Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
জয়ের নায়ক ক্যাপ্টেন আকবর

খেলা

শান্ত মাহমুদ
09 February, 2020, 11:30 pm
Last modified: 09 February, 2020, 11:48 pm

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

জয়ের নায়ক ক্যাপ্টেন আকবর

স্নায়ুক্ষয়ী লড়াইয়ে হোঁচট খাননি ১৯ বছর বয়সী বাংলাদেশের এই তরুণ তুর্কি। খাদের কিনারে চলে যাওয়া দলকে পথ দেখিয়ে নিয়ে গেছেন ঝলমলে আলোর মঞ্চে।
শান্ত মাহমুদ
09 February, 2020, 11:30 pm
Last modified: 09 February, 2020, 11:48 pm

টুর্নামেন্ট শেষ হয়ে যায়, ব্যাটিং করার সুযোগ হয় না আকবর আলীর। তার ব্যাটিং অর্ডার আসার আগেই নিশ্চিত হয়ে যায় দলের জয়। এবারের যুব বিশ্বকাপে আকবরের হয়তো আফসোসই হচ্ছিল দলের জয়ে অবদান না রাখতে পেরে। সেই আফসোস এখন নিশ্চয়ই নেই। এখন তিনি বিশ্বজয়ী অধিনায়ক। তার হাতেই উঠেছে সোনালী শিরোপা।

শিরোপা যুদ্ধে তার নামটি বড় অক্ষরে লেখা হয়েছে। অপেক্ষা করতে করতে এমন এক ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ হয়েছে যুব দলের এই অধিনায়কের, যেখানকার পথটা ছিল বড্ড এবড়ো-খেবড়ো। স্নায়ুক্ষয়ী লড়াইয়েও সেই পথে হোঁচট খাননি ১৯ বছর বয়সী বাংলাদেশের এই তরুণ তুর্কি। খাদের কিনারে চলে যাওয়া দলকে পথ দেখিয়ে নিয়ে গেছেন ঝলমলে আলোর মঞ্চে।

ক্রিকেটের প্রতি আকবরের নিবেদন সেই ছোটবেলা থেকেই। যে বয়সে বন্ধুদের ব্যাগ ভারী থাকতো খাতা-কলমে, সেই বয়সে ব্যাগে ক্রিকেট বল নিয়ে ঘুরতেন আকবর। যেন দুনিয়া বোঝার আগেই ক্রিকেট ‍বুঝে ফেলেছিলেন রংপুরে জন্ম নেওয়া এই ক্রিকেটার।

ক্রিকেটে বসবাস করবেন বলে ছোটবেলাতেই মন স্থির করায় রংপুরের একাডেমিতে ভর্তি হয়ে যান আকবর। তার ক্রিকেটের পথটা সুগম করে দেন রংপুরের কোচ অঞ্জন সরকার। সেই পথ ধরে হেঁটে ২০১২ সালে বিকেএসপিতে সুযোগ মিলে যায় আকবরের। এরপর শুধু ক্রিকেট আর তার এগিয়ে যাওয়ার গল্প।

বাবা মোহাম্মদ মোস্তফার কাছ থেকেও সব ধরনের সমর্থন পেয়েছেন বাংলাদেশকে বিশ্বকাপের প্রথম শিরোপা এনে দেওয়া আকবর। যদিও একেবারে ছোটবেলায় পড়াশোনা ফাঁকি দেওয়ায় বাবার বকাঝকা শুনতে হয়েছে তাকে। কিন্তু ক্রিকেটের প্রতি নিবেদন আর সফলতা দেখে ছেলেকে ক্রিকেট থেকে দূরে রাখার কথা কখনো ভাবেননি মোহাম্মদ মোস্তফা।

আকবর আজ বিশ্বজয়ী দলের অধিনায়ক। তার ঠাণ্ডা মাথার অধিনায়কত্বের প্রশংসা হচ্ছে সবখানে। এমন স্বীকৃতির পর তৃপ্তির ঢেঁকুর তুলতেই পারেন ভারতের বিপক্ষে ম্যাচ সেরা ইনিংস খেলা আকবর। তার অপরাজিত ৪৩ রানের ইনিংসটিই যে বাংলাদেশকে শিরোপা এনে দিয়েছে, সে কথা বলাই বাহুল্য।

আকবর অবশ্য ম্যাচের পর নিজের কথা নয়, পুরো দল, কোচিং স্টাফদের পরিশ্রমের অধ্যায় মনে করালেন। ধারাভাষ্যকারকে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘স্বপ্ন সত্যি হয়েছে। কোচিং স্টাফ এবং আমরা মিলে গত দুই বছর যে পরিশ্রম করেছি, এটা তার ফল। তারা যে সমর্থন দিয়েছেন, শুধু ধন্যবাদ দিয়ে সেই কৃতজ্ঞতা স্বীকার করা যাবে না।’

বিশ্বকাপ এখন বাংলাদেশের। আগামী দুই বছর যুবাদের ক্রিকেটের রাজা হিসেবে উচ্চারিত হবে বাংলাদেশের নাম। কিন্তু বিশ্বজয়ী অধিনায়ক হিসেবে আকবরের নাম উচ্চারিত হবে যুগ যুগ ধরে।

Related Topics

টপ নিউজ

আকবর আলী / অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল / ক্রিকেট / অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net