Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
বাংলাদেশের আগুনের জবাব আগুন দিয়েই দেবে নিউজিল্যান্ড

খেলা

টিবিএস রিপোর্ট
07 September, 2021, 07:15 pm
Last modified: 07 September, 2021, 07:18 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

বাংলাদেশের আগুনের জবাব আগুন দিয়েই দেবে নিউজিল্যান্ড

জয়ে উজ্জীবিত নিউজিল্যান্ড সিরিজে সমতা আনতে মরিয়া। চতুর্থ টি-টোয়েন্টির আগে হুমকিই দিয়ে রাখলেন গ্লেন পকন্যাল।
টিবিএস রিপোর্ট
07 September, 2021, 07:15 pm
Last modified: 07 September, 2021, 07:18 pm

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়। প্রথম তিন ম্যাচ দিয়েই সিরিজ জয় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। অজিরা একমাত্র জয়টি পায় চতুর্থ টি-টোয়েন্টিতে। সেখানে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলকে বাংলাদেশ উড়িয়ে দেবে, এমন ধরে নিয়েছিল অনেকেই। সিরিজের শুরু দেখেও তেমনই মনে হয়েছিল। প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নেয় মাহমুদউল্লাহ রিয়াদের দল। 

তবে অস্ট্রেলিয়ার মতো বাংলাদেশের উইকেট পড়তে দেরি করেনি নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচেই অন্য চেহারায় কিউইরা। ৪ রানে হেরে গেলেও এই ম্যাচে দারুণ লড়ে সফরকারীরা। আর তৃতীয় ম্যাচে বাংলাদেশকে ঘরের মাঠে সর্বনিম্ন রানের লজ্জায় ফেলে দারুণ এক জয় তুলে নিয়েছে তারা। জয়ে উজ্জীবিত কিউইরা সিরিজে সমতা আনতে মরিয়া। 

চতুর্থ টি-টোয়েন্টির আগে হুমকিই দিয়ে রাখলেন গ্লেন পকন্যাল। এই সফরে নিউজল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পাওয়া পকন্যাল জানিয়েছেন, সিরিজ ২-২ সমতা করতেই মাঠে নামবে তার দল। হেরে তেতে ওঠা বাংলাদেশের আগুনের জবাব আগুন দিয়েই দেবে তারা। 

নিজেদের কন্ডিশনে, চিরচেনা উইকেটে হারের পর বাংলাদেশ যে জয়ে ফিরতে মরিয়া থাকবে, সেটা সহজেই বুঝতেই পারছেন পকন্যাল। কিন্তু এতে চিন্তিত নয় সফরকারীরা। প্রতিপক্ষের আক্রমণ রুখে সেরা ক্রিকেট খেলার মাধ্যমে জয় ছিনিয়ে নিতে প্রস্তুত তারা। 

নিউজিল্যান্ডের কোচ বললেন, 'শুধু আমাদের বিপক্ষে নয়, ঘরের মাঠে বিশ্বের যেকোনো দলের বিপক্ষেই তাদের রেকর্ড অসাধারণ। হারের পর স্বাভাবিকভাবেই তারা শক্তভাবে ঘুরে দাঁড়াবে, ওই হারটাও নিশ্চয়ই তাদের পোড়াচ্ছে। তারা লড়াই করতে নামবে, সেটা মানিয়ে নিতে আমরা ভালোভাবে প্রস্তুত। আমরা আগুনের জবাব আগুন দিয়েই দেব, সেই সামর্থ্য আমাদের আছে।'

দুই ম্যাচ বাকি, কিন্তু বাংলাদেশ দুটিতে জেতায় চতুর্থ ম্যাচটি হারলেই সিরিজ খোয়াতে হবে নিউজিল্যান্ডকে। জয়ের বিকল্প নেই কিউদের সামনে। এই ম্যাচ জিতে সিরিজে টিকে থাকাতেই সব মনোযোগ তাদের। পকন্যাল বলেন, 'আমাদের অনেক কিছু পাওয়ার আছে, যেটা খুবই ভালো। খুবই কাছাকাছি আছি আমরা। কাল সিরিজ ২-২ করতে পারলে শেষ ম্যাচ নিয়ে ভাবব। ছেলেরা এটার প্রস্তুত, যা দারুণ ব্যাপার।'

পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। চতুর্থ টি-টোয়েন্টি ৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয় নিশ্চিত করা, আর কিউইরা মরিয়া সিরিজ বাঁচিয়ে রাখতে।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ / টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net