Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
প্রত্যাশার চাপ বুঝতে পারছেন শামীম 

খেলা

টিবিএস রিপোর্ট
20 September, 2021, 06:10 pm
Last modified: 20 September, 2021, 06:22 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

প্রত্যাশার চাপ বুঝতে পারছেন শামীম 

তাকে নিয়ে যে কোচ, অধিনায়কের অনেক আশা, সেটা জানা আছে শামীম পাটোয়ারীর। টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ক্রিকেটভক্তদের প্রত্যাশার চাপও টের পাচ্ছেন ২১ বছর বয়সী তরুণ এই ক্রিকেটার।
টিবিএস রিপোর্ট
20 September, 2021, 06:10 pm
Last modified: 20 September, 2021, 06:22 pm

ছোটদের বিশ্বকাপ জয়ের অন্যতম কান্ডারি তিনি। যুব বিশ্বকাপ জিতে দলের সঙ্গে বীরের বেশে দেশে ফেরা শামীম হোসেন পাটোয়ারীর পরের সময়টা কেটেছে স্বপ্নের মতো। হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি), ঘরোয়া ক্রিকেট হয়ে দেড় বছরের মধ্যেই জাতীয় দলে তরুণ এই ক্রিকেটার। জিম্বাবুয়ে সফরে অভিষেকেই ঝড় তুলে বার্তা দিয়েছিলেন- শাসন করতে আসছেন তিনি। 

পরের ম্যাচে মেলে সেটার প্রমাণ, ৩১ রানের হার না মানা ইনিংস খেলে দলের জয়ে রাখেন বড় অবদান। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো সময় যায়নি শামীমের, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ হয়নি। কিন্তু শামীমের ব্যাটিংয়ের বারুদ, ফিল্ডিংয়ের ক্ষিপ্ততা আর বোলিং সামর্থ্য তো প্রমাণিতই। তাই কিছু না ভেবেই তাকে নিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে।

তাকে নিয়ে যে কোচ, অধিনায়কের অনেক আশা, সেটা জানা আছে শামীম পাটোয়ারীর। টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ক্রিকেটভক্তদের প্রত্যাশার চাপও টের পাচ্ছেন ২১ বছর বয়সী তরুণ এই ক্রিকেটার। বড়দের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়ার আগে সোমবার নিজের বিশ্বকাপ ভাবনা, জাতীয় দলে খেলার অভিজ্ঞতা, বিশ্বকাপ চ্যালেঞ্জসহ আরও অনেক কিছু নিয়ে কথা বলেছেন শামীম।

প্রশ্ন: জাতীয় দলে আসতে না আসতেই আপনাকে নিয়ে প্রত্যাশা তৈরি হয়ে গেছে। বিশ্বকাপে আপনার দিকে নজর থাকবে, প্রত্যাশার এই চাপ বুঝতে পারছেন?  

শামীম হোসেন পাটোয়ারী: হ্যাঁ। যেহেতু বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছি, সবার আশা থাকে দেশকে ভালো কিছু দেওয়ার জন্য। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।

প্রশ্ন: প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। পরিকল্পনা সাজিয়েছেন?

শামীম: যেহেতু আমি প্রথমবারের মতো বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছি, আমি এখনও ওইভাবে বিশ্বকাপে আমার লক্ষ্য ঠিক করিনি। দলের সাথে যাচ্ছি, এটাই আমার কাছে বড় কিছু। সিনিয়রদের কাছে অনেক কিছু শেখার আছে।

প্রশ্ন: বিশ্বকাপে পারফরম্যান্স করাটা কতো চ্যালেঞ্জিং বলে মনে করেন?

শামীম: এটা অনেক বড় একটা মঞ্চ। এখানে অনেক বড় বড় খেলোয়াড়রা থাকবেন। আমি মনে করি এটা  আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে।

প্রশ্ন: যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য আপনি। ওই অভিজ্ঞতা বড়দের বিশ্বকাপে কাজে দেবে?

শামীম: যেহেতু আমরা একটা বিশ্বকাপ জিতেছি। আমার ধারণা আমরা আরও বড় কিছু ডিজার্ভ করি।

প্রশ্ন: অনূর্ধ্ব-১৯ এবং আন্তর্জাতিক ম্যাচের মধ্যে পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছেন, সেটা কেমন?

শামীম: ওখানে দেশের জন্য খেলেছি। এখানেও দেশের জন্য খেলছি। একটু ভিন্নতা তো থাকবেই। এটা মূল জাতীয় দল, আর ওটা অনূর্ধ্ব-১৯ জাতীয় দল। এখানে একটু ভিন্নতা আসাটাই স্বাভাবিক।

প্রশ্ন: জৈব সুরক্ষা বলয়ের ধকল কাটিয়ে উঠতে কষ্ট হয়ে কিনা?

শামীম: জৈব সুরক্ষা বলয়ে অনেক বিরক্ত অনুভব করছি। এভাবে থেকে খেলাতে একটু সমস্যা হয়। একটা খেলোয়াড় যখন মুক্ত থাকবে, তখন সে অবশ্যই ভালো করবে। 

প্রশ্ন: মিরপুরের উইকেটে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সেভাবে নেওয়া হয়নি বলে মনে করেন অনেকেই। বিশ্বকাপে কঠিন হয়ে যাবে কিনা?

শামীম: হ্যাঁ, উইকেট আমাদেরকে ফেভার করে। আপনারা সবাই দেখেছেন উইকেটটা একটু ভিন্ন ছিল। যেহেতু বিশ্বকাপ, তো উইকেটটা ভালো হবে এটাই স্বাভাবিক। যারা সিনিয়র খেলোয়াড় আছে আমি আশাবাদী সবাই ভালো করবে। আমাদের মূল ব্যাটসম্যানরা কিন্তু ভালো করেনি, বিশ্বকাপে গিয়ে সবাই ভালো করবে। 

প্রশ্ন: অধিনায়ক মাহমুদউল্লাহর কাছ থেকে কেমন সমর্থন পান?

শামীম: রিয়াদ ভাই সাপোর্ট করেন। জুনিয়র খেলোয়াড়দের অনেক বেশি সাপোর্ট করেন। আমাদেরকে ফ্রিভাবে খেলতে দেন।

প্রশ্ন: দলের সিনিয়র ক্রিকেটারদের সাথে কতোটা মানিয়ে নিতে পেরেছেন?

শামীম: ছোটবেলায় স্বপ্ন ছিল সাকিব ভাইদের সাথে খেলব। এখন আল্লাহর রহমতে ওনাদের সাথে খেলছি। অনেক ভালো লাগছে। ওনাদের সাথে এখন মুক্তভাবে খেলছি। সিনিয়র খেলোয়াড়রা আমাদের মতো জুনিয়রদের অনেক সাপোর্ট করেন। 

প্রশ্ন: এতো অল্প সময়ে বিশ্বকাপ দলে যাক পাওয়ার ব্যাপারটি আপনার কাছে কেমন?

শামীম: নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। টানা তিনটা সিরিজ জিতলাম, পাশাপাশি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছি।

Related Topics

টপ নিউজ

শামীম হোসেন পাটোয়ারী / টি-টোয়েন্টি বিশ্বকাপ / তরুণ ক্রিকেটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net