Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
টেনিসের তিন সুপার স্টারের তহবিল গঠন

খেলা

টিবিএস ডেস্ক
20 April, 2020, 09:40 pm
Last modified: 20 April, 2020, 09:44 pm

Related News

  • এক নজরে ২০২৫-এর সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত টেনিস তারকারা
  • আবারও বাড়ছে করোনা, সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ পরামর্শ
  • নাদালের বিদায় বেলায় ফেদেরারের আবেগী খোলাচিঠি
  • অবসরের ঘোষণা দিলেন নাদাল
  • সম্ভাব্য শেষ ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নাদালের

টেনিসের তিন সুপার স্টারের তহবিল গঠন

নিচের সারির খেলোয়াড়দের আর্থিক সহায়তা দেওয়ার জন্য তহবিল গঠন করছেন টেনিসের ‘বিগ থ্রি’। র‌্যাঙ্কিংয়ের ২০০ এবং এর নিচে থাকা খেলোয়াড়দের আর্থিক সহায়তা দেওয়া হবে। 
টিবিএস ডেস্ক
20 April, 2020, 09:40 pm
Last modified: 20 April, 2020, 09:44 pm

করোনাভাইরাসের প্রকোপে থমকে গেছে পুরো বিশ্ব। আর সব জায়গার মতো স্থবিরতা নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। অন্যান্য খেলার মতো টেনিসের সব খেলাও বন্ধ আছে। এতে র‌্যাঙ্কিংয়ের নিচের সারির খেলোয়াড়দের আয় বন্ধ হয়ে গেছে। এসব খেলোয়াড়দের সাহায্যে এগিয়ে এসেছেন টেনিসের তিন সুপার স্টার রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ।

নিচের সারির খেলোয়াড়দের আর্থিক সহায়তা দেওয়ার জন্য তহবিল গঠন করছেন টেনিসের 'বিগ থ্রি'। খেলোয়াড়, এটিপি ও চারটি গ্রান্ডস্লাম মিলে এই তহবিল গঠন করা হবে। র‌্যাঙ্কিংয়ের ২০০ এবং এর নিচে থাকা খেলোয়াড়দের আর্থিক সহায়তা দেওয়া হবে। 

সুইজারল্যান্ডের কিংবদন্তি টেনিস খেলোয়াড় রজার ফেদেরারের স্বদেশী স্নানিসলাস ভাভরিঙ্গার সঙ্গে ইনস্টাগ্রামের লাইভে আলাপচারিতার সময় এই বিষয়টি জানান নোভাক জকোভিচ। ৩০ থেকে ৪৫ লাখ ডলার বিতরণ করা হতে পারে বলে জানান জকোভিচ।

ভাভরিঙ্কার সঙ্গে আলপচারিতার মাঝে জকোভিচ জানান, করোনাভাইরাসের কারণে র‌্যাঙ্কিংয়ের নিচের সারির যেসব খেলোয়াড়রা খুব বিপদে আছেন, তাদের কীভাবে সাহায্য করা যায়; এ নিয়ে ফেদেরার ও নাদালের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে তার। 

নাম্বার ওয়ান জকোভিচ বলেন, 'র‍্যাঙ্কিংয়ে যারা দুইশ থেকে আড়াইশর মধ্যে এবং ৭০০'র নিচে আছে, এদের কেউই ফেডারেশন থেকে তেমন সাহায্য পায় না। এসব খেলোয়াড়ের স্পন্সরও নেই। তারা পুরোপুরি নিজের ওপর নির্ভরশীল। এমন সময়ে যারা র‍্যাঙ্কিংয়ে সাতশর পরে আছে, এদের অনেকেই টেনিস ছেড়ে দেওয়ার কথা ভাবছে।'

করোনাভাইরাসের প্রকোপে উইম্বলডন ওপেন বাতিল করা হয়েছে। ফ্রেঞ্চ ওপেন স্থগিত করা হয়েছে। ইউএস ওপেনের ভাগ্য নির্ধারণ হবে আগামী জুনে। এ ছাড়া এটিপি চ্যালেঞ্জার ট্যুর, আইটিএফ ওয়ার্ল্ড টেনিস ট্যুরসহ টেনিসের সব খেলা আগামী ৭ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।
 

Related Topics

টেনিস তারকা / রজার ফেদেরার / রাফায়েল নাদাল / নোভাক জকোভিচ / করোনা প্রতিরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • এক নজরে ২০২৫-এর সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত টেনিস তারকারা
  • আবারও বাড়ছে করোনা, সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ পরামর্শ
  • নাদালের বিদায় বেলায় ফেদেরারের আবেগী খোলাচিঠি
  • অবসরের ঘোষণা দিলেন নাদাল
  • সম্ভাব্য শেষ ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নাদালের

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net