Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
হতাশার ব্যাটিংয়ে আবারও ছোট পূঁজি

খেলা

টিবিএস রিপোর্ট
19 November, 2021, 02:20 pm
Last modified: 19 November, 2021, 03:45 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

হতাশার ব্যাটিংয়ে আবারও ছোট পূঁজি

শেষ দিকে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলে বাংলাদেশকে মাঝারি এই পূঁজি এনে দেন শেখ মেহেদি হাসান। ৩ বলে এক ছক্কায় ৮ রানে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ।
টিবিএস রিপোর্ট
19 November, 2021, 02:20 pm
Last modified: 19 November, 2021, 03:45 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার অন্যতম কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা। সেটা পাকিস্তানের বিপক্ষে সিরিজেও জারি থাকল। তিন মাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস। মিরপুরেও দেখা গেল সেই হতাশার ব্যাটিং।

টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ৭ উইকেটে ১২৭ রান তুলেছে। প্রথম সারির চার ব্যাটসম্যানের কেউই রানের দেখা পাননি। সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন আফিফ হোসেন ধ্রুব। নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ২৮ রান। শেষ দিকে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলে বাংলাদেশকে মাঝারি এই পূঁজি এনে দেন শেখ মেহেদি হাসান। 

এ ছাড়া নাঈম শেখ ১, অভিষিক্ত সাইফ হাসান ১, নাজমুল হোসেন শান্ত ৭, মাহমুদউল্লাহ রিয়াদ ৬ ও আমিনুল ইসলাম বিপ্লব ২ রান করেন। ৩ বলে এক ছক্কায় ৮ রানে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ। পাকিস্তানের হাসান আলী ৩টি উইকেট নেন। মোহাম্মদ ওয়াসিম ২টি এবং মোহাম্মদ নওয়াজ ও সাদাব খান একটি করে উইকেট পান।    

মাহমুদউল্লাহ বিদায়ের পর আফিফের দুই ছক্কা

১৫ রানে ৩ উইকেট হারানো দলকে পথ দেখানোর দায়িত্ব পড়ছিল অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ওপর। কিন্তু তিনি পারলেন না। ১১ বলে ৬ রান করে ফিরে গেছেন তিনি। এরপর রান কিছুটা বাড়িয়ে নিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। মোহাম্মদ নওয়াজকে টানা দুই ছক্কা মারেন তিনি।    

১১ ওভার শেষ ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫৫ রান। উইকেটে আছেন আফিফ ও নুরুল হাসান সোহান। 

শান্তও সাজঘরে, ধুঁকছে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করতে নেমে দুঃস্বপ্নের শুরু হয় বাংলাদেশের। তিন ওভারের মধ্যেই ফিরে যান দুই ওপেনার নাঈম সেখ ও অভিষিক্ত সাইফ হাসান। শুরুর চাপ কাটিয়ে তোলার দায়িত্ব ছিল নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন ধ্রুবর কাঁধে।

কিন্তু শান্তও পারলেন না। দীর্ঘদিন পর দলে ফেরা বাঁহাতি এই ব্যাটসম্যান ১৪ বলে ৭ রান করে মোহাম্মদ ওয়াসিমের দ্বিতীয় শিকারে পরিণত হয়েছেন। ৫ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৬ রান। উইকেটে আছেন আফিফ হোসেন ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।   

তিন ওভারেই নাঈম-সাইফের বিদায়, বিপদে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী জুটি নিয়ে কম ভুগতে হয়নি বাংলাদেশ। কোনো ম্যাচেই দলকে ভালো শুরু এনে দিতে পারেননি ওপেনাররা। সেখানে অবশ্য ব্যতিক্রম ছিলেন নাঈম হাসান। কয়েকটি ম্যাচে রানের দেখা পান তিনি। সেই নাঈমই পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ফিরে গেলেন দ্বিতীয় ওভারে।

পাকিস্তান পেসার হাসান আলীর বলে আউট হওয়ার আগে ৩ বলে ১ রান করেন বাঁহাতি ওপেনার। অভিষেক টি-টোয়েন্টি খেলতে নামা সাইফ হাসানের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। তৃতীয় ওভারে মোহাম্মদ ওয়াসিমের বলে ফিরে যান তিনি। এর আগে ৮ বলে মাত্র ১ রান করেন তিনি। 

৩ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০ রান। উইকেটে আছেন নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন ধ্রুব।      

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / পাকিস্তান ক্রিকেট দল / বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net