Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
জার্মানিকে বিদায় করে শেষ আটে ইংল্যান্ড

খেলা

টিবিএস ডেস্ক
30 June, 2021, 12:00 am
Last modified: 30 June, 2021, 03:13 pm

Related News

  • 'সম্মান পেতে হলে আমাদেরকে জিততেই হবে'
  • শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জার্মানিকে কাঁদিয়ে সেমি-ফাইনালে স্পেন
  • ডেনমার্ক বাধা পেরিয়ে শেষ আটে স্বাগতিক জার্মানি
  • হাঙ্গেরিকে হারিয়ে সবার আগে শেষ ষোলোতে জার্মানি
  • স্কটল্যান্ডকে বিধ্বস্ত করে ইউরো শুরু স্বাগতিক জার্মানির

জার্মানিকে বিদায় করে শেষ আটে ইংল্যান্ড

সব রোমাঞ্চ যেন শেষ ১৫ মিনিটের জন্যই জমিয়ে রেখেছিল ইংল্যান্ড। এই ১৫ মিনিটেই লেখা হলো জার্মান জয়ের গল্প।
টিবিএস ডেস্ক
30 June, 2021, 12:00 am
Last modified: 30 June, 2021, 03:13 pm
দলের হয়ে দ্বিতীয় গোল করার পর হ্যারি কেইনের উল্লাস। ছবি: রয়টার্স

সব রোমাঞ্চ যেন শেষ ১৫ মিনিটের জন্যই জমিয়ে রেখেছিল ইংল্যান্ড। এই ১৫ মিনিটেই লেখা হলো জার্মান জয়ের গল্প। রহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যাওয়া, শেষ মুহূর্তে অধিনায়ক হ্যারি কেইনের গোলে ব্যবধান বেড়ে দ্বিগুণ। অসাধারণ এক জয়ে জার্মানিকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ইংল্যান্ড।

মঙ্গলবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে জার্মানিকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচের ৭৫তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন রহিম স্টার্লিং। ৮৬তম মিনিটে জার্মানির জালে বল পাঠিয়ে দলের ২-০ গোলের জয় নিশ্চিত করেন হ্যারি কেইন।

জার্মানির বিপক্ষে এই জয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হলো ইংল্যান্ডের। ১৯৬৬ সালের পর জার্মানির বিপক্ষে প্রথমবারের মতো নক আউট পর্বের ম্যাচ জিতলো ইংলিশরা। ৬৬ বিশ্বকাপের ফাইনালে জেতার পর নক আউট পর্বে জার্মানির বিপক্ষে হেরেই আসছিল তারা। ওয়েম্বলিতেও রেকর্ড পক্ষে ছিল না ইংল্যান্ডের। এই মাঠে সাত ম্যাচ পর জার্মানিকে হারালো গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।

অথচ শেষ ষোলোর এই ম্যাচে বল দখলের লড়াই, আক্রমণ সাজানোয় জার্মানিই এগিয়ে ছিল। ম্যাচে ৫৫ শতাংশ সময় বল পায়ে রাখে জার্মানি। জোয়াকিম লোর শিষ্যদের গোলমুখে নেওয়া ৯টি শটের ৩টি ছিল লক্ষ্যে। ইংল্যান্ড শট নিয়েছে ৫টি, এর মধ্যে ৪টিই ছিল লক্ষ্যে। দুই দলই সমান তিনটি করে কর্নার পায়। 

ম্যাচ শুরুর বাঁশি বাজতেই দুই দল আক্রমণ সাজানোর চেষ্টা শুরু করে। আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে। তবে কোনো দলই পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না। ৩০তম মিনিটে ডান দিক থেকে ইয়াসুয়া কিমিখ দারুণ এক ক্রস বাড়ান। কিন্তু জায়গা মতো পৌঁছাতে পারেননি জার্মান মিড ফিল্ডার রবিন গোজেন্স। 

ইংল্যান্ডের হয়ে প্রথম গোলটি করেন রহিম স্টার্লিং। ছবি: রয়টার্স

দুই মিনিট পর জার্মানির আরেকটি আক্রমণ। সতীর্থের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে পড়েন টিমো ভেরনার। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বল জালে গড়াতে পারেননি তিনি। ভেরনারের আক্রমণ থেকে দলকে রক্ষা করেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

প্রথমার্ধের শেষ দিকে আক্রমণে যায় ইংল্যান্ড। ডি-বক্সের বাইরে থেকে বল নিয়ে একাই এগিয়ে যান রহিম স্টার্লিং। জার্মানির রক্ষণভাগের খেলোয়াড়দের বাধায় পড়ে যান তিনি। এখান থেকে বল পেয়ে যান ফাঁকায় দাঁড়ানো হ্যারি কেইন। কিন্তু বলের নিয়ন্ত্রণ নিতে পারায় গোলে শটই নিতে পারেননি ইংল্যান্ডের অধিনায়ক। 

৪৯তম মিনিটে দারুণ একটি শট নেন কাই হাভের্টজ। কিন্তু জার্মানির অ্যাটাকিং মিড ফিল্ডারের নেওয়া জোরালো শট কর্নারের বিনিময়ে ফেরান পিকফোর্ড। ৭৫তম মিনিটে উৎসবে মাতে ইংল্যান্ড। হ্যারি কেইনকে বল দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন স্টার্লিং। এর মধ্যে কেইন ও জ্যাক গ্রিলিশের পা ঘুরে বল পৌঁছায় লুক শ'র কাছে। ইংলিশ লেফট ব্যাকের দারুণ ক্রসে সাইড-ফুট শটে বল জালে জড়ান স্টার্লিং। 

৮৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইংল্যান্ড। ডি-বক্সের মধ্য থেকে বাঁ পায়ে বাঁকানো অসাধারণ একটি ক্রস বাড়ান গ্রিলিশ। নিচু হয়ে দারুণ হেডে গোল আদায় করে নেন হ্যারি কেইন। সেমি ফাইনালে ওঠার লড়াইয়ে সুইডেন ও ইউক্রেনের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে ইংল্যান্ড।

Related Topics

টপ নিউজ

ইংল্যান্ড ফুটবল / জার্মানি ফুটবল দল / ইউরো চ্যাম্পিয়নশিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • 'সম্মান পেতে হলে আমাদেরকে জিততেই হবে'
  • শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জার্মানিকে কাঁদিয়ে সেমি-ফাইনালে স্পেন
  • ডেনমার্ক বাধা পেরিয়ে শেষ আটে স্বাগতিক জার্মানি
  • হাঙ্গেরিকে হারিয়ে সবার আগে শেষ ষোলোতে জার্মানি
  • স্কটল্যান্ডকে বিধ্বস্ত করে ইউরো শুরু স্বাগতিক জার্মানির

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net