Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
আর্জেন্টিনা বনাম ফ্রান্স: ফাইনালের মাহন্দ্রেক্ষণের প্রহর গুনছেন ভক্তরা

টিবিএস ডেস্ক
18 December, 2022, 01:45 pm
Last modified: 18 December, 2022, 01:59 pm

Related News

  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • কেপ ভার্দের এই ডিফেন্ডারের জন্ম ডাবলিনে, করতেন ‘নীরস’ ব্যাংকের চাকরি, দলে ডাক পেয়েছেন লিঙ্কডইনে
  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • তাহারা ফুটবলকেও ভালোবাসতেন
  • ‘প্রেমিকের দায়িত্ব পালন করতে’ কানাডার ম্যাচ বাদ দিয়ে কেটি পেরি-র পারফরম্যান্স দেখতে গেলেন ট্রুডো

আর্জেন্টিনা বনাম ফ্রান্স: ফাইনালের মাহন্দ্রেক্ষণের প্রহর গুনছেন ভক্তরা

গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স চায় তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি নিজেদের কাছেই রাখতে। অন্যদিকে, দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও তৃতীয়বারের মতো ট্রফি ছিনিয়ে নিতে আত্মবিশ্বাসী।
টিবিএস ডেস্ক
18 December, 2022, 01:45 pm
Last modified: 18 December, 2022, 01:59 pm
ছবি/বিবিসি

দোহায় এক স্মরণীয় বিশ্বকাপ ফাইনালের অপেক্ষায় মুহূর্ত গুনছেন ফ্রান্স এবং আর্জেন্টিনার ফুটবল ভক্তরা। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ-২০২২ এর শেষ ম্যাচ। 

গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স চায় তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি নিজেদের কাছেই রাখতে। অন্যদিকে, দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও তৃতীয়বারের মতো ট্রফি ছিনিয়ে নিতে আত্মবিশ্বাসী। দুই দলের বিশ্বকাপ জেতার ইতিহাসই সমান। বিবিসি অবলম্বনে। 

১৯৯৮ সালে যখন ফ্রান্স প্রথমবারের মতো বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে, তখন দলের অধিনায়ক ছিলেন বর্তমান দলের কোচ দিদিয়ে দেশম। এরপর, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। 

এদিকে, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আশা ও স্বপ্ন প্রায় পুরোটাই বর্তেছে লিওনেল মেসির কাঁধে। তর্কাতীতভাবে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার মেসির শেষ বিশ্বকাপ এটি। ভক্তদের আশা, চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নেবেন ৩৫ বছর বয়সী বিশ্বসেরা এই খেলোয়াড়। 

বিশ্বকাপ জ্বরে বুয়েন্স আয়ার্স

ফাইনালে ওঠার পর পরই বিশ্বকাপ ঘরে তোলার প্রস্তুতিতে মেতে উঠেছে আর্জেন্টিনা সমর্থকরা। দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সের বাজার-দোকান-বার কিংবা ক্লাব, সব জায়গায় সেজেছে পতাকা ও আর্জেন্টিনার জার্সিসহ ফুটবলের নানান প্রতীকে। 

অর্থনৈতিকভাবে গভীর সংকটে থাকলেও ফুটবল আনন্দ উদযাপনে কোনো কমতি নেই আর্জেন্টিনায়। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিতে দেশটির হাজারও মানুষ কষ্টে থাকলেও তা ভুলে এখন সবার মনোযোগ মেসির শেষ বিশ্বকাপে। সমর্থকরা মনেপ্রাণে চান, জয়ের মুকুট যেনো শেষ বেলায় মেসির মাথায়ই ওঠে। 

বুয়েন্স আয়ার্সের ক্লাব মালিক লুইস সারনি বিবিসিকে বলেন, "দেশটি যখন অর্থনৈতিক ধাক্কায় অস্থিতিশীল হয়ে উঠেছে, তখন এই বিশ্বকাপই আমাদের একত্র করেছে; বিশ্বের সেরা ফুটবলার আছে আমাদের, মেসি। তাকে সবাই পছন্দ করে, বিশ্বজুড়ে রয়েছে তার ভক্ত।"

আর্জেন্টাইন তরুণ মার্টিন রোজাস থাকেন ফ্রান্সে। তবে বিশ্বকাপের শেষ ম্যাচটি তিনি পরিবারের সঙ্গে উপভোগ করতে বাড়ি ফিরে গেছেন। 

"আমার স্বপ্ন, আমি আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে দেখবো; এটি মেসির শেষ বিশ্বকাপ, তার জন্য এটিই শেষ সুযোগ," যোগ করেন রোজাস।

কাউন্টডাউন শুরু প্যারিসে

বিশ্বকাপ ফাইনালের জ্বর পৌঁছে গেছে প্যারিসেও।

গত সাত বিশ্বকাপে এটি ফ্রান্সের চতুর্থ ফাইনাল। উচ্ছ্বসিত সমর্থকরা বিশ্বকাপে ফ্রান্সের পার্ফরমেন্স নিয়ে তুলে ধরেছেন নানান পরিসংখ্যান। বলছেন, সবশেষ ১০টি বিশ্বকাপ ম্যাচে কোনো লাতিন আমেরিকান দলের কাছে হারেনি ফ্রান্স। 

সর্বশেষ পরাজয়টি ছিল ১৯৭৮ সালে আর্জেন্টিনার কাছে। তবে, এবারের ফাইনালে আর্জেন্টাইনদের হারাতে আত্মবিশ্বাসী ফরাসিরা।

বছরের শুরুতেই কিলিয়ান এমবাপ্পের দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ে বলেছিলেন, লাতিন ফুটবল ইউরোপের মতো অত 'উন্নত' নয়, কারণ সেখানে প্রতিযোগিতার স্তর এখন অনেক 'নিচে'।

লাতিন আমেরিকান দল হিসেবে সর্বশেষ ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয় এবং ১৯৮৬ সালের পর থেকে আর্জেন্টিনা আর চ্যাম্পিয়ন হতে না পারার বিষয়ে এ মন্তব্য করেছিলেন এমবাপ্পে।

গতবারের বিশ্বকাপে শেষ ১৬'র ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স-আর্জেন্টিনা। ৪-৩ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতেছিল ফ্রান্স। এমবাপ্পে নিজেই দুই গোল করেছিলেন। ফলে আর্জেন্টিনাকে আরও একবার হারাতে প্রায় শতভাগ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে ফরাসিরা।

এদিকে, তাদের আত্মবিশ্বাস আরও এক ধাপ বাড়িয়ে দিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এবং তার স্ত্রী ব্রিজিত ইতোমধ্যেই রউনা দিয়েছেন কাতারের উদ্দেশ্যে। ম্যাচ চলাকালীন তাদের সঙ্গে থাকবেন বিশ্বকাপের প্রথম নারী রেফারি স্টেফানি ফ্রেপোর্টসহ বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিদের একটি প্রতিনিধিদল।

Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল / ফুটবল বিশ্বকাপ / মেসি / এমবাপ্পে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • কেপ ভার্দের এই ডিফেন্ডারের জন্ম ডাবলিনে, করতেন ‘নীরস’ ব্যাংকের চাকরি, দলে ডাক পেয়েছেন লিঙ্কডইনে
  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • তাহারা ফুটবলকেও ভালোবাসতেন
  • ‘প্রেমিকের দায়িত্ব পালন করতে’ কানাডার ম্যাচ বাদ দিয়ে কেটি পেরি-র পারফরম্যান্স দেখতে গেলেন ট্রুডো

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net