তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসানের অভিষেক
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা থেকে শুরু হতে যাওয়া ম্যাচটিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল।
আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এসেছে এই ম্যাচে। তামিম ইকবালকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে নাঈম শেখকে।
বিশ্রামে দেওয়া হয়েছে পেসার শফিউল ইসলামকেও। তার জায়গায় একাদশে ফিরেছেন আরেক ডানহাতি পেসার আল আমিন হোসেন।
আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিল্পব। তার জায়গায় অভিষেক হচ্ছে তরুণ পেসার হাসান মাহমুদের। বাংলাদেশের ৬৮তম টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে অভিষেক হতে যাচ্ছে ডানহাতি এই পেসারের।
জিম্বাবুয়ে দলে একটি পরিবর্তন এসেছে। ডোনাল্ট টিরিপানোর বদলে চার্লটন টিসুমাকে একাদশে নিয়েছে সফরকারীরা।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): নাঈম শেখ, লিটন দাস, মাহেদি হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষকক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন ও হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ (সম্ভাব্য): তিনাশে কামুনহুকামুই, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, শন উইলিয়ামস (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, রিচমন্ড মুতুম্বামি, ডোনাল্ট টিরিপানো, টিনোটেন্ডা মুতোম্বদজি, ক্রিস এমপফু ও চার্লটন টিসুমা।
