Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ইরান-ইংল্যান্ড খেলার ফলাফল: কী বলে উট ক্যামেলিয়া! 

সৈয়দ মূসা রেজা
21 November, 2022, 01:15 pm
Last modified: 21 November, 2022, 10:11 pm

Related News

  • স্মার্টফোন ছেড়ে বাটন ফোন, ‘এক্স-ফ্লুয়েন্সারদের’ উত্থান—জীবন নিয়ে ২০২৬-এর ১০ ভবিষ্যদ্বাণী
  • ১৯৯৮ সালে ২০২৫ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন আমেরিকানরা, মিলল কতটুকু?
  • অস্কারের ভবিষ্যদ্বাণী: আন্তর্জাতিক ফিচার — ৮৬ সিনেমার মধ্যে ব্রাজিল, ফ্রান্স এবং নরওয়ে এগিয়ে!
  • কারা পেতে পারেন নোবেল পুরস্কার? বিজ্ঞানীদের ভবিষ্যদ্বাণী যা বলছে
  • এআই এখন প্রায় নির্ভুলভাবে মৃত্যুর তারিখও ভবিষ্যদ্বাণী করবে!

ইরান-ইংল্যান্ড খেলার ফলাফল: কী বলে উট ক্যামেলিয়া! 

ফুটবলে প্রাণী দিয়ে ভবিষ্যদ্বাণীর প্রবণতা হালে বেড়েছে। জার্মান বিখ্যাত অক্টোপাস পলের ভবিষ্যদ্বাণীর কথা নিশ্চয়ই মনে করতে পারছেন অনেকে। জার্মান জাতীয় ফুটবলের ৭ ম্যাচের সফল ভবিষ্যদ্বাণী করেছিল পল।
সৈয়দ মূসা রেজা
21 November, 2022, 01:15 pm
Last modified: 21 November, 2022, 10:11 pm

প্রাণী দিয়ে ভবিষ্যৎ জানার চল নতুন কিছু নয়। বাংলাদেশেই এককালে টিয়া পাখি দিয়ে ভবিষ্যৎ গণনা করা এক শ্রেণীর মানুষের পেশা ছিল। তবে তাদের কাছে কেউ ফুটবল বা কোনও খেলা সম্পর্কে আগাম জানতে গিয়েছিল কিনা জানা নেই। বলা হয়, প্রেম এবং অর্থবিত্তের ভবিষ্যৎ জানার জন্য ব্যাকুল মানুষজন তাদের কাছে ছুটতেন।

এদিকে ফুটবলে প্রাণী দিয়ে ভবিষ্যদ্বাণীর প্রবণতা হালে বেড়েছে। জার্মান বিখ্যাত অক্টোপাস পলের ভবিষ্যদ্বাণীর কথা নিশ্চয়ই মনে করতে পারছেন অনেকে। পলের পরই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার ফলাফল নিয়ে প্রাণী দিয়ে আগেভাগে জানার চেষ্টা আরও বেড়েছে। কাতারে চলমান বিশ্বকাপ এ চল থেকে রেহাই পায়নি। বরং ২০২২'র বিশ্বকাপকে কেন্দ্র করে প্রাণী দিয়ে ভবিষ্যদ্বাণীর বাজার আগের যে কোনও সময়ের চেয়ে অনেক বেশি রমরমা।

মর্দা অক্টোপাস পল জার্মান জাতীয় ফুটবল টিমের ভবিষ্যদ্বাণী করে দুনিয়াজোড়া নাম কুড়িয়েছিল। জার্মান জাতীয় ফুটবল টিমের অনেক ম্যাচেরই ভবিষ্যদ্বাণী টায়টায় মিলে গেছিল। তবে পলের দুর্ভাগ্য যে জার্মান জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নিয়ে তার ভবিষ্যদ্বাণী ফলেনি। যাই হোক, জার্মান জাতীয় ফুটবলের ৭ ম্যাচের সফল ভবিষ্যদ্বাণী করেছিল পল। এছাড়া, ২০১০ ফিফা বিশ্বকাপের ফাইনাল নিয়ে তার ভবিষ্যদ্বাণী সঠিক হয়েছিল।

বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতারে উটের বিশেষ স্থান রয়েছে। উট দৌড় দেশটিতে খুবই জনপ্রিয় এবং এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতার জন্য দেশটিতে উট পোষা হয়। এবারের বিশ্বকাপে ক্যামেলিয়া নামের একটি মাদী উটের নাম উঠে এসেছে। এই উটের মালিক হলেন ইংল্যান্ডের লেইসেন্টারের মেলটন মোবারি শহরের  জেনি এবং ভেরনন মুর। উভয়ের বয়স ৫২।

ব্রিটিশ ট্যাবলয়েড দ্যা সানের বরাত দিয়ে ইরানের অন্যতম জনপ্রিয় দৈনিক জানায় ইরান ও ইংল্যান্ডের ফলাফল সম্পর্কে ক্যামেলিয়াকে ভবিষ্যদ্বাণী করতে বলা হয়। একদিকে পোঁতা হয় ইরানের পতাকা। অন্যদিকে পোঁতা হয় ইংল্যান্ডের পতাকা সেন্ট জর্জ ক্রস। ক্যামেলিয়া প্রতিবারই সরাসরি ইংল্যান্ডের পতাকার কাছে গিয়ে দাঁড়ায়। এ জন্য ক্যামেলিয়ার মধ্যে কোনও রকম দোমনা ভাব দেখা যায়নি। বা কোনও রকম ইতস্ততও করেনি।

ভেরনন বলেন, ইংল্যান্ড দলের জন্য এটা সম্ভাব্য সবচেয়ে শুভ ইঙ্গিত। বিশ্বকাপের নিজ গ্রুপের খেলায় দলটি বিজয় অর্জন করবে। তিনি আরও বলেন, "কয়েক ফুট দূরত্বে পৃথক দুই ইজেলের উপর ইংল্যান্ড ও ইরানের পতাকা রাখি। তারপর ক্যামেলিয়াকে বলি কে বিজয়ী হবে তা বেছে নেওয়ার জন্য। উটটি সরাসরি ইংল্যান্ডের পতাকার কাছে যেয়ে দাঁড়ায়।"

ইকুয়েডের বিরুদ্ধে প্রথম খেলায় স্বাগতিক দেশ কাতার পরাজিত হবে বলেই ক্যামেলিয়া ভবিষ্যদ্বাণী করেছিল, তার ভবিষ্যদ্বাণী ফলেছে! এ গ্রুপের খেলায় ক্যামেলিয়ার মুখ রক্ষা হয়েছে, ২-০ গোলে স্বাগতিক দেশ কাতার হেরে গেছে। অন্যদিকে স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরে যাওয়া প্রথম দল হলো কাতার।

ক্যামেলিয়া সম্পর্কে বলতে গিয়ে জেনি জানান, "উটটি বড়ই দৃঢ়চেতা। ঠিকভাবেই জানে যে নিজের খাবারের সময় কখন। বিশ্বকাপ নিয়ে ক্যামেলিয়ার ভবিষ্যদ্বাণীতে আমাদের পুরোপুরি আস্থা রয়েছে।"

আর মাত্র কিছু সময়, তারপরই জানা যাবে জেনির এ 'আস্থা' কতোটা নির্ভরযোগ্য। বা ক্যামেলিয়ার ভবিষ্যদ্বাণীর কেরামতি কতোটা সঠিক! 
 

Related Topics

অফবিট / টপ নিউজ

ইরান-ইংল্যান্ড / উট ক্যামেলিয়া / উটের ভবিষ্যদ্বাণী / ভবিষ্যদ্বাণী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • স্মার্টফোন ছেড়ে বাটন ফোন, ‘এক্স-ফ্লুয়েন্সারদের’ উত্থান—জীবন নিয়ে ২০২৬-এর ১০ ভবিষ্যদ্বাণী
  • ১৯৯৮ সালে ২০২৫ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন আমেরিকানরা, মিলল কতটুকু?
  • অস্কারের ভবিষ্যদ্বাণী: আন্তর্জাতিক ফিচার — ৮৬ সিনেমার মধ্যে ব্রাজিল, ফ্রান্স এবং নরওয়ে এগিয়ে!
  • কারা পেতে পারেন নোবেল পুরস্কার? বিজ্ঞানীদের ভবিষ্যদ্বাণী যা বলছে
  • এআই এখন প্রায় নির্ভুলভাবে মৃত্যুর তারিখও ভবিষ্যদ্বাণী করবে!

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net