Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
​​​​​​​উইকেট বিলিয়ে ফিরলেন মুশফিক

খেলা

টিবিএস রিপোর্ট
29 October, 2021, 06:05 pm
Last modified: 29 October, 2021, 07:24 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

​​​​​​​উইকেট বিলিয়ে ফিরলেন মুশফিক

বল দেরিতে আসছে বুঝেও এমন শট খেলে আউট হয়ে দলের বিপদই বাড়ালেন মুশফিক। লিটনের সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
টিবিএস রিপোর্ট
29 October, 2021, 06:05 pm
Last modified: 29 October, 2021, 07:24 pm
অস্ট্রেলিয়া সিরিজের কথা মাথায় রেখে সিদ্ধান্ত পাল্টাতে হচ্ছে মুশফিককে। ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

এক বল আগেই রবি রামপালকে চার মারলেন মুশফিকুর রহিম। পরের বলে রান হলো না। এরপরই স্কুপ শট খেলতে গিয়ে বোল্ড বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। বল দেরিতে আসছে বুঝেও এমন শট খেলে আউট হয়ে দলের বিপদই বাড়ালেন তিনি। লিটনের সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ১৫ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৯৯ রান। জয়ের জন্য ৩০ বলে বাংলাদেশের প্রয়োজন ৪৪ রান। 

পারলেন না সৌম্য

 

উইকেটে বেশ সাবলীলই দেখাচ্ছিল সৌম্য সরকারকে। দ্রুত ২ উইকেট পতনের চাপ কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সৌম্য ও লিটন দাস। কিন্তু সৌম্যকে থামিয়ে দিয়ে বাংলাদেশের ইনিংসে ছন্দপতন ঘটালেন আকিল হোসেন। ফেরার আগে ১৩ বলে ১৭ রান করেন সৌম্য।

এখন লিটনের সঙ্গে যোগ দিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন মুশফিকুর রহিম। ১২ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৮০ রান। জয়ের জন্য ৪৮ বলে বাংলাদেশের প্রয়োজন ৬৩ রান।

লিটন-সৌম্যর ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

দ্রুত দুই উইকেট হারানোর চাপ কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন লিটন কুমার দাস ও সৌম্য সরকার। তাদের ব্যাটে ১০ ওভারে ২ উইকেটে ৫৫ রান তুলেছে বাংলাদেশ। লিটন ১৫ ও সৌম্য ১৩ রানে ব্যাটিং করছেন। জয়ের জন্য ৬০ বলে বাংলাদেশের দরকার ৮৮ রান, হাতে আছে ৮ উইকেট। 

নাঈমের বিদায়ে চাপে বাংলাদেশ

পঞ্চম ওভারে সাকিব আল হাসানকে ফেরালেন আন্দ্রে রাসেল। পরের ওভারে জেসন হোল্ডারকে খেলতে গিয়ে ইনসাইড এজে বোল্ড নাঈম শেখও। দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে বাংলাদেশ। ৬ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৯ রান। উইকেটে আছেন লিটন কুমার দাস ও সৌম্য সরকার। 

সাবধানী শুরুর পর থামলেন সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। ১৪৩ রানের লক্ষ্যে উদ্বোধনী জুটিতে পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নামে মাহমুদউল্লাহ রিয়াদের দল। লিটন দাসের বদলে নাঈম শেখের সঙ্গে সাকিব আল হাসান পাঠোনো হয়। 

সাবধানী শুরুর পরও এই জুটিতে ভালো কিছু হলো না। ৯ রান করেই ফিরে গেছেন সাকিব। ৫ ওভার শেষে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৬ রান। নাঈম ১৬ ও লিটন ১ রানে ব্যাটিং করছেন।

প্রথমবারের মতো ওপেনিংয়ে সাকিব

বাংলাদেশকে ১৪৩ রানের লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মাঝারি এই লক্ষ্য তাড়া করতে নেমে কৌশলে পরিবর্তন এনেছে বাংলাদেশ। লিটন দাসকে ওপেনিং থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ইনিংস উদ্বোধনের জন্য নাঈম শেখের সঙ্গে পাঠানো হয়েছে সাকিব আল হাসানকে। 

জাতীয় দলের হয়ে এই প্রথম ইনিংস উদ্বোধন করতে নামলেন তিনি। কোনো ফরম্যাটেই কখনও বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধন করার অভিজ্ঞতা ছিল না বিশ্বসেরা এই অলরাউন্ডারের। বেশিরভাগ সময়ে সাকিব ৩-৪ নম্বরে ব্যাটিং করেছেন। প্রথম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪ রান।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / সাকিব আল হাসান / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net