Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
সাকিবের রেকর্ড গড়ার ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

খেলা

টিবিএস রিপোর্ট
17 October, 2021, 10:10 pm
Last modified: 18 October, 2021, 12:06 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

সাকিবের রেকর্ড গড়ার ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

রানের চাপ বাড়তে থাকায় আশা-নিরাশার দোলাচলে থাকতে হলো অনেকটা সময়। শেষ দিকে জোর চেষ্টা চালিয়েও পারলেন না আফিফ হোসেন ধ্রুব-মাহমুদউল্লাহ রিয়াদরা।
টিবিএস রিপোর্ট
17 October, 2021, 10:10 pm
Last modified: 18 October, 2021, 12:06 pm

ব্যাট হাতে শুরুটা একেবারে ছন্নছাড়া। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের দৃঢ়তায় তা সামাল দেওয়া গেল। কিন্তু এই দুই ব্যাটসম্যানের বিদায়ের আগে ও পরে বেশ কয়েকবার পাল্টাল ম্যাচের রং। রানের চাপ বাড়তে থাকায় আশা-নিরাশার দোলাচলে থাকতে হলো অনেকটা সময়। জোর চেষ্টা চালিয়েও পারলেন না আফিফ হোসেন ধ্রুব-মাহমুদউল্লাহ রিয়াদরা। শেষ ওভারে মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসানদের চার-ছক্কাও কাজে এলো না।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হেরে গেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিং করতে নামা স্কটল্যান্ড ৯ উইকেটে ১৪০ রান তোলে। জবাবে বাংলাদেশের ইনিংস ৭ উইকেটে ১৩৪ রানে থেমে যায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। অভিজ্ঞতাটা মনে রাখার মতো হলো না। উল্টো এই ফরম্যাটে নিজেদের দাপট ধরে রাখলো স্কটিশরা। এই ম্যাচের আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশ-স্কটল্যান্ড একটি ম্যাচই খেলেছে। ২০১২ সালের সেই ম্যাচেও জয় পেয়েছিল স্কটল্যান্ড। 

ব্যাটিংয়ে বাংলাদেশের দুর্দশা পরিষ্কারভাবে ফুটে উঠেছে। দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন কুমার দাস বরাবরের মতোই হতাশ করেছেন। চার ওভারের মধ্যেই ফিরে যাওয়ার আগে দুজনই ৫ রান করে করেন। এর পরের জুটিটাই মূলত বাংলাদেশকে ম্যাচে রেখেছিল। সাকিব ও মুশফিক ৪৭ রানে জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। 

যদিও তারা প্রয়োজনীয়তার অনুপাতে রান তুলতে পারেননি। মুশফিক ছক্কা মেরে পুষিয়ে নিলেও সাকিব সেটা পারেননি। ২৮ বলে একটি চারে ২০ রান করে আউট হন তিনি। এর আগে বল হাতে অবশ্য দারুণ করেন তিনি। ২ উইকেট নিয়ে লাসিথ মালিঙ্গাকে পেছনে ফেলে বাঁহাতি এই স্পিনার এখন টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারি, তার উইকেট ১০৮টি। এই দুই উইকেটে ইতিহাসের প্রথম অলরাউন্ডার হিসেবে ১০ হাজার আন্তর্জাতিক রান ও ৬০০ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন সাকিব। 

সাকিবের বিদায়ের কিছুক্ষণ পর থামেন সর্বোচ্চ রানের ইনিংস খেলা মুশফিকও। ডানহাতি এই ব্যাটসম্যান ৩৬ বলে একটি চার ও ২টি ছক্কায় ৩৮ রান করেন। এরপর বাকিরা চেষ্টা করেও ব্যবধান ঘোচাতে পারেননি। অধিনায়ক মাহমুদউল্লাহ ২৩, আফিফ ১৮ ও শেখ মেহেদী অপরাজিত ১৩ রান করেন। স্কটল্যান্ডের ব্র্যাড হোয়েল সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ২টি উইকেট পান ম্যাচ সেরা ক্রিস গ্রিভস।

