Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
কাতার বিশ্বকাপে প্রথম গোলশূন্য ড্র ডেনমার্ক-তিউনিশিয়ার

টিবিএস রিপোর্ট
22 November, 2022, 09:10 pm
Last modified: 22 November, 2022, 11:12 pm

Related News

  • মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে ৬ দেশে হামলা চালিয়েছে ইসরায়েল
  • ডেনমার্ক বাধা পেরিয়ে শেষ আটে স্বাগতিক জার্মানি
  • ইংল্যান্ডকে রুখে দিল ডেনমার্ক
  • তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে নিহত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে
  • ৯০ কোটি টাকায় বিক্রি মেসির বিশ্বকাপ জার্সি

কাতার বিশ্বকাপে প্রথম গোলশূন্য ড্র ডেনমার্ক-তিউনিশিয়ার

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে গ্রুপ ‘ডি’র প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গত ইউরোর সেমি-ফাইনালিস্ট ডেনমার্ক এবং আফ্রিকান দল তিউনিশিয়া। দুই দলই গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও দুর্বল ফিনিশিংয়ের কারণে গোল পায়নি কেউই। ফলে কাতার বিশ্বকাপের প্রথম গোলশূন্য ড্র দেখল এই ম্যাচ। 
টিবিএস রিপোর্ট
22 November, 2022, 09:10 pm
Last modified: 22 November, 2022, 11:12 pm
ছবিঃ এএফপি

কাতার বিশ্বকাপের প্রথম গোলশূণ্য ড্র হল ডেনমার্ক এবং তিউনিশিয়ার মধ্যেকার ম্যাচটি। গ্রুপ 'ডি'র প্রথম ম্যাচে গোলের দেখা পায়নি কোনো দলই। এর ফলে পয়েন্ট ভাগাভাগি করে নিল ডেনমার্ক এবং তিউনিশিয়া। 

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে গ্রুপ 'ডি'র প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গত ইউরোর সেমি-ফাইনালিস্ট ডেনমার্ক এবং আফ্রিকান দল তিউনিশিয়া। দুই দলই গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও দুর্বল ফিনিশিংয়ের কারণে গোল পায়নি কেউই। ফলে কাতার বিশ্বকাপের প্রথম গোলশূন্য ড্র দেখল এই ম্যাচ। 

ম্যাচের প্রথমার্ধে গোলের ভালো সুযোগ পেয়েছিল তিউনিশিয়া। শক্তিমত্তায় এগিয়ে থাকা ডেনমার্কের বিপক্ষে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন তিউনিশিয়ার জেবালি, ড্যানিশ গোলরক্ষক স্মেইকেলকে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি। এছাড়াও আরো কয়েকটি শট লক্ষ্যভ্রষ্ট হয় তিউনিশিয়ার। 

দ্বিতীয়ার্ধে দুই দলই সমানে সমানে লড়াই করে, কিন্তু গোলের দেখা পাচ্ছিল না কেউই। ম্যাচের অতিরিক্ত সময়ে তিউনিশিয়ার ডি-বক্সে তাদের ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে ডেনমার্ক। তবে ভিডিও অ্যাসিস্টিং রেফারির সাথে পরামর্শ করে সেটি নাকচ করে দেন ম্যাচ রেফারি। 0-0 অবস্থাতেই ম্যাচের শেষ বাঁশি বাজে। দুই দলই এক পয়েন্ট অর্জন করে এই ম্যাচ থেকে। 

পরিসংখ্যান অনুযায়ী ডেনমার্ক নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে। ম্যাচের ৬২% সময় বল দখলে রেখে এবং ১১ বার গোলের চেষ্টা করেছে ড্যানিশরা। অপরদিকে তিউনিশিয়া ১৩ বার গোলের চেষ্টা করলেও তার মধ্যে মাত্র একটিই গোলমুখে ছিল। 

গ্রুপ পর্বে নিজেদের পরে ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে ডেনমার্ক। তিউনিশিয়ার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।   

Related Topics

টপ নিউজ

কাতার বিশ্বকাপ ২০২২ / ডেনমার্ক ফুটবল দল / তিউনিশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে ৬ দেশে হামলা চালিয়েছে ইসরায়েল
  • ডেনমার্ক বাধা পেরিয়ে শেষ আটে স্বাগতিক জার্মানি
  • ইংল্যান্ডকে রুখে দিল ডেনমার্ক
  • তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে নিহত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে
  • ৯০ কোটি টাকায় বিক্রি মেসির বিশ্বকাপ জার্সি

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net