Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
টস হেরে ব্যাটিংয়ে সাকিবরা

খেলা

টিবিএস রিপোর্ট
28 November, 2020, 01:30 pm
Last modified: 28 November, 2020, 04:43 pm

Related News

  • কার ঝুলিতে কোন পুরস্কার
  • মাহমুদউল্লাহর হাত ধরে খুলনার শিরোপা
  • মাহমুদউল্লাহর ব্যাটে খুলনার লড়াকু পুঁজি
  • শিরোপার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে মাশরাফিদের দল
  • কোচদের পারিশ্রমিকে লজ্জিত সালাহউদ্দিন

টস হেরে ব্যাটিংয়ে সাকিবরা

প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে চট্টগ্রাম। একাদশে দুটি পরিবর্তন এনেছে সর্বশেষ ম্যাচে হার মানা খুলনা। বাদ পড়েছেন জহুরুল ইসলাম অমি ও পেসার শফিউল ইসলাম। সুযোগ পেয়েছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন ও হাসান মাহমুদ।
টিবিএস রিপোর্ট
28 November, 2020, 01:30 pm
Last modified: 28 November, 2020, 04:43 pm

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছে জেমকন খুলনা। মাহমুদউল্লাহ-সাকিবদের আজকের প্রতিপক্ষ গাজী গ্রুপ চট্টগ্রাম। জয়ে ফেরার মিশনে টস হেরেছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ। টস জিতে তাদেরকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি বেলা দেড়টায় শুরু হয়েছে। 

খুলনার জন্য আজকের ম্যাচটি ছন্দে ফেরার। সর্বশেষ ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহী বিপক্ষে হার মানে দলটি। আরিফুল হকের শেষ ওভারের ব্যাটিং শোতে প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে ছন্নছাড়া দেখিয়েছে খুলনাকে। নিজের চেনা রূপ খুঁজে পাচ্ছেন না সাকিব আল হাসান। এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহরাও রানের দেখা পাননি এখন পর্যন্ত। 

অন্যদিকে টুর্নামেন্টের সবচেয়ে দাপুটে শুরুটা করেছে গাজী গ্রুপ চট্টগ্রামে। নিজেদের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে উড়িয়ে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় তারা। দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন কুমার দাসের ব্যাটেই জয়ের খুব কাছে পৌঁছে যায় চট্টগ্রাম। এরআগে বল হাতেও ছড়ি ঘোরান চট্টগ্রামের মুস্তাফিজ, শরিফুল, নাহিদুলরা।

প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে চট্টগ্রাম। একাদশে একটি পরিবর্তন এনেছে খুলনা। বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম। সুযোগ পেয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ।

গাজী গ্রুপ চট্টগ্রাম: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, লিটন কুমার দাস, শামসুর রহমান শুভ, মোসাদ্দেক হোসেন সৈকত, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

জেমকন খুলনা: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, শামীম পাটোয়ারী, আরিফুল হক, শহীদুল ইসলাম ও রিশাদ হোসেন।

Related Topics

গাজী গ্রুপ চট্টগ্রাম / জেমকন খুলনা / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • কার ঝুলিতে কোন পুরস্কার
  • মাহমুদউল্লাহর হাত ধরে খুলনার শিরোপা
  • মাহমুদউল্লাহর ব্যাটে খুলনার লড়াকু পুঁজি
  • শিরোপার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে মাশরাফিদের দল
  • কোচদের পারিশ্রমিকে লজ্জিত সালাহউদ্দিন

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net