এর আগে ব্যাটিং করা স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন গ্রিভস। এ ছাড়া জর্জ মানসে ২৯, ম্যাথু ক্রিস ১১ও মার্ক ওয়াট ২২ রান করেন। সাকিব জাদুমাখা বোলিং করেন। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় ২টি উইকেট নেন তিনি। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া মেহেদীও ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ১৯ রানে তার শিকার ৩টি উইকেট। এ ছাড়া মুস্তাফিজুর রহমান ২টি এবং তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন একটি করে উইকেট নেন।   

মুশফিকের বিদায়ে আরও চাপে বাংলাদেশ

প্রাথমিক ধাক্কা সামাল দেওয়া সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম দুজনই ফিরে গেছেন। বাড়ছে রান তোলার চাপ, হারাতে হচ্ছে উইকেট। সব মিলিয়ে মহা বিপদেই পড়ে গেছে বাংলাদেশ। স্কটল্যান্ডের স্পিনার ক্রিস গ্রিভসের শিকারে পরিণত হওয়ার আগে ৩৬ বলে ৩৮ রান করেন মুশফিক। 

উইকেটে আছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব। ১৪ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৮০ রান। জয়ের জন্য ৩৬ বলে ৬১ রান লাগবে মাহমুদউল্লাহদের। 

থামলেন সাকিব, বাড়ল বিপদ

শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে যাচ্ছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিবের বিদায়ে ভাঙলো এই জুটি। রান তোলার গতি কম থাকায় বিপদই হলো বাংলাদেশের। টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার দিন সাকিব ২৮ বলে ২০ রান করে আউট হয়েছেন।

উইকেটে আছেন মুশফিক ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ১২ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭৩ রান। মুশফিক ৩৭ ও মাহমুদউল্লাহ ১ রানে ব্যাটিং করছেন। জয়ের জন্য ৪৮ বলে ৬৮ রান দরকার বাংলাদেশের। 

চাপ কাটিয়ে মারকুটে মুশফিক, ৫০ ছাড়িয়ে বাংলাদেশ

চার ওভারের মধ্যেই দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন কুমার দাস সাজঘরে। চাপ সামলাতে সাবধানী ব্যাটিং করা ছাড়া উপায় ছিল না সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের সামনে। কিন্তু এতে রান তোলার চাপ ক্রমেই বেড়ে যাচ্ছিল বাংলাদেশের। 

নবম ওভারে সেই চাপ কাটিয়ে তুললেন মুশফিকুর রহিম। পরপর দুই ছক্কায় চাপ সরালেন কাঁধ থেকে, বাড়িয়ে নিলেন রানও। ১০ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫৯ রান। মুশফিক ২৯ ও সাকিব ১৭ রানে ব্যাটিং করছেন। জিততে ৬০ বলে ৮২ রান করতে হবে বাংলাদেশকে। 

লিটনও ফিরে গেলেন, শুরুতেই চাপে বাংলাদেশ

প্রথম উইকেটের চাপ সামলে উঠতে না উঠতে দিক হারালেন লিটন কুমার দাস। অনেকটা ক্যাচ অনুশীলনের মতো বল তুলে দিয়ে নিজের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন বাংলাদেশের ডানহাতি এই ওপেনার। 

দ্বিতীয় ওভারে সৌম্য সরকারকে হারানো বাংলাদেশ চতুর্থ ওভারে লিটনকে হারাল। উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম। চার ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৯ রান।  

দ্বিতীয় ওভারেই উইকেট হারাল বাংলাদেশ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের দেওয়া ১৪১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। প্রথম ওভারে অসাধারণ শটে একটি চার মারা সৌম্য সরকার দ্বিতীয় ওভারে ফিরে গেলেন সাজঘরে। 

বাংলাদেশের বাঁহাতি এই ওপেনারকে নিজের শিকারে পরিণত করেছেন স্কটিশ পেসার জশ ডেভি। উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন ৫ রান করা সৌম্য। লিটন দাসের সঙ্গে উইকেট যোগ দিয়েছেন সাকিব আল হাসান। ২ ওভার শেষে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০ রান। 

Related Topics

টপ নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ / সৌম্য সরকার / বাংলাদেশ-স্কটল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা
  • ছবি: সংগৃহীত
    পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net