Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
ম্যারাডোনার বিদায়ের দুই বছর ও কাতার বিশ্বকাপ

হাসান জামিলুর রহমান সৈকত
25 November, 2022, 03:15 pm
Last modified: 25 November, 2022, 03:39 pm

Related News

  • ম্যারাডোনার মৃত্যুর পাঁচ বছর: শ্রদ্ধাঞ্জলি, ন্যায়বিচার ও সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব
  • ডাবলিন ও বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার সিদ্ধান্ত
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?
  • গুগল স্ট্রিট ভিউ ক্যামেরায় নগ্ন ছবি ধরা পড়ায় আর্জেন্টিনার এক ব্যক্তি পেলেন ১২,৫০০ ডলার ক্ষতিপূরণ
  • ম্যারাডোনার মৃত্যু মামলার বিচারপ্রক্রিয়া 'বাতিল'

ম্যারাডোনার বিদায়ের দুই বছর ও কাতার বিশ্বকাপ

তার মৃত্যুর পর এটিই প্রথম বিশ্বকাপ। ২০২০ সালের আজকের দিনেই পরপারে পাড়ি জমান সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর সময় কাতারে চলছে বিশ্বকাপের মহাযজ্ঞ। বেঁচে থাকলে নিশ্চয়ই প্রাণের চেয়ে প্রিয় স্বদেশ আর্জেন্টিনা এবং মেসির জন্য চিৎকার করতে মাঠে যেতেন ম্যারাডোনা।
হাসান জামিলুর রহমান সৈকত
25 November, 2022, 03:15 pm
Last modified: 25 November, 2022, 03:39 pm
ছবিঃ এএফপি

১৯৮২ বিশ্বকাপের অনভিজ্ঞ ২২ বছরের যুবক থেকে ১৯৮৬ বিশ্বকাপের নায়ক, ১৯৯০ বিশ্বকাপে ফাইনাল হার আর ১৯৯৪ বিশ্বকাপে মাদক কেলেংকারিতে নিষিদ্ধ হওয়া, বিশ্বকাপ আর তিনি যেন একে অপরের পরিপূরক। হ্যাঁ, বলছি দিয়েগো আর্মান্ডো ম্যারাডোনার কথা। 

তার মৃত্যুর পর এটিই প্রথম বিশ্বকাপ। ২০২০ সালের আজকের দিনেই পরপারে পাড়ি জমিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই খেলোয়াড়। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর সময় কাতারে চলছে বিশ্বকাপের মহাযজ্ঞ। বেঁচে থাকলে নিশ্চয়ই প্রাণের চেয়ে প্রিয় স্বদেশ আর্জেন্টিনা এবং মেসির জন্য চিৎকার করতে মাঠে আসতেন দিয়েগো। 

বিশ্বকাপ আর ম্যারাডোনা যেন একে অপরের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ৪ টি বিশ্বকাপ খেলেছেন তিনি, ২১ ম্যাচে করেছেন ৮ গোল, যার একটিকে তিনি তুলনা করেন 'ঈশ্বরের হাত'র সঙ্গ, আরেকটি তো আখ্যা পেয়েছে গত শতাব্দীর সেরা গোল হিসেবেই। 

১৯৮২ বিশ্বকাপে গিয়েছিলেন ২২ বছরের তরুণ হিসেবে। অনভিজ্ঞ ম্যারাডোনা আর আর্জেন্টিনা কোচের অদূরদর্শীতায় সেই বিশ্বকাপে বেশি দূর যাওয়া হয়নি। তবে ৫ ম্যাচে ২ গোল করে জানান দিয়েছিলেন তিনি আসছেন।

১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনা, ছবিঃ এএফপি

সেই আসাটাই পরিপূর্ণ করেন পরের বিশ্বকাপেই, মেক্সিকোতে ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে অনেকটা একা হাতেই জিতিয়েছিলেন দিয়েগো। লিওনেল মেসির এত এত অর্জনের পরেও অনেকে তাকে ম্যারাডোনার থেকে সেরা মানতে নারাজ শুধুমাত্র এই একটি বিশ্বকাপের জন্যই। কারণ ৩৬ বছর ধরে বিশ্বকাপের জন্য হাহাকার করা আর্জেন্টাইনরা জানে একটি বিশ্বকাপ জেতার মূল্য কতখানি। 

