Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
বাংলাদেশের হার, কান্না থামে না খুদে ভক্তের!

খেলা

টিবিএস রিপোর্ট
22 November, 2021, 07:30 pm
Last modified: 22 November, 2021, 09:23 pm

Related News

  • ‘টি-টোয়েন্টি আমাদের জন্য সব সময় কঠিনই হয়’
  • দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
  • এমন পরিস্থিতি দিয়ে সফর শুরু করতে হবে, ভাবেননি প্রধান নির্বাচক
  • জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • শেষ দুই ম্যাচের দলে ফিরলেন সাকিব, মুস্তাফিজ ও সৌম্য

বাংলাদেশের হার, কান্না থামে না খুদে ভক্তের!

বাবা-মা বুঝিয়েও তার কান্না থামাতে পারছিলেন না। কেবল কান্নাই নয়, মাঠই ছাড়তে চাচ্ছিল না সে। রেলিংয়ের ওপর মাথা ঠেকিয়ে শূন্য দৃষ্টিতে কেঁদে যাচ্ছিল প্রথমবারের মতো মাঠে এসে খেলা দেখা খুদে এই ক্রিকেটভক্ত।
টিবিএস রিপোর্ট
22 November, 2021, 07:30 pm
Last modified: 22 November, 2021, 09:23 pm
বাংলাদেশের হারের পর কান্না থামছিল না খুদে এই ক্রিকেটভক্তের। ছবি: রতন গোমেজ/ বিসিবি

অপলক দৃষ্টি, চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। তাকে বোঝাতে ব্যস্ত বাবা। একটি হারই তো, আরেক ম্যাচে জিতবে বাংলাদেশ! কিন্তু বাবার এসব কথায় কান্না থামে না ছোট্ট এই ক্রিকেট ভক্তের। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারির উপরের রেলিং ধরে অঝরো কেঁদে যাচ্ছিল বাংলাদেশের এই খুদে ভক্ত। 

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তেমন লড়াই-ই করতে পারেনি বাংলাদেশ। প্রতি ম্যাচে হতাশার ব্যাটিংয়ের পর বল হাতে ভালো করলেও ফল পক্ষে আনা যায়নি। প্রথম দুই ম্যাচে প্রতিরোধহীন হারই মেনে নিতে হয় বাংলাদেশকে। তৃতীয় ও শেষ ম্যাচে ছোট পূঁজি নিয়ে জয়ের আশা জাগিয়েও হেরে যায় বাংলাদেশ। একেবারে কাছে গিয়েও জয় না পাওয়ার ব্যথায় চোখের পানি আটতে রাখতে পারেনি এই খুদে ভক্ত। 

বাবা-মায়ের সঙ্গে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি দেখতে মাঠে আসে ছোট্ট এই ক্রিকেট ভক্ত। ভিআইপি গ্যালারিতে বাবা-মায়ের সঙ্গে খেলা দেখছিল সে। শেষ ওভারে মাহমুদউল্লাহ রিয়াদ টানা দুই বলে দুই উইকেট নিলে উল্লাসে ফেটে পড়ে সে। মাঝে একটি ছক্কা হলেও পঞ্চম বলে উইকেট নিয়ে আশা বাঁচিয়ে রাখেন মাহমুদউল্লাহ। যদিও শেষ বলে মোহাম্মদ নওয়াজ চার মেরে জয় ছিনিয়ে নেন। 

টাইগার শোয়েবের সঙ্গে সেই খুদে ভক্ত। ছবি: রতন গোমেজ/ বিসিবি

শেষ পর্যন্ত হেরে যাওয়ায় খুদে এই ক্রিকেট ভক্ত কাঁদতে শুরু করে। তার বাবা-মা বুঝিয়েও তার কান্না থামাতে পারছিলেন না। কেবল কান্নাই নয়, মাঠই ছাড়তে চাচ্ছিল না সে। রেলিংয়ের ওপর মাথা ঠেকিয়ে শূন্য দৃষ্টিতে কেঁদে যাচ্ছিল প্রথমবারের মতো মাঠে এসে খেলা দেখা খুদে এই ক্রিকেটভক্ত। অনেক বুঝিয়ে তাকে নিয়ে মাঠ থেকে বের হন তার বাবা-মা। 

বাবা-মা বুঝিয়েও যখন রেলিং থেকে তাদের সন্তানকে সরাতে পারছিলেন না, তখন বাংলাদেশ দলের আইকনিক ফ্যান টাইগার শোয়েবকে ডাকেন তারা। শোয়েবও চেষ্টা করে তাকে সরাতে ব্যর্থ হন। শোয়েব দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমি অনেক মাঠে অনেক খেলা দেখেছি, অনেক বয়সী ভক্ত দেখেছি। কখনই এমন কাউকে দেখিনি। ও কেঁদেই যাচ্ছিল, রেলিং ছাড়ছিল না।'

সোমবার আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১২৪ রান তোলে বাংলাদেশ। জবাবে শেষ বলে গিয়ে ৫ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ৮ রান। দ্বিতীয় বলে সরফরাজ ও তৃতীয় বলে হায়দারকে ফেরান মাহমুদউল্লাহ। চতুর্থ বলে ছক্কা মারেন ইফতিখার আহমেদ। শেষ ২ বলে দরকার ২ রান, পঞ্চম বলে ইফতিখারের উইকেট তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। শেষ বলে ২ রান দরকার পড়লে নওয়াজ চার মেরে শেষ করেন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১ / খুদে ভক্ত / টি-টোয়েন্টি সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • ‘টি-টোয়েন্টি আমাদের জন্য সব সময় কঠিনই হয়’
  • দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
  • এমন পরিস্থিতি দিয়ে সফর শুরু করতে হবে, ভাবেননি প্রধান নির্বাচক
  • জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • শেষ দুই ম্যাচের দলে ফিরলেন সাকিব, মুস্তাফিজ ও সৌম্য

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net