Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

খেলা

শান্ত মাহমুদ
24 February, 2020, 06:05 pm
Last modified: 24 February, 2020, 06:27 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

মুমিনুল হকের সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশ পেয়েছে ২৯৫ রানের লিড। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের শুরুতেই জোড়া আঘাত হানেন স্পিনার নাঈম হাসান। দিন শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ৯ রান।
শান্ত মাহমুদ
24 February, 2020, 06:05 pm
Last modified: 24 February, 2020, 06:27 pm
সফল দিন শেষে মুশফিকের নেতৃত্বে মাঠ ছাড়ছেন ক্রিকেটাররা। ছবি: বিসিবি

ব্যাট হাতে দুর্দণ্ড প্রতাপে শাসন। অধিনায়ক মুমিনুল হকের সেঞ্চুরির পর মুশফিকুর রহিমের রেকর্ড করা ডাবল সেঞ্চুরি। তাতে প্রথম ইনিংসে রানের পাহাড়ে উঠে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংস থেকেই মিলেছে ২৯৫ রানের লিড। শেষ বিকেলে স্পিন ঘূর্ণিতে জিম্বাবুয়েকে বিপদে ফেলতে ৬ উইকেটে ৫৬০ তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

যে পরিকল্পনায় ইনিংস ঘোষণা করা, সেটা পুরোপুরিভাবে কাজে লাগিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের শুরুতেই জোড়া আঘাত হানেন স্পিনার নাঈম হাসান। দিন শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ৯ রান। ইনিংস হার এড়াতে জিম্বাবুয়েকে করতে হবে আরও ২৮৬ রান।

২২ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া এই টেস্টের নাটাই এখন বাংলাদেশের হাতে। বাংলাদেশ শিবিরে এখন জয়ের সুবাস। জিম্বাবুয়ে বাকি ২৮৬ রান করে ফেললেও বাংলাদেশের জয় যে এক প্রকার নিশ্চিত, সেটা বলেই দেওয়া যায়। প্রকৃতি বাধা হয়ে না দাঁড়ালে মিরপুরে হয়তো শেষ হাসি হাসতে যাচ্ছে বাংলাদেশই।

ডাবল সেঞ্চুরির পর মুশফিক

৩ উইকেটে ২৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহিম এদিনও শুরু থেকেই সাবলীলভাবে খেলতে থাকেন। এই জুটি থেকে বাংলাদেশ পায় ২২২ রান।

এই জুটি গড়ার মাঝে সেঞ্চুরি তুলে নেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এই সেঞ্চুরিতে তামিম ইকবালকে ছুঁয়ে ফেলেন তিনি। টেস্টে তামিম ও মুমিনুলের সেঞ্চুরি সংখ্যা এখন সমান। দুজনই ৯টি করে সেঞ্চুরি করেছেন। দারুণ খেলতে থাকা মুমিনুল থামেন দলীয় ৩৯৪ রানে। ফেরার আগে ২৩৪ বলে ১৪টি চারে ১৩২ রান করেন তিনি।

মুমিনুল উইকেটে থাকা অবস্থায় সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিকও। টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি করা মুশফিক পেছনে ফেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে (৬টি সেঞ্চুরি)। মুমিনুল ফিরলেও মুশফিক থেকেছেন অবিচল। অন্য পাশ থেকে বিদায় নেন মোহাম্মদ মিঠুন ও লিটন দাস। কিন্তু খেই হারাননি মুশফিক।

মুশফিকের ডাবল সেঞ্চুরি উদযাপন। ছবি: বিসিবি

বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান পুরোটা সময় দাপুটে ব্যাটিং করেছেন। চার মেরে সেঞ্চুরি পূর্ণ করা মুশফিক ১৫০ ও ২০০ রানও ছুঁয়েছেন বাউন্ডারিতে। ৩১৫ বলে ডাবল সেঞ্চুরিতে পৌঁছান তিনি। এটা তার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। ৩১৮ বলে ২৮টি চারে ২০৩ রানে অপরাজিত থাকেন মুশফিক। লিটনের ব্যাট থেকে আসে ৫৩ রান।

২০৩ রানের চোখ ধাঁধানো এই ইনিংস খেলার পথে তামিমকে ছাড়িয়ে গেছেন তিনি। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন মুশফিক। বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট (চলমান টেস্টসহ) খেলা মুশফিক ৭টি সেঞ্চুরি ও ২১টি হাফ সেঞ্চুরিতে করেছেন ৪ হাজার ৪১৩ রান। দীর্ঘদিন শীর্ষস্থানে থাকা তামিমের রান ৪ হাজার ৪০৫।

ডাবল সেঞ্চুরি উদযাপনের মুহূর্তে মুশফিকুর রহিম। ছবি: বিসিবি

এই ইনিংসটি মুশফিককে বসিয়ে দিয়েছে কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস, সনাৎ জয়সুরিয়া, স্টিফেন ফ্লেমিংদের পাশেও। ক্রিকেট ইতিহাসে মুশফিকসহ মোট ১৪জন ব্যাটসম্যান তিনটি করে ডাবল সেঞ্চুরি করেছেন। এলিট ব্যাটসম্যানদের এই তালিকায় আছেন ক্রিস গেইল, গ্যারি কার্স্টেন, জাস্টিন ল্যাঙ্গার, স্টিভেন স্মিথরাও।

২০৩ রানের অপরাজিত এই ইনিংস দিয়ে সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন মুশফিক। তিন ফরম্যাট মিলিয়ে ৩৩৮ ম্যাচে ১১ হাজার ৭৫২ রান করেছেন সাকিব। ৩৭০ ম্যাচ খেলা মুশফিক সেটাকে ছাড়িয়ে পৌঁছে গেছেন ১১ হাজার ৭৭৮ রানে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড (তৃতীয় দিনশেষে) :

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ১০৬.৩ ওভারে ২৬৫/১০ (আরভিন ১০৭, মাসভাউরে ৬৪; রাহি ৪/৭১, নাঈম ৪/৭০, তাইজুল ২/৯০)।

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৫৪ ওভারে ৫৬০/৬, ডিক্লেয়ার্ড (তামিম ৪১, শান্ত ৭১, মুমিনুল ১৩২, মুশফিক ২০২*; এইন্সলে এনডিলভু ২/১৭০, টিরিপানো ১/৯০ )।

জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস: ৫ ওভারে ৯/২ (নাঈম ২/৩, তাইজুল ০/৫)

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল / টেস্ট ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net