Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
দিয়া-নাসরিন-বিউটির হাত ধরে বাংলাদেশের ইতিহাস

খেলা

টিবিএস রিপোর্ট
17 November, 2021, 01:30 pm
Last modified: 17 November, 2021, 02:45 pm

Related News

  • সাগরের অলিম্পিক যাত্রা: চা বিক্রেতা মায়ের কঠিন সংগ্রাম
  • ‘মানসিক রোগী হয়ে থাকলে আর্চারির জন্যই হয়েছি’
  • আচমকা জাতীয় দল থেকে অবসর তারকা আর্চার রোমান সানার
  • ইরাকে আর্চারিতে দুই রূপা ও দুই ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
  • আর্চারিতে অষ্ট্রেলিয়াকে হারিয়ে পদক জিতল বাংলাদেশ

দিয়া-নাসরিন-বিউটির হাত ধরে বাংলাদেশের ইতিহাস

স্বর্ণ জয়েরও আশা আছে বাংলাদেশের। প্রথমবারের মতো এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের কোনো ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী ১৯ নভেম্বর ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়বেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী।
টিবিএস রিপোর্ট
17 November, 2021, 01:30 pm
Last modified: 17 November, 2021, 02:45 pm
এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রথম পদক এনে দেন দিয়া, নাসরিন ও বিউটি। ছবি: আর্চারি ফেডারেশন

এতদিন এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে কেবল অংশগ্রহণ করেই এসেছে বাংলাদেশ। পদকের ঝুলি ছিল শূন্য। এবার নিজেদের দেশে চলমান আসরটিতে দুটি পদক জিতল বাংলাদেশ। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ইতিহাসে বাংলাদেশকে প্রথম পদক জেতান দিয়া সিদ্দিকী, নাসরিন  আক্তার ও বিউটি রায়। রিকার্ভ মহিলা দলগত ইভেন্ট থেকে তারা ব্রোঞ্জ জেতেন। পরে একই পদক এসেছে রিকার্ভ পুরুষ দলগত বিভাগেও। 

বনানীর আর্মি স্টেডিয়ামে চলমান আসরের পঞ্চম দিনে এসে পদকের দেখা পেল বাংলাদেশ। বুধবার সকালে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ভিয়েতনামকে ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জেতেন দিয়া-নাসরিন-বিউটি।

এশিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে দেশকে দ্বিতীয় পদক জেতান রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহা। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কাজাখস্তানকে ৬-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জেতেন তারা।

প্রথম পদক জয়ের পর দিয়া বলেন ,'আমাদের আত্মবিশ্বাস ছিল যে, আমরা পারব, আমাদের তিন জনের মধ্যে  একটা আত্মবিশ্বাস ছিল। আমরা অনেক খুশি যে এশিয়ান চ্যাম্পিয়নশিপের মত আসরে এই প্রথম ব্রোঞ্জ পদক এলো।'

রোমান সানা বলেন, 'আমরা দিন দিন উন্নতি করছি। আমাদের প্রতিটা খেলোয়াড়দের পরিকল্পনা থাকে ম্যাচ খেলে একটা পদক অর্জন করা। আমি বলেছিলাম যে, পদক জেতার জন্য এবার আমাদের সবচেয়ে বড় সুযোগ রয়েছে। আমরা সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছি এবং লক্ষ্য পূরণ করতে পেরেছি। আমরা এই প্রথম পদক জিতেছি, যা আমাদের ক্রীড়াঙ্গনের জন্য বড় একটা সাফল্য।'

স্বর্ণ জয়েরও আশা আছে বাংলাদেশের। আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ মিশ্র দৈতের ফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথমবারের মতো এই আসরের কোনো ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী ১৯ নভেম্বর ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়বেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী।

Related Topics

টপ নিউজ

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ / আর্চারি / রোমান সানা / দিয়া সিদ্দিকী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • সাগরের অলিম্পিক যাত্রা: চা বিক্রেতা মায়ের কঠিন সংগ্রাম
  • ‘মানসিক রোগী হয়ে থাকলে আর্চারির জন্যই হয়েছি’
  • আচমকা জাতীয় দল থেকে অবসর তারকা আর্চার রোমান সানার
  • ইরাকে আর্চারিতে দুই রূপা ও দুই ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
  • আর্চারিতে অষ্ট্রেলিয়াকে হারিয়ে পদক জিতল বাংলাদেশ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net