Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
বিশ্বকাপে গোল খরা কাটালেন লেভানডোভস্কি, সৌদি আরবকে হারিয়ে শীর্ষে পোল্যান্ড

টিবিএস রিপোর্ট
26 November, 2022, 08:00 pm
Last modified: 27 November, 2022, 12:19 pm

Related News

  • পিছিয়ে পড়েও পোল্যান্ডকে হারাল নেদারল্যান্ডস
  • ম্যাচ শেষ হওয়ার আগেই ড্রেসিংরুমে চলে যাওয়ায় ক্ষমা চাইলেন মানচিনি
  • ৯০ কোটি টাকায় বিক্রি মেসির বিশ্বকাপ জার্সি
  • ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব
  • কাতার বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণে নিহত বাংলাদেশি শ্রমিকদের তালিকা চেয়েছে হাইকোর্ট

বিশ্বকাপে গোল খরা কাটালেন লেভানডোভস্কি, সৌদি আরবকে হারিয়ে শীর্ষে পোল্যান্ড

সৌদি আরবের জন্যেও খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচ। জিতলে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নক-আউট রাউন্ডে উঠতো তারা। সেই ম্যাচেই কিনা পেনাল্টি পেয়েও মিস করেছে সৌদি আরব! এদিকে বিশ্বকাপে নিজের গোলখরা কাটালেন লেভানডোভস্কি।  
টিবিএস রিপোর্ট
26 November, 2022, 08:00 pm
Last modified: 27 November, 2022, 12:19 pm
ছবিঃ এএফপি

খেলা পোল্যান্ড-সৌদি আরবের মধ্যে হলেও সেখানে নজর রেখেছেন আর্জেন্টিনা ভক্তরাও। কারণ এই ম্যাচের ফলাফলের উপর আর্জেন্টিনার নক-আউট পর্বে যাওয়ার হিসাব-নিকাশও জড়িত। 

এছাড়া সৌদি আরবের জন্যেও খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচ। জিতলে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নক-আউট রাউন্ডে উঠতো তারা। সেই ম্যাচেই কিনা পেনাল্টি পেয়েও মিস করেছে সৌদি আরব! এদিকে বিশ্বকাপে নিজের গোলখরা কাটালেন লেভানডোভস্কি।  

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে সেই ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে যায় পোল্যান্ড। রবার্ট লেভানডোভস্কির পাস থেকে ম্যাচের ৩৯ মিনিটে গোলটি করেন জিলেনস্কি। এরপর প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পেলেও সমতা ফেরাতে পারেনি সৌদি আরব। আল দাওসারির শট দুর্দান্তভাবে রুখে দিয়ে পোল্যান্ডের লিড ধরে রাখতে সাহায্য করেছেন পোলিশ গোলরক্ষক শেজনি। যদিও প্রথমার্ধে সৌদি আরবই তুলনামূলক ভালো খেলেছে। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধের চেষ্টা চালাতে থাকে হার্ভে রেনার্দের শিষ্যরা। পরপর দুটি সুযোগ মিস করেন আল দাওসারি। এর মধ্যে একটি অসাধারণ সেভ করেন শেজনি। এরপর পোল্যান্ডও ২য় গোল প্রায় পেয়েই গিয়েছিল। মিলিকের হেড বারে লেগে ফিরে আসে, লেভানডোভস্কির শটও ডান পাশের পোস্টে লেগে ফিরে আসে।   

শেষ পর্যন্ত সৌদি আরবের গোল শোধ করার আগেই কাতার বিশ্বকাপে লেভানডোভস্কির প্রথম গোল ২-০ তে এগিয়ে দেয় পোলিশদের। সৌদি ডিফেন্ডার আল মালকির পা থেকে বল কেড়ে নিয়ে ঠান্ডা মাথায় ফিনিশ করেন পোল্যান্ডের অধিনায়ক। ৯০ মিনিটের মাথায় আরেকটি সুযোগ পেয়েছিলেন লেভানডোভস্কি, কিন্তু সৌদি গোলরক্ষক তার চেষ্টা রুখে দেন। 

এরপর আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানেই ম্যাচ জিতে পোল্যান্ড। তবে ম্যাচ হারলেও বল দখলের লড়াই কিংবা গোলের প্রচেষ্টা, সব দিক থেকে পোল্যান্ডকে টেক্কা দিয়েছে সৌদি আরব। 

এই হারের পরেও ৩ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের দ্বিতীয় স্থানে এখন সৌদি আরব, নক-আউট পর্বে উঠার সম্ভাবনাও বাঁচিয়ে রাখল তারা, গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে মেক্সিকোর। অপরদিকে ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের শীর্ষে উঠে গেল পোল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে আর্জেন্টিনার। 

 

Related Topics

টপ নিউজ

কাতার বিশ্বকাপ ২০২২ / সৌদি আরব ফুটবল দল / পোল্যান্ড ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • পিছিয়ে পড়েও পোল্যান্ডকে হারাল নেদারল্যান্ডস
  • ম্যাচ শেষ হওয়ার আগেই ড্রেসিংরুমে চলে যাওয়ায় ক্ষমা চাইলেন মানচিনি
  • ৯০ কোটি টাকায় বিক্রি মেসির বিশ্বকাপ জার্সি
  • ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব
  • কাতার বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণে নিহত বাংলাদেশি শ্রমিকদের তালিকা চেয়েছে হাইকোর্ট

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net