Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

খেলা

টিবিএস রিপোর্ট
20 November, 2021, 12:40 pm
Last modified: 20 November, 2021, 12:40 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আসতে পারে। প্রথম ম্যাচ খেলা লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের জায়গায় দেখা যেতে পারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।
টিবিএস রিপোর্ট
20 November, 2021, 12:40 pm
Last modified: 20 November, 2021, 12:40 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের হতাশা ভুলে ভালো কিছুর আশায় মাঠে নেমেছিল বাংলাদেশ। নতুন দল নিয়ে প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে নতুন কিছুর আশায় ছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। কিন্তু সে আশায় গুড়েবালি। কিছুটা লড়াই করলেও হারই সঙ্গী হয় বাংলাদেশের। 

বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে প্রথম টি-টোয়েন্টি, টানা ছয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে নেমে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেও বেশ কিছু ভুলও করেছে বাংলাদেশ। যার খেসারত দিতে হয় ম্যাচ হেরে। এমন অবস্থায় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস যে তলানিতে, সেটা বলাই বাহুল্য। 

এমন অবস্থায় আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বেলা ২টায় শুরু হবে। এই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজে বাঁচাতে পারবে বাংলাদেশ? প্রশ্নটির উত্তর জানতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। তবে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। হারলে এক ম্যাচ আগেই সিরিহ খোয়াতে হবে ঘরের মাঠের দলটিকে। 

অস্ট্রেলিয়া, নিউজিরল্যান্ডের সিরিজের কথা আবারও আলোচনায় আসতে পারে। বিশ্বকাপের আগে এই মাঠেই দুই পরাশক্তির বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। পাকিস্তান উপমহাদেশের দল হওয়ায় তাদের বিপক্ষে একইভাবে শাসন করা কঠিন, কিন্তু প্রথম ম্যাচের লড়াই বলে জয় পাওয়াটা অসাধ্য নয়। প্রথম ম্যাচের ভুল শুধরে জয়ের পরশ নেবে বাংলাদেশ, এখন সেই আশাতেই ক্রিকেটমোদীরা।  

প্রথম টি-টোয়েন্টির হারের অন্যতম কারণ ব্যাটিং ব্যর্থতা। প্রথম সারির চারজন ব্যাটসম্যান রানের দেখা পাননি। আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান ও শেখ মেহেদি হাসানের ব্যাটে মাঝারি পূঁজি পায় বাংলাদেশ। তাই বিশ্বকাপের মতো ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা রয়েই গেছে। যদিও দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানদের রান পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তার ভাষায়, 'মেহেদি দারুণ পারফর্ম করছে। দলের জন্য ব্যাট ও বল হাতে অবদান রাখছে। তাসকিনও দুর্দান্ত পারফর্ম করছে। সবাই ভালো পারফর্ম করছে। আফিফ খুব ভালো ব্যাটিং করেছে। সোহান খুব ভালো করেছে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় আমাদের ব্যাটিংটা আরও ভালো করতে হবে।'

প্রথম ম্যাচের উইকেট পড়তেও ভুল করেছে বাংলাদেশ। যা পরে মাহমুদউল্লাহ নিজেই স্বীকার করে নেন। দ্বিতীয় ম্যাচে তাই আরও ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামার পরিকল্পনা বাংলাদেশের, 'ভেবেছিলাম উইকেট ভালো থাকা অবস্থায় ব্যাট করতে। যেন পরে বোলারদের জন্য সুবিধা হয়। আশা করছি শনিবার আরও ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামব।'

আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আসতে পারে। প্রথম ম্যাচ খেলা লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের জায়গায় দেখা যেতে পারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। বিপ্লবকে খেলালেও তাকে কাজে লাগানো হয়নি। শেষ ওভারে মাত্র ২টি বল করার সুযোগ পান তিনি। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১ / দ্বিতীয় টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net