Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
মেসি বনাম এমবাপ্পে: কাতার শেখের স্বপ্নের ফাইনাল

টিবিএস রিপোর্ট
15 December, 2022, 09:00 pm
Last modified: 15 December, 2022, 09:05 pm

Related News

  • বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি

মেসি বনাম এমবাপ্পে: কাতার শেখের স্বপ্নের ফাইনাল

এক অর্থে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েও ফাইনালে উপস্থিত থাকছেই কাতার। হোক সেটা পরোক্ষভাবে, আর্জেন্টিনা বা ফ্রান্সের মধ্যে যারাই জিতুক, বড় জয়টা হবে কাতারেরই! 
টিবিএস রিপোর্ট
15 December, 2022, 09:00 pm
Last modified: 15 December, 2022, 09:05 pm
মেসি-এমবাপ্পের লড়াইয়ে জয়ী হবে কাতার। ছবিঃ এএফপি।

কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ফ্রান্স। যারাই জিতুক না কেন, কাতারের জয় সুনিশ্চিত! কীভাবে? আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি এবং ফ্রান্সের সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে, দুজনই যে ক্লাব ফুটবলে খেলেন ফরাসি ক্লাব পিএসজির হয়ে। আর পিএসজির মালিকপক্ষ কাতারের বর্তমান শেখ, তামিম বিন হামাদ আল থানি। 

এক অর্থে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েও ফাইনালে উপস্থিত থাকছেই কাতার। হোক সেটা পরোক্ষভাবে, আর্জেন্টিনা বা ফ্রান্সের মধ্যে যারাই জিতুক, বড় জয়টা হবে কাতারেরই! 

কাতারের ২০২২ বিশ্বকাপ আয়োজন করাটাও আরও বেশি স্বার্থক হয়েছে তাদেরই মালিকানাধীন ক্লাবের সেরা দুই খেলোয়াড় ফাইনালে উঠাতে। ২০০৫ সালে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট গ্রুপের সূচনা করেন হামাদ আল থানি। যার মাধ্যমে পিএসজিকে কিনে নেন তিনি। নাসের আল খেলাইফিকে ক্লাব পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়। 

খেলাইফিই পিএসজির যাবতীয় খেলোয়াড় বেচাকেনা দেখাশোনা করে এসেছেন। তার হাত ধরে পিএসজিতে খেলেছেন জলাতান ইব্রাহিমোভিচ, থিয়াগো সিলভা, মার্কো ভেরাত্তির মতো খেলোয়াড়েরা। ২০১৭ সালে তো বার্সেলোনা থেকে নেইমারকে কিনেছিলেন প্রায় ২৪০০ কোটি টাকা দিয়ে! এখন পর্যন্ত যেটি বিশ্বরেকর্ড হিসেবে টিকে আছে। 

সেই বছরেই খেলাইফি নিয়ে আসেন আগের বছর ফ্রান্সের ঘরোয়া লীগে দুর্দান্ত খেলা কিলিয়ান এমবাপ্পেকে, যদিও সেটি ছিল আরেক ফরাসি ক্লাব মোনাকো থেকে ধারে। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে দ্যুতি ছড়িয়ে জেতার পর এমবাপ্পেকে পাকাপাকিভাবে কিনে নেয় পিএসজি। ১৯ বছর বয়সী এমবাপ্পের জন্য তাদেরকে গুনতে হয় ১৯০০ কোটি টাকা। যা কোনো টিনেজারের দলবদলের ক্ষেত্রে বিশ্বরেকর্ড। 

বিশ্বকাপ ফাইনালে শত্রু হলেও ক্লাব ফুটবলে একই দলে খেলেন মেসি-এমবাপ্পে। ছবিঃ এএফপি।

নেইমার, এমবাপ্পেকে এনেই ক্ষান্ত হননি খেলাইফি। ২০২১ এর জুনে সুযোগমতো সবচেয়ে বড় দাওটা মারেন তিনি। বার্সেলোনার টালমাটাল অবস্থায় ক্লাব ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি, সেই সময়ই মেসিকে পিএসজিতে নিয়ে আসেন খেলাইফি।

যদিও মেসির জন্য বার্সেলোনাকে কোনো টাকা দিতে হয়নি পিএসজির। কারণ বার্সেনলোনার সঙ্গে চুক্তি শেষে ফ্রি এজেন্ট হিসেবে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। যা খেলাইফির জন্য আরও বড় জয় ছিল। 

মরক্কো এবং ফ্রান্সের মধ্যেকার খেলায় উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ম্যাচশেষে কাতারের বিশ্বকাপ আয়োজন নিয়ে বন্দনা করেন তিনি। ফ্রান্সের ফুটবলে কাতারের অবদান তো আর অস্বীকার করার উপায় নেই। 

ফাইনালে আর্জেন্টিনা বা ফ্রান্সের যারাই জিতুন না কেন, কাতারের বিজয়গাঁথাও লেখা হবে একইসঙ্গে। বহু বিতর্ক পেছনে ফেলে একটি সফল এবং অসাধারণ বিশ্বকাপ উপহার দিয়েছে কাতার, ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে যা ভক্তদের হৃদয়ে গেঁথে থাকবে আজীবন। 

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / কিলিয়ান এমবাপ্পে / লিওনেল মেসি / পিএসজি / কাতার শেখ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net