Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে দলে হাসান-শরিফুল

খেলা

টিবিএস রিপোর্ট
16 January, 2021, 04:35 pm
Last modified: 16 January, 2021, 05:37 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি
  • ‘যাদের নাম হয়, তাদের বদনামও হয়’
  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • ১১ বছর পর কোয়াবের নেতৃত্বে পরিবর্তন 

ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে দলে হাসান-শরিফুল

ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শনিবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুমিতভাবেই চূড়ান্ত এই দলে জায়গা হয়েছে সাকিব আল হাসানের।
টিবিএস রিপোর্ট
16 January, 2021, 04:35 pm
Last modified: 16 January, 2021, 05:37 pm
জাতীয় দলের অনুশীলনে ডানহাতি তরুণ পেসার হাসান মাহমুদ। ছবি: বিসিবি

করোনা পরবর্তী দুই টুর্নামেন্টে বল হাতে দারুণ পারফরম্যান্স করে ওয়ানডে দলে নিজেদের জায়গা রাখার বার্তা আগেই দিয়ে রেখেছিলেন দুই তরুণ পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। এরপর প্রথম অনুশীলন ম্যাচেও নিজেদের সামর্থ্যের ছাপ রেখেছেন এ দুজন। সেটার স্বীকৃতিও মিলে গেল। এই দুই তরুণ তুর্কিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের চূড়ান্ত দলে রাখা হয়েছে। 

ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শনিবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুমিতভাবেই চূড়ান্ত দলে জায়গা হয়েছে সাকিব আল হাসানের। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যাটে-বলে আলো ছড়ানো ডানহাতি অলরাউন্ডার মাহেদী হাসান ডাক পেয়েছেন দলে।

মাহেদীর মতো শরিফুল ও হাসান মাহমুদ প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন। এই তিন ক্রিকেটারের কারোরই ওয়ানডেতে অভিষেক হয়নি। মাহেদী ৪টি টি-টোয়েন্টি খেলেছেন বাংলাদেশের জার্সিতে। ২১ বছর বয়সী তরুণ পেসার হাসান মাহমুদ খেলেছেন একটি টি-টোয়েন্টি। বিশ্বজয়ী যুব দলের সদস্য শরিফুলের এখনও বাংলাদেশ দলে অভিষেক হয়নি। 

ওয়ানডের হিসাব থেকে মাশরাফি বিন মুর্তজার বাদ পড়ার খবর আগেরই। প্রাথমিক দলেও রাখা হয়নি তাকে। প্রাথমিক দলে থেকে দলের সঙ্গে অনুশীলন করেছেন, এমন ৬ জন ক্রিকেটার বাদ পড়েছেন। তারা হলেন আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি ও নাঈম শেখ। চোটের কারণে আগেই বাদ পড়েন পারভেজ হোসেন ইমন।

বলা হয়েছিল দল নির্বাচনের আগে দুই অনুশীলন ম্যাচে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখা হবে। সেটার ভিত্তিতে হবে দল। যদিও চূড়ান্ত দল দেখে সেই হিসাব মেলানো কঠিন। পারফরম্যান্সের হিসাবে ওয়ানডে দলে জায়গা পাওয়ার যোগ্য দাবিদার ছিলেন নাঈম শেখ। বাঁহাতি এই ওপেনার সেঞ্চুরি করাসহ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজের ব্যাটিং সামর্থ্য দেখিয়েছেন। দুই অনুশীলন ম্যাচের একটিতে করেছেন ৪৩, আরেকটিতে ৫০। তবু এই তরুণ ব্যাটসম্যানকে বিবেচনা করা হয়নি। 

২০ জানুয়ারি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে। এদিন মিরপুরে প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের মুখোমুখি হবে তামিম ইকবালের দল। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়বে বাংলাদেশ-উইন্ডিজ।

ওয়ানডের চূড়ান্ত দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহেদী হাসান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। 

প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়া ৬ ক্রিকেটার: আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী রাব্বি ও নাঈম শেখ ।

Related Topics

টপ নিউজ

হাসান মাহমুদ / শরিফুল ইসলাম / বাংলাদেশের ক্রিকেট / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি
  • ‘যাদের নাম হয়, তাদের বদনামও হয়’
  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • ১১ বছর পর কোয়াবের নেতৃত্বে পরিবর্তন 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net