Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
মেসির পোশাক, এমি মার্টিনেজের অঙ্গভঙ্গি আর আজেন্টিনার উদযাপন নিয়ে নিয়ে বিতর্ক কেন?

টিবিএস ডেস্ক
19 December, 2022, 04:10 pm
Last modified: 19 December, 2022, 04:16 pm

Related News

  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • ভারতে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে পণ্য, কিন্তু সেবা দিতে দিতে ক্লান্ত ডেলিভারি কর্মীরা
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 

মেসির পোশাক, এমি মার্টিনেজের অঙ্গভঙ্গি আর আজেন্টিনার উদযাপন নিয়ে নিয়ে বিতর্ক কেন?

আরবাঞ্চলে বিশেষ অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের এই বিশেষ বিশত পরিয়ে দেওয়া হয়। শিরোপা হাতবদলের আগে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি মেসিকে বিশতটি পরিয়ে দেন। 
টিবিএস ডেস্ক
19 December, 2022, 04:10 pm
Last modified: 19 December, 2022, 04:16 pm

রবিবারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর উদযাপনের কারণের কমতি ছিল না। পুরো ম্যাচটিই ছিল অবিস্মরণীয়, সাথে মাঠের দুই খেলোয়াড় মাঠে নিজের সবটুকু ঢেলে দিয়েছেন। শেষ মুহূর্তের গোলে পরিবর্তন এসেছে স্কোরলাইনে, ৯০ মিনিট থেকে ১২০ মিনিট, ম্যাচ গড়িয়েছে শেষমেশ পেনাল্টি শ্যুটআউটে। 

আর্জেন্টিনা অবশেষে ৩৬ বছর পর পুনরুদ্ধার করলো বিশ্বজয়ের গৌরব। লিওনেল মেসি তার শেষ বিশ্বকাপ ম্যাচে ছিনিয়ে নিলেন তার সোনালী মুকুট। উদযাপন সেরকমই হওয়ারই কথা। অনেকের কাছেই উদযাপন ঠিকঠাকই ছিল, তবে দুটো ঘটনা বেশ বিতর্কের জন্ম দিয়েছে।

প্রথমটি জড়িয়ে আছে আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজের সাথে। বিশ্বকাপ জেতার পর মার্টিনেজকে বিশ্বকাপের সেরা গোলকিপার হিসেবে দেওয়া হয় গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড। সেই ট্রফিটি নিয়েই নিজের উরুসন্ধিতে রেখে বিশেষ ভঙ্গি করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। 

কেবল এটিই নয়: ফরাসি তারকা এমবাপ্পের ওপরও একচোট নিয়েছেন মার্টিনেজ। আর্জেন্টিনার ড্রেসিং রুমে ব্যঙ্গ করে এমবাপ্পের জন্য কিছুক্ষণ নীরবতা পালন করেন তারা। এমবাপ্পের ফাইনালে করা তিন গোলের ওপর ভর করেই ফ্রান্স পিছিয়ে গিয়েও লড়াই করে সমতা আনতে পেরেছে।

লিওনেল মেসির পরনে বিশত

আর্জেন্টিনার ট্রফি উদযাপনের সময় মেসির গায়ে পরনে বিশতও আলোচনার জন্ম দিয়েছে। আরবাঞ্চলে বিশেষ অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের এই বিশেষ আলখেল্লা-ধরনের পোশাক পরিয়ে দেওয়া হয়। শিরোপা হাতবদলের আগে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি মেসিকে বিশতটি পরিয়ে দেন। 

এই পরিয়ে দেওয়াকে অনেকেই দেখছেন মেসিকে আরব বিশ্বের পক্ষ থেকে সম্মান জানানোর এক পন্থা হিসেবে। আবার অনেকে একে মনে করছেন আর্জেন্টিনার বিজয়কে ছাপিয়ে কাতারকে বহির্বিশ্বে তুলে ধরার একটি স্টান্ট হিসেবে। যদিও মেসির এই বিশত ফিফার 'উদযাপনরত পোশাক' নীতির বিরুদ্ধে যায়। ফিফার 'ইকুইপমেন্ট রেগুলেশনস গাইড'-এর ২৭ নং ধারায় বলা হয়েছে, 'ফিফা প্রতিযোগিতায় উদযাপনরত পোশাক অবশ্যই খেলার মধ্যে যা পরা হয়েছে, সেটিই হতে হবে।' ম্যাচ পরবর্তী শিরোপা উদযাপন, ফিফার অফিশিয়াল ফটোগ্রাফ কিংবা অন্যান্য মিডিয়ার সামনেও ম্যাচের জার্সি পরে থাকতে হবে। 

তবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সামনেই মেসিকে এই বিশত পরিয়ে দেওয়া হয়, যা নিয়ে তেমন কোনো অভিযোগ করেননি তিনি। বরং হাসিমুখেই তার অনুমতি দেন তিনি। 

সূত্র: ইয়াহু স্পোর্টস

Related Topics

টপ নিউজ

কাতার বিশ্বকাপ ২০২২ / মেসি / আর্জেন্টিনা / বিতর্ক / বিশত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • ভারতে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে পণ্য, কিন্তু সেবা দিতে দিতে ক্লান্ত ডেলিভারি কর্মীরা
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net