Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

খেলা

টিবিএস রিপোর্ট
27 November, 2021, 05:20 pm
Last modified: 27 November, 2021, 07:25 pm

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত র‌্যাঙ্কিয়ের সেরা আটে থাকা দলগুলো আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেবে।
টিবিএস রিপোর্ট
27 November, 2021, 05:20 pm
Last modified: 27 November, 2021, 07:25 pm

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত র‌্যাঙ্কিয়ের সেরা আটে থাকা দলগুলো আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেবে। শনিবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।  

জিম্বাবুয়েতে চলমান নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব বাতিল করেছে আইসিসি। কোভিড পরিস্থিতির কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণেই র‌্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে দল বাছাই করেছে আইসিসি। 

টুর্নামেন্টটি বাতিল না হলে বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হতো বাংলাদেশকে। জিম্বাবুয়েতে বাছাই পর্বই খেলছিলেন সালমা-জাহানারা। বাংলাদেশ এই মুহূর্তে র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে আছে বাংলাদেশ। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আটে ছিল বাংলাদেশ।

আইসিসির হেড অব ইভেন্ট ক্রিস টেটলি বলেছেন, 'বিশ্বকাপ বাছাই পর্বের বাকি অংশ বাতিল করতে হয়েছে বলে আমরা খুবই হতাশ। কিন্তু স্বল্প সময়ের মধ্যে আফ্রিকার বেশ কয়েকটি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করায় প্রচন্ড শঙ্কা জাগে যে তারা দেশে ফিরতে পারবে কিনা।'

তিনি আরও বলেন, 'টুর্নামেন্টটি চালিয়ে নিতে আমরা সব ধরনের চেষ্টা করেছি, কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি। যত দ্রুত সম্ভব জিম্বাবুয়ে থেকে দলগুলোকে দেশে ফেরার ব্যবস্থা করব আমরা। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও পাকিস্তান বিশ্বকাপে খেলার যোগ্য অর্জন করেছে।'  

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার 'ওমিক্রন' বি.১.১.৫২৯ নামের ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে আফ্রিকার সাত দেশের ওপর ভ্রমণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সাতটি দেশ হলো দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো, এস্বাতিনী ও মোজাম্বিক। মূলত এ কারণেই বাছাই পর্ব বাতিল করেছে আইসিসি। 

বাছাই পর্ব পেরোতে না পারায় ওয়ানডে বিশ্বকাপে কখনই খেলা হয়নি বাংলাদেশের। এবার দারুণ ফর্মে থাকায় বাছাই পর্ব পেরিয়েই বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সম্ভাবনা জাগিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল।  

দুটি গ্রুপ থেকে পাঁচটি করে মোট ১০ দল অংশ নিয়েছিল বাছাই পর্বে। তিনটি করে মোট ছয়টি দল নিয়ে সুপার সিক্স রাউন্ড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখান থেকে সেরা তিন দল উঠার কথা ছিলো মূলপর্বে। সেটা না হওয়ায় তিন দল বিশ্বকাপের টিকেট পেয়ে গেল। 

মেয়েদের আগামী বিশ্বকাপে নিউজিল্যান্ডের সঙ্গে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সরাসরি খেলবে। তাদের সঙ্গে যোগ দিচ্ছে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডে আগামী বছরের ৩ মার্চ শুরু হবে আসরটি। ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ফাইনাল।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দল / ওয়ানডে বিশ্বকাপ / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net