Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
বাংলাদেশকে বিশাল লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

খেলা

টিবিএস রিপোর্ট
01 April, 2021, 03:10 pm
Last modified: 01 April, 2021, 03:12 pm

Related News

  • ঐতিহাসিক জয়ের পরও না পাওয়ার বেদনায় শান্ত
  • স্মরণীয় জয়ে বাংলাদেশের যতো রেকর্ড
  • নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • ‘আমরা ক্রিকেটাররা হাসার চেয়ে বেশি কাঁদি’
  • সর্বোচ্চ রান তুলেও বড় হার বাংলাদেশের

বাংলাদেশকে বিশাল লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

বৃষ্টির কারণে ম্যাচ শুরু হলো ঘণ্টা তিনেক পর। সময় স্বল্পতায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১০ ওভারে। এমন ম্যাচে কীভাবে শুরু করতে হবে, তা ভালো করেই জানা ছিল নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও ফিন অ্যালেনের। নেমেই বাংলাদেশের বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিলেন দুজন।
টিবিএস রিপোর্ট
01 April, 2021, 03:10 pm
Last modified: 01 April, 2021, 03:12 pm

বৃষ্টির কারণে ম্যাচ শুরু হলো ঘণ্টা তিনেক পর। সময় স্বল্পতায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১০ ওভারে। এমন ম্যাচে কীভাবে শুরু করতে হবে, তা ভালো করেই জানা ছিল নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও ফিন অ্যালেনের। নেমেই বাংলাদেশের বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিলেন দুজন। ১০ ওভারেই তাদের স্কোরেকার্ডে যোগ হলো ৪ উইকেটে ১৪১ রানের বিশাল সংগ্রহ।

অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জিততে বাংলাদেশকে করতে হবে ১৪২ রান। ১০ ওভাবে বিশাল এই লক্ষ্য পাড়ি দেওয়া যে লিটন দাসের দলের জন্য দুরুহ কাজ, সেটা বলার অপেক্ষাই রাখে না। 

টি-টেনে পরিণত হওয়া ম্যাচে বাংলাদেশের বোলারদের কোণঠাসা করে ফেলেন গাপটিল ও অ্যালেন। উদ্বোধনী জুটিতে ৫.৪ ওভারেই ৮৫ রান যোগ করেন ব্যাটকে খোলা তরবারিতে পরিণত করা নিউজিল্যান্ডের এই দুই ব্যাটসম্যান।

মাত্র ১৯ বলে একটি চার ও ৫টি ছক্কায় ৪৪ রান করে আউট হন গাপটিল। তবে অ্যালেন ছিলেন আরও বিধ্বংসী। মাত্র ১৮ বলে ৮টি চার ও ২টি ছক্কায় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ডানহাতি এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে এটাই তার দ্রুততম হাফ সেঞ্চুরি। 

২২ গজে ঝড় তোলা কিউই এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত ২৯ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৭১ রানের ধুন্ধুমার ইনিংস খেলেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ রান খরচা করেছেন রুবেল হোসেন। ৩ ওভারে তার খরচা ৩৩ রান। একটি করে উইকেট নেন তাসকিন, শরিফুল ও মাহেদী।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর / তৃতীয় টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ঐতিহাসিক জয়ের পরও না পাওয়ার বেদনায় শান্ত
  • স্মরণীয় জয়ে বাংলাদেশের যতো রেকর্ড
  • নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • ‘আমরা ক্রিকেটাররা হাসার চেয়ে বেশি কাঁদি’
  • সর্বোচ্চ রান তুলেও বড় হার বাংলাদেশের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net