Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
বিশ্বকাপ দুঃখ ভুলে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

খেলা

টিবিএস রিপোর্ট
13 November, 2021, 12:00 pm
Last modified: 13 November, 2021, 12:05 pm

Related News

  • কোনো বল না গড়িয়েই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
  • ‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • চ্যাম্পিয়ন পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু নিউজিল্যান্ডের

বিশ্বকাপ দুঃখ ভুলে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই ঢাকা এলো পাকিস্তান ক্রিকেট দল। তবে দলের সঙ্গে আসেননি অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক।
টিবিএস রিপোর্ট
13 November, 2021, 12:00 pm
Last modified: 13 November, 2021, 12:05 pm
বিমান বন্দরে পাকিস্তান ক্রিকেট দল। ছবি: বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্বার ছিল পাকিস্তানের পথচলা। সুপার টুয়েলভে টানা পাঁচ ম্যাচ জিতে সেমি-ফাইনালে ওঠে বাবর আজমের দল। কিন্তু অস্ট্রেলিয়া বাধায় ফাইনালের টিকেট কাটা হয়নি তাদের। হাসান আলীর ক্যাচ মিস ও ম্যাথু ওয়েডের টানা তিন ছক্কায় স্বপ্নযাত্রা থেমে যায় পাকিস্তানের। বিশ্বকাপের দুঃখ ভুলে আজ শনিবার ঢাকা এসেছে পাকিস্তান। 

এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় পাকিস্তান। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই ঢাকা এলো তারা। তবে দলের সঙ্গে আসেননি অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। চার দিনের ছুটি কাটিয়ে ১৬ নভেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাদের।

বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে গেছে পাকিস্তান। বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে করোনা মহামারিকালে ক্রিকেটে এবারই প্রথম কোনও সফরকারী দলকে কোয়ারেন্টিন করতে হচ্ছে না। করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট এবং দুই ডোজ টিকা দেওয়া থাকলে স্বাভাবিক চলাফেরা করতেও কোনও বাধা নেই সফরকারী দলের সদস্যদের। 

বাংলাদেশ সফরে ১৮ সদস্যের দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপ স্কোয়াড থেকে কেবল মোহাম্মদ হাফিজ আসেননি। বিশ্বকাপের রিজার্ভ হিসেবে থাকা ব্যাটসম্যান খুশদিল শাহ, পেসার শাহনাওয়াজ দাহানি ও লেগ স্পিনার উসমান কাদিরকে রাখা হয়েছে বাংলাদেশ সফরের দলে। বাইরে থেকে যুক্ত করা হয়েছে ইফতিখার আহমেদকে।

এবারের সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টি আগামী ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ মিরপুরেই  ২০ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর। ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে মিরপুরে।

ছয় বছর পর বাংলাদেশ সফরে এলো পাকিস্তান। সর্বশেষ ২০১৫ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল তারা। সেবার ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। একমাত্র টি-টোয়েন্টিতেও জেতে বাংলাদেশ।

পাকিস্তান টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিফ রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান ক্রিকেট দল / পাকিস্তানের বাংলাদেশ সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • কোনো বল না গড়িয়েই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
  • ‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • চ্যাম্পিয়ন পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু নিউজিল্যান্ডের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net