Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
নিজের ফাউন্ডেশনের পরিকল্পনার কথা জানালেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
18 April, 2020, 05:55 pm
Last modified: 18 April, 2020, 06:38 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

নিজের ফাউন্ডেশনের পরিকল্পনার কথা জানালেন সাকিব

সাকিব আল হাসান তার পূর্বপরিকল্পনা থেকে সরে এসে নতুন করে ভাবছেন। ভিন্ন পরিকল্পনা থাকলেও ‘মিশন সেইভ বাংলাদেশ’ কার্যক্রম দিয়ে তার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ হয়েছে।
টিবিএস রিপোর্ট
18 April, 2020, 05:55 pm
Last modified: 18 April, 2020, 06:38 pm

কোনো কিছুই আর আগের মতো নেই। করোনাভাইরাসের প্রকোপে থমকে গেছে গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধে অনেক দেশেই চলছে লকডাউন। বাধ্য হয়ে ঘরবন্দী হয়ে থাকতে হচ্ছে সবাইকে। এমন অবস্থায় স্বাভাবিক জীবনযাত্রা যেমন বিপর্যস্ত, তেমনি সবকিছুর পরিকল্পনাতেই আনতে হচ্ছে পরিবর্তন। 

সাকিব আল হাসান যেমন তার পূর্বপরিকল্পনা থেকে সরে এসে নতুন করে ভাবছেন। দেশসেরা এই অলরাউন্ডার 'দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন' গঠন করেছেন। ভিন্ন পরিকল্পনা থাকলেও 'মিশন সেইভ বাংলাদেশ' কার্যক্রম দিয়ে সাকিবের ফাউন্ডেশনের আত্মপ্রকাশ হয়েছে। আপাতত করোনাভাইরাস মোকাবিলাতেই কাজ করছে তার ফাউন্ডেশন। 

আগের পরিকল্পনা বাদ দিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছেন সাকিব। 'দ্য সাকিব আল ফাউন্ডেশন' থেকে স্কুল-কলেজ, হাসপাতাল ও একাডেমি তৈরির কথা জানিয়েছেন বর্তমানে ক্রিকেটে নিষিদ্ধ থাকা বাঁহাতি এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসব পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্বের সাবেক এই নাম্বার ওয়ান। 

ফাউন্ডেশেনের অফিসিয়াল পেজ থেকে লাইভে এসে সাকিব বলেন, 'দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন শুরুতে ক্রীড়া বিষয়ক চিন্তা নিয়ে চালু করার ইচ্ছা ছিল। পরবর্তীতে স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে কাজ করার ইচ্ছে ছিল। আমি ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানটির যাত্রা আরও কিছুদিন পর শুরু করতে চেয়েছিলাম। কিন্তু মহামারির এমন পরস্থিতিতে সবকিছু পরিবর্তন হয়ে যায়।'

সাকিব আরও বলেন, 'অবস্থার কারণেই চিন্তা এলো, এখনই সময় দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের যাত্রার। সাধারণ মানুষ এবং স্বাস্থ্য খাতে যদি কোনও সাহায্য করা যায়, সবাই সবার জায়গা থেকে নিশ্চিত সাহায্য করছে এ রকম বিপদের সময়। এখন সব দেশেই বিপদ। মূলত সেখান থেকেই ফাউন্ডেশন চালুর ইচ্ছে  জাগে।'

সাকিবের ফাউন্ডেশন আড়াই হাজার দুস্থ পরিবারকে সহায়তা করেছে। পরবর্তীতে করোনাভাইরাস নির্ণয়ের কিট ও হাসপাতালে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামাদি সরবরাহ করে ফাউন্ডেশনটি।

স্কুল-কলেজ, হাসপাতাল নির্মাণের বিষয়ে সাকিব বলেন, 'হাসপাতাল, স্কুল, কলেজ; এ ধরনের সেবা যদি দিতে পারি, সেটা খুবই ভালো হবে। এ ছাড়া আমি ক্রিকেটের মানুষ, যদি একটি অ্যাকাডেমি করতে পারি এ ফাউন্ডেশনের থেকে, তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না।'

নিজের এই উদ্যোগে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে সাকিব বলেন, 'দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের যাত্রা মাত্র শুরু হলো। পরিস্থিতির কারণে হয়তো এভাবে শুরু করতে হয়েছে। অবশ্যই স্কুল-কলেজ, হাতপাতাল তৈরির ইচ্ছে আমার আছে। আপনারা সবাই সহযোগিতা করেন, দোয়া করেন তাহলে এ রকম কিছু অবশ্যই করতে পারব।' অসহায় মানুষদের সাহায্য করতে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাট, জার্সি নিলামে তোলার পরামর্শও দেন সাকিব।  

Related Topics

সাকিব আল হাসান / ক্রিকেটার / করোনা আতঙ্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net