Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
তামিম-লিটনের পর সৌম্যর তাণ্ডবে বাংলাদেশের রান উৎসব

খেলা

টিবিএস রিপোর্ট
09 March, 2020, 07:40 pm
Last modified: 09 March, 2020, 07:46 pm

Related News

  • বিপিএলে কবে লড়বে কারা, কোন শহরে কতগুলো ম্যাচ
  • কোহলি-রোহিতের পর জাদেজাও দিলেন অবসরের ঘোষণা
  • টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির মালিক এখন সাহিল চৌহান
  • প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ হারল বাংলাদেশ
  • বাংলাদেশের ব্যাটিং নিয়ে বিচলিত নন শান্ত

তামিম-লিটনের পর সৌম্যর তাণ্ডবে বাংলাদেশের রান উৎসব

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ৩ উইকেটে ২০০ রানের বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এটা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
টিবিএস রিপোর্ট
09 March, 2020, 07:40 pm
Last modified: 09 March, 2020, 07:46 pm

রানের ফোয়ারা বয়ে যাচ্ছে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে। ফরম্যাট বদলালেও একই ছন্দে রয়ে গেছেন এই দুই ব্যাটসম্যান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি করে সেঞ্চুরি করা তামিম ও লিটন টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে শাসন করলেন। এই দুজনের সঙ্গে সৌম্য সরকারের ঝড়ো ব্যাটিংয়ে এবার টি-টোয়েন্টিতে রান বন্যা বইয়ে দিল বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ৩ উইকেটে ২০০ রানের বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এটা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ওয়ানডে সিরিজের মতো এখানেও বাংলাদেশকে পথ দেখিয়েছেন তামিম ও লিটন। সঙ্গে ছিল সৌম্য সরকারের তাণ্ডব। সব মিলিয়ে আবারও জিম্বাবুয়ের বোলারদের পরীক্ষা নিলো বাংলাদেশ।

উদ্বোধনী জুটিতে ৯২ রান যোগ করেন তামিম ও লিটন। টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি। যে কোনো উইকেটে এটা বাংলাদেশের অষ্টম সেরা জুটি। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৯২ রানের বিশাল জুটি গড়ে সব রেকর্ড চুরমার করে দিয়েছিলেন বাংলাদেশের এই দুই ওপেনার।

সোমবার টস হেরে আগে ব্যাটিং করতে নেমে দাপুটে শুরু করেন তামিম ও লিটন। দুজনই ঝড়ের গতিতে ব্যাট চলাতে শুরু করেন। জিম্বাবুয়ের কোনো বোলাররই তাদের সামনে সুবিধা করতে পারছিলেন না। পাওয়ার প্লের ছয় ওভারেই স্কোরকার্ডে ৫৯ রান যোগ করেন তামিম-লিটন। তামিম একটু দেখেশুনে খেললেও লিটন খেলতে থাকেন টর্নেডো স্টাইলে।

জিম্বাবুয়ের বোলারদের বল মোয়া বানিয়ে একের পর এক চার-ছক্কা হাঁকাতে থাকেন তামিম-লিটন। ৮ ওভারে দলকে ৭৯ রানে পৌঁছে দেন এ দুজন। বাংলাদেশ তখন দলীয় সেঞ্চুরির কাছাকাছি। এমন সময় ছক্কা মারতে গিয়ে শন উইলিয়ামসের হাতে ধরা পড়েন তামিম। ফেরার আগে ৩১ বলে ৪১ রান করেন অভিজ্ঞ বাঁহাতি এই ওপেনার।

এরপর লিটনও আর বেশিক্ষণ ব্যাট চালাতে পারেননি। টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করা ডানহাতি এই ড্যাশিং ওপেনার ৩৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৯ রান করে আউট হন। এরপর রানচাকা ঘোরানোর দায়িত্ব নেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম।

মুশফিক ১৭ রান করে থামলেও নব বিবাহিত সৌম্য মারকাটারি ব্যাটিং করেছেন। অন্য প্রান্তে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ থাকলেও মূলত সৌম্যই স্কোরকার্ডকে সমৃদ্ধ করেছেন। বাঁহাতি এই মারকুটে ব্যাটসম্যান ৩০ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। এই ফরম্যাটে ২১ ইনিংস পর হাফ সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

মাত্র ৩২ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় চোখ ধাঁধানো ৬২ রান করেন অপরাজিত থেকে মাঠ ছাড়া সৌম্য।   মাহমুদউল্লাহ ৯ বলে একটি চারে ১৪ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের সিকান্দার রাজা, ক্রিস এমপফু ও ওয়েসলি মাধেভেরে একটি করে উইকেট নেন। 
 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / টি-টোয়েন্টি ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • বিপিএলে কবে লড়বে কারা, কোন শহরে কতগুলো ম্যাচ
  • কোহলি-রোহিতের পর জাদেজাও দিলেন অবসরের ঘোষণা
  • টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির মালিক এখন সাহিল চৌহান
  • প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ হারল বাংলাদেশ
  • বাংলাদেশের ব্যাটিং নিয়ে বিচলিত নন শান্ত

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net