Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
কোপার ফাইনালে যেসব রেকর্ড ভাঙতে পারেন মেসি

খেলা

টিবিএস ডেস্ক
08 July, 2021, 07:25 pm
Last modified: 08 July, 2021, 08:33 pm

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা

কোপার ফাইনালে যেসব রেকর্ড ভাঙতে পারেন মেসি

টুর্নামেন্টে এখন পর্যন্ত আর্জেন্টিনা ১১ গোল করেছে। এর মধ্যে ৯টি গোলেই প্রত্যক্ষ অবদান রেখেছেন সাবেক বার্সা অধিনায়ক।
টিবিএস ডেস্ক
08 July, 2021, 07:25 pm
Last modified: 08 July, 2021, 08:33 pm

চলমান ২০২১ কোপা আমেরিকা কাপে আর্জেন্টিনার সেরা পারফর্মার লিওনেল মেসি। নিজে চার গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন পাঁচ গোল।

টুর্নামেন্টে এখন পর্যন্ত আর্জেন্টিনা ১১ গোল করেছে। এর মধ্যে ৯টি গোলেই প্রত্যক্ষ অবদান রেখেছেন সাবেক বার্সা অধিনায়ক। তিনি নিজে যে চারটি গোল করেছেন, তার দুটি এসেছে ফ্রি-কিক থেকে।

বুধবার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে দেশের হয়ে ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন মেসি। এর মাধ্যমে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডটি নিজের করে নেন তিনি।

চলমান টুর্নামেন্টে এই সুপার স্টার কয়েকটি রেকর্ড করেছেন। সম্ভবত আরও কিছু রেকর্ড নিজের করে নিতে চলেছেন তিনি।

আসুন, প্রথমে দেখে নেয়া যাক এখন পর্যন্ত এই টুর্নামেন্টে মেসি কোন কোন রেকর্ড ভেঙেছেন।

কোপা আমেরিকায় ইতোমধ্যে কোন কোন রেকর্ড ভেঙেছেন মেসি?

১. আর্জেন্টিনার পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ

চলমান কোপা আমেরিকায় সাবেক বার্সেলোনা ও আর্জেন্টিনা সতীর্থ হাভিয়ের মাচেরানোকে (১৪৭) পেছনে ফেলে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন লিওনেল মেসি।

আসরের শুরুতে, দেশের হয়ে মেসির ম্যাচ সংখ্যা ছিল ১৪৪টি। গ্রুপ পর্বে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামার মাধ্যমে আর্জেন্টিনার হয়ে সর্বকালের সবচেয়ে বেশি ম্যাচ খেলার গৌরবের অধিকারী হন তিনি। এখন পর্যন্ত দেশের হয়ে মোট ১৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মেসি।

২. কোপা আমেরিকার ছয়টি আসরে খেলা প্রথম আর্জেন্টাইন

২০২১ কোপা আমেরিকায় খেলতে নামার মাধ্যমে প্রথম আর্জেন্টাইন হিসেবে টুর্নামেন্টের ছয়টি আসরে (২০০৭–২০২১) খেলা প্রথম আর্জেন্টাইন হিসেবে নাম লেখালেন মেসি। হাভিয়ের মাচেরানোর পাঁচটি কোপা আমেরিকায় খেলার রেকর্ড ভাঙলেন এই বার্সা তারকা।

৩. এক টুর্নামেন্টে সর্বাধিক অ্যাসিস্ট

২০২১ কোপা আমেরিকায় ছয় ম্যাচে পাঁচ গোলে অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। এর মাধ্যমে কোনো একক কোপা আসরে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

ফাইনালে মেসি কোন কোন রেকর্ড ভাঙতে পারেন?

১. যৌথভাবে কোপা আমেরিকায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড

কোপা আমেরিকায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি বর্তমানে চিলির সার্জিও লিভিংস্টোনের দখলে। ব্রাজিলের বিপক্ষে ফাইনালে খেলতে নামলেই লিভিংস্টোনের ৩৪ ম্যাচ খেলার রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি। টুর্নামেন্ট শুরুর আগে এ আসরে বার্সেলোনা কিংবদন্তির ম্যাচ সংখ্যা ছিল ২৭টি।

২. কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতা

চলমান আসরে করা চার গোল নিয়ে কোপা আমেরিকার ছয় আসরে মেসির মোট গোলের সংখ্যা ১৩টি। এ টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের জিজিনহো (১৭টি)। জিজিনহোর চেয়ে চার গোল পিছিয়ে আছেন মেসি।

সূত্র: গোল ডট কম

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / মেসি / কোপা আমেরিকা / কোপা আমেরিকা ফাইনাল / ২০২১ কোপা আমেরিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net