Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

খেলা

টিবিএস রিপোর্ট
04 December, 2021, 06:05 pm
Last modified: 04 December, 2021, 06:10 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

সাকিব আল হাসান সফরে যেতে না চাইলেও তাকে দলে নেওয়া হয়েছে। আনুষ্ঠানিক চিঠি না পাওয়ায় তাকে নিয়ে দল সাজানো হয়েছে। চোটে থাকায় তামিম ইকবালের নিউজিল্যান্ড সফরেও যাওয়া হচ্ছে না। 
টিবিএস রিপোর্ট
04 December, 2021, 06:05 pm
Last modified: 04 December, 2021, 06:10 pm

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরের জন্য শনিবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান সিরিজের দল থেকে কয়েকটি পরিবর্তন আনা হয়েছে দলে।

চোটের কারণে সর্বশেষ সিরিজ থেকে বাদ পড়েছিলেন তরুণ পেসার শরিফুল ইসলাম। তাকে নিউজিল্যান্ড সফরের দলে ফেরানো হয়েছে। পাকিস্তান সিরিজের দল থেকে পড়েছেন সাইফ হাসান, নাঈম হাসান ও রেজাউর রহমান রাজা। 

সাকিব আল হাসান সফরে যেতে না চাইলেও তাকে দলে নেওয়া হয়েছে। আনুষ্ঠানিক চিঠি না পাওয়ায় তাকে নিয়ে দল সাজানো হয়েছে। চোটে থাকায় তামিম ইকবালের নিউজিল্যান্ড সফরেও যাওয়া হচ্ছে না। 

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৯ ডিসেম্বর সকালে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরে ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হলেও এবার কোয়ারেন্টিনের নিয়ম কিছু শিথিল করা হয়েছে। এবারের সফরে বাংলাদেশকে সাত দিনের কোয়ারেন্টিন করতে হবে। 

মাউন্ট মঙ্গানুইতে আগামী ১ জানুয়ারি মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। কোয়ারেন্টিনের বাধ্যবাধকতার কারণে বাংলাদেশকে আগেই যেতে হচ্ছে। তিন দিনের আইসোলেশনসহ সাত দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলনের সুযোগ পাবে মুমিনুল হকের দল। এই সময়ের মধ্যে তিনটি করোনা পরীক্ষা করা হবে তাদের।

নিউজিল্যান্ডের মাটিতে গত ২০ বছরে তিন ফরম্যাট মিলিয়ে ৩২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এখন পর্যন্ত জয় অধরাই রয়ে গেছে। ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে ৯টি টেস্ট খেলেছে বাংলাদেশ, হারতে হয়েছে সব কটিতে। এর মধ্যে ৫টিতেই ইনিংস হার, বাকি হারগুলোও ছোট নয়।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net