Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের দুইয়ে দুই

খেলা

টিবিএস রিপোর্ট
26 October, 2021, 11:50 pm
Last modified: 26 October, 2021, 11:56 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের দুইয়ে দুই

ভারতের বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল পাকিস্তান। নিউজিল্যান্ড বাধা পেরোতেও সমস্যা হলো না বাবর আজমের দল। কিউইদের বিপক্ষেও জয় নিয়ে মাঠ ছাড়লেন তারা। 
টিবিএস রিপোর্ট
26 October, 2021, 11:50 pm
Last modified: 26 October, 2021, 11:56 pm

ঐতিহাসিক এক জয়ে বিশ্বকাপ মিশন শুরু হয় পাকিস্তানের। প্রথমবারের মতো বিশ্বকাপে ভারতের বিপক্ষে জেতে দলটি, সেটাও ১০ উইকেটের বড় ব্যবধানে। এমন জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গেই ছিল বাবর আজমের দল। তাই নিউজিল্যান্ড বাধা পেরোতে সমস্যা হলো না পাকিস্তানের। কিউইদের বিপক্ষেও জয় নিয়ে মাঠ ছাড়লো তারা। 

মঙ্গলবার শারহজাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ২ নম্বর গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। পাকিস্তানের ইনিংসের মাঝামাঝি সময়ে চাপ তৈরি করলেও তাতে খুব একটা সুবিধা হয়নি কিউইদের। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পাকিস্তান এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড। ম্যাচসেরা হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদিদের বোলিংয়ের বিপক্ষে বড় স্কোর গড়তে পারেনি তারা। চার-পাঁচ জন ব্যাটসম্যানের ছোট ছোট ইনিংসে ৮ উইকেটে ১৩৪ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে মোহাম্মদ রিজওয়ানের পর অভিজ্ঞ শোয়েব মালিক ও আসিফ আলী মিলে ১৮.৪ ওভারে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। 

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় ২৮ রানে অধিনায়ক বাবর আজমকে হারায় পাকিস্তান। এক পাশ আগলে ৩৪ বলে ৩৩ রান করেন রিজওয়ান। ফকর জামান, মোহাম্মদ হাফিজ ও ইমাদ ওয়াসিম ১১ রান করে করেন। এরপর ৪৮ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন শোয়েব ও আসিফ আলী। শোয়েব ২০ বলে ২৬ ও আসিফ ১২ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। ২টি উইকেট নেন কিউই স্পিনার ইশ সোধী। একটি করে উইকেট পান মিচেল স্যান্টনার, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। 

এর আগে ব্যাটিং করা নিউজিল্যান্ডকে লম্বা সময় ধরে পথ দেখাতে পারেননি কেউই। সর্বোচ্চ ২৭ রান করে করেন ড্যারিল মিচেল ও ডেভন কনওয়ে। এ ছাড়া মার্টিন গাপটিল ১৭, অধিনায়ক কেন উইলিয়ামসন ২৫ ও গ্লেন ফিলিপস ১৩ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। ম্যাচসেরার পুরস্কার জেতা পাকিস্তানি পেসার হারিস রউফ ৪ ওভারে ২২ রান খরচায় ৪টি উইকেট নেন। একটি করে উইকেট পান শাহিন আফ্রিদি, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ হাফিজ।     

Related Topics

টপ নিউজ

পাকিস্তান ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ / নিউজিল্যান্ড ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net