Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ডমিনিক লিভাকোভিচ: নাম শুনেছেন নিশ্চয়ই?

হাসান জামিলুর রহমান সৈকত
10 December, 2022, 12:20 am
Last modified: 11 December, 2022, 03:32 pm

Related News

  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা
  • লক্ষ্মীপুরে পতাকা টাঙানো নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ১
  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!

ডমিনিক লিভাকোভিচ: নাম শুনেছেন নিশ্চয়ই?

সেই লিভাকোভিচের নাম না জেনে আর উপায় নেই, শেষ আটে ব্রাজিলের বিপক্ষে যা করলেন তাতে বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবলে তাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। 
হাসান জামিলুর রহমান সৈকত
10 December, 2022, 12:20 am
Last modified: 11 December, 2022, 03:32 pm
রদ্রিগোর শট ঠেকিয়েছেন লিভাকোভিচ। ছবিঃ এএফপি

ডমিনিক লিভাকোভিচ, বুকে হাত দিয়ে বলুন তো, জাপানের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকার বীরত্বের আগে তার নাম জানতেন আপনি? উত্তর না। 

সেই লিভাকোভিচের নাম না জেনে আর উপায় নেই, শেষ আটে ব্রাজিলের বিপক্ষে যা করলেন তাতে বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবলে তাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। 

ক্লাব ফুটবলে খেলেন ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগরেবে, চ্যাম্পিয়ন্স লিগ যারা দেখে থাকেন তারা হয়তো চিনতে পারেন তাকে, কিন্তু এর বাইরে বিশ্বকাপের আগে কজনই বা চিনতো তাকে!

গোলরক্ষকদের ক্ষেত্রে বাজপাখি, চিল, ঈগল এসব উপমা বহুল ব্যবহারে ক্লিশে হয়ে গেছে। লিভাকোভিচের স্বভাবও আদতে এসবের কোনো কিছুর মতো নয়। টাইব্রেকারে একেকটি শট ফিরিয়ে তার নির্লিপ্ত মুখভঙি দেখে কে বলবে যে কেবলই নিজের দেশকে নিয়ে গেলেন পাহাড়চূড়ার আরেকটু কাছে!

শেষ ষোলোতে জাপানের বিপক্ষে টাইব্রেকারে ঠেকিয়েছিলেন তিনটি শট। শেষ আটে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ টাইব্রেকারে নেওয়ার পেছনেও লিভাকোভিচের ভূমিকাই সবথেকে বেশি। 

১২০ মিনিট খেলে ক্রোয়েশিয়ার গোলমুখে ১১ বার হানা দিয়েছে ব্রাজিল, ১০ বারই নেইমার-ভিনিশিয়ুস-রিচার্লিসনদের প্রবল বীরত্বে আটকে দিয়েছেন লিভাকোভিচ। তার এই সাহসিকতায় উদ্বুদ্ধ হয়েই কিনা খাদের কিনারা থেকে ফিরে এসে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় ক্রোয়েশিয়া। 

টাইব্রেকারেও প্রতিপক্ষ দলে ছিলেন অনেকের মতেই বিশ্বের সেরা গোলকিপার অ্যালিসন, কিন্তু তাকেও টেক্কা দিয়ে যেভাবে জয় এনে দিলেন ক্রোয়েশিয়াকে, তাতে পৃথিবী এবং ক্রোয়েশিয়া যতদিন থাকবে, লিভাকোভিচের নাম উচ্চারিত হবে ততদিন।  

রদ্রিগোর প্রথম শট লিভাকোভিচ ঠেকানোর সাথে সাথেই ভাগ্যের মোড় ঘুরে যায় ক্রোয়েশিয়ার দিকে। সেখান থেকে আর নিজেদের টেনে তুলতে পারেনি ব্রাজিল। ইতিহাস গড়ে ক্রোয়েশিয়া উঠে গেছে টানা দ্বিতীয় বিশ্বকাপ সেমিফাইনালে। 

ডমিনিক লিভাকোভিচ, নিশ্চিত থাকুন, আপনার নাম এখন পুরো দুনিয়া জানে।  

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / ক্রোয়েশিয়া ফুটবল দল / ডমিনিক লিভাকোভিচ / শেষ আট / ব্রাজিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা
  • লক্ষ্মীপুরে পতাকা টাঙানো নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ১
  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net