১৯৯০ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে হৃদয় ভেঙ্গেছিল ম্যারাডোনা আর কোটি আর্জেন্টাইনের। সেই বিশ্বকাপ ফাইনাল জিতলে হয়তো সর্বকালের সেরা তর্কে ম্যারাডোনার পাশে আর কারো নাম উচ্চারিত হওয়ার সুযোগ থাকতো না। 

১৯৯৪ বিশ্বকাপে মাদক নেওয়ার দায়ে নিষিদ্ধ করা হয় তাকে। খেলোয়াড় হিসেবে নিজের শেষ বিশ্বকাপের স্মৃতিটা তাই বেশ অম্লই ম্যারাডোনার কাছে। 

২০১০ বিশ্বকাপের কোচ ম্যারাডোনা, ছবিঃ এএফপি

২০১০ বিশ্বকাপে আবারও ফিরে আসেন দিয়েগো, তবে এবার আর্জেন্টিনা এবং মেসির কোচ হিসেবে। অনেকেই আর্জেন্টিনার ২৪ বছরের খরা ঘোচানোর সময় হিসেবে দেখছিল সেটিকে। কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত দুর্দান্ত খেলছিল আর্জেন্টিনা এবং মেসিও। কিন্তু জার্মান বুলডোজারে সেই স্বপ্ন পিষ্ট হয়ে খালি হাতেই ফিরতে হয় দিয়েগোকে। 

এরপর ফুটবল থেকে দূরে সরে যান ম্যারাডোনা। ২০১৪ বিশ্বকাপে আবারও জার্মানির কাছে আর্জেন্টিনার ফাইনাল হারে কষ্ট পেয়েছেন, ২০১৮ বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে মেসির দলকে সমর্থন দিতে এসে তার গোল উদযাপন দেখেছে পুরো বিশ্বই। তবে সেটিই যে বিশ্বকাপের মঞ্চে তাকে শেষ দেখা, তা কজন ভেবেছিলেন! 

২০১৮ বিশ্বকাপে সমর্থক ম্যারাডোনা, ছবিঃ এএফপি

২০২০ সালের ২৫ নভেম্বর, শারীরিক অসুস্থতাজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিরতরে ওপারে পাড়ি জমান দিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা। অন্য দুনিয়ায় হয়তো ঈশ্বরের সঙ্গেই তার সেই বিখ্যাত 'ঈশ্বরের হাত' নিয়ে গল্প করেন ফুটবলকে শিল্প বানানো এই কিংবদন্তি খেলোয়াড়। 

কাতার বিশ্বকাপ তাকে ছাড়া প্রথম বিশ্বকাপ, এরপর থেকে কোনো বিশ্বকাপেই তিনি শারীরিকভাবে উপস্থিত থাকবেননা, কিন্তু তাকে মনে রাখবে আর্জেন্টিনার রাস্তাঘাট থেকে শুরু করে বিশ্বকাপের সবুজ গালিচা। কারণ, দিয়েগো ম্যারাডোনা আর বিশ্বকাপ যে একে অপরেরই অংশ।  

Related Topics

টপ নিউজ

কাতার বিশ্বকাপ ২০২২ / ডিয়েগো ম্যারাডোনা / আর্জেন্টিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • ম্যারাডোনার মৃত্যুর পাঁচ বছর: শ্রদ্ধাঞ্জলি, ন্যায়বিচার ও সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব
  • ডাবলিন ও বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার সিদ্ধান্ত
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?
  • গুগল স্ট্রিট ভিউ ক্যামেরায় নগ্ন ছবি ধরা পড়ায় আর্জেন্টিনার এক ব্যক্তি পেলেন ১২,৫০০ ডলার ক্ষতিপূরণ
  • ম্যারাডোনার মৃত্যু মামলার বিচারপ্রক্রিয়া 'বাতিল'

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net