Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
পাপনের ‘কাঠগড়ায়’ সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ

খেলা

টিবিএস রিপোর্ট
18 October, 2021, 11:00 pm
Last modified: 18 October, 2021, 11:14 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

পাপনের ‘কাঠগড়ায়’ সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ

স্কটল্যান্ডের বিপক্ষে হার মেনে নিতে পারছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। হারের দায় সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে দিচ্ছেন তিনি।
টিবিএস রিপোর্ট
18 October, 2021, 11:00 pm
Last modified: 18 October, 2021, 11:14 pm
সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে হারলেও হা-হুতাশ করেনি বাংলাদেশ। আত্মবিশ্বাসী মনোভাব নিয়েই স্কটল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। রেকর্ড, সাম্প্রতিক পারফরম্যান্স, অভিজ্ঞতা; সব মিলিয়ে বাংলাদেশকেই ফেবারিট মানা হচ্ছিল। কিন্তু টি-টোয়েন্টিতে ফেবারিট বলতে কিছু নেই, নির্দিষ্ট দিনে ভালো খেলা দলই শেষ হাসি হাসে। 

জানা ব্যাপারটিই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আবারও বুঝতে পেরেছে বাংলাদেশ। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে হেরে যাওয়ায় হচ্ছে সমালোচনা, চলছে কাঁটাছেঁড়া। এই হার মেনে নিতে পারছেন না খোদ ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাবে বাংলাদেশ, এটা চিন্তাও করেননি বলে জানিয়েছেন ক্ষুব্ধ বিসিবি সভাপতি। 

হারার চিন্তা না করলেও হারের কারণ খুঁজে বের করতে সময় লাগেনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধানের। তার মতে, রক্ষণাত্মক ব্যাটিং মনোভাবের কারণেই ম্যাচ হেরেছে বাংলাদেশ। এ জন্য তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে দায় দিচ্ছেন নাজমুল হাসান। অবস্থা বিবেচনা না করে এই তিন ব্যাটসম্যান ব্যাটিং করায় তখনই বাংলাদেশ ম্যাচ হেরে যায় বলে মনে করেন বিসিবি সভাপতি। 

ওমানে সাংবাদিকদের তিনি বলেন, 'দল হারতেই পারে। কিন্তু অ্যাপ্রোচ তো ঠিক থাকবে। ম্যাচে খেলার অ্যাপ্রোচ, শারীরিক ভাষা কিছুই ঠিক ছিল না। কোনোভাবেই না। প্রথম ৬ ওভারে সুবিধা থাকে। তখন মারতে গেলে উইকেট যাবে, সেটা স্বাভাবিক। কিন্তু দুটি উইকেট যাবার পর ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ; প্রথম দুজনকে বাদই দিলাম। তিন, চার, পাঁচ নম্বর ব্যাটসম্যান যেভাবে ব্যাটিং করেছে, সেখানেই তো ম্যাচ হেরে গেছি আমরা।'

৩.৩ ওভারের মধ্যে দুই ওপেনারকে হারানো বাংলাদেশকে সাকিব ও মুশফিক মিলে এগিয়ে নিতে থাকেন। কিন্তু রানের গতি ঠিক রেখে ব্যাট চালাতে পারেননি কেউই। ৮ ওভারে তারা স্কোরকার্ডে যোগ করেন মাত্র ৩৪ রান। সাকিব ১৯ বলে ১৩ ও মুশফিক ১৭ বলে ৮ রান করেন। পরে মুশফিক কিছুটা পুষিয়ে নিলেও সাকিব ২৮ বলে ২০ রান করে আউট হন। ১০ ওভারে বাংলাদেশ তোলে ৫৯ রান।

এভাবে খেললে ম্যাচ জেতা সম্ভব হবে না বলে মনে করেন নাজমুল হাসান। তিনি বলেন, 'এভাবে খেললে তো বিশ্বকাপে রান তাড়া করতে পারব না। এটা তো প্রত্যেকটা খেলোয়াড় জানে। এভাবে খেললে তো জিততে পারব না। ওই সময় যেভাবে খেলা দরকার ছিল, তা ওদের মধ্যে ছিল না। এটা মেজর ইস্যু। আমাদের পরিকল্পনাও ভালো ছিল না। আমার মতে ওখানে যেহেতু ৩ ওভারে উইকেট পরে গেছে, আরও ২ ওভার বাকি ছিল, অবশ্যই সেখানে ব্যাটিং পরিবর্তন করার দরকার ছিল।'

সাকিবকে তিনে কিংবা মুশফিককে চারেই ব্যাটিং করাতে হবে, এটা মনে করেন না বিসিবি সভাপতি। তিনি ভাষায়, 'কাউকে তিনে খেলাতেই হবে, কাউকে চারে খেলাতেই হবে; সেটা তো পরিস্থিতির উপর নির্ভর করে। পরের ব্যাটসম্যানরা তো খেলার সুযোগই পাচ্ছে না। ওদের তখন অল আউট খেলা ছাড়া গতি নেই। এভাবে পরিকল্পনা করার কারণ নেই। কী ভেবেছে জানি না।'

Related Topics

টপ নিউজ

নাজমুল হাসান পাপন / সাকিব আল হাসান / মাহমুদউল্লাহ রিয়াদ / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net