Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
একই শহরে থাকলেও পরিবারের সঙ্গে দেখা করতে মানা

খেলা

টিবিএস ডেস্ক
16 June, 2020, 07:55 pm
Last modified: 16 June, 2020, 07:57 pm

Related News

  • 'অস্ট্রেলিয়া সিরিজের সময় আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল'
  • মালালার বর কে এই আসের?
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কোচ ম্যাথু হেইডেন 
  • করোনা আতঙ্ক আরও ৬ মাস, সচেতনতাই প্রধান প্রতিষেধক
  • এশিয়া কাপ বাতিল হয়নি, বলছে পিসিবি

একই শহরে থাকলেও পরিবারের সঙ্গে দেখা করতে মানা

ওয়েস্ট ইন্ডিজের পর ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান। অনেক দেন-দরবারের পর ইংল্যান্ড সফরে যেতে পাকিস্তান দলকে ছাড়পত্র দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
টিবিএস ডেস্ক
16 June, 2020, 07:55 pm
Last modified: 16 June, 2020, 07:57 pm

করোনাভাইরাসের ছোবলে অস্থির হয়ে উঠেছিল পুরো বিশ্ব। সেই অস্থিরতা কমতে শুরু করেছে। মাঠে ফিরেছে খেলাধুলা। ক্লাব ফুটবল শুরু হয়েছে কয়েকদিন হলো। আন্তর্জাতিক ক্রিকেটও মাঠে ফেরার অপেক্ষায়। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে কয়েকদিন আগে ইংল্যান্ড পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তানও। অনেক দেন-দরবারের পর ইংল্যান্ড সফরে যেতে পাকিস্তান দলকে ছাড়পত্র দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। ইতোমধ্যে সফরের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। কিন্তু এই সফরটি অন্যান্য স্বাভাবিক সফরের মতো হবে না, থাকবে বিধিনিষেধ।

এই সফরে পরিবার নিয়ে যেতে পারবেন না পাকিস্তানের ক্রিকেটারা। এতটুকুই নয়, আলাদাভাবে ইংল্যান্ডে গেলেও কোনো খেলোয়াড় তাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারবে না। দেখা করার ব্যাপারটি পুরোপুরি নিষেধ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির একটি সূত্র বলেছে, 'খেলোয়াড়রা যে তাদের পরিবার নিয়ে সফর করতে পারবে না, এটা বোর্ড পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে। এটাও বুঝিয়ে দেওয়া হয়েছে যে, পরিবার আলাদাভাবে গিয়ে ইংল্যান্ডে থাকলেও তাদের সঙ্গে দেখা করতে পারবে না কোনো খেলোয়াড়। সেপ্টেম্বরে সফর শেষ হওয়ার আগে দলের কেউ তাদের পরিবারের সাথে দেখা করতে পারবে না।'

তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে পাকিস্তান। সিরিজ শুরু হবে ৩০ জুলাই। কিন্তু পাকিস্তান দল জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেই ইংল্যান্ড পৌঁছাবে। সেখানে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবে পুরো দল। 

এরপর অন্যান্য সতর্কতার পাশাপাশি জীবাণুমক্ত পরিবেশে আয়োজন করা হবে দুটি সিরিজ। পুরো সফরে যেখানে এত সতর্কতা অবলম্বন করা হবে, সেখানে পরিবারের সঙ্গে খেলোয়াড়দের দেখা করার ঝুঁকি নিতে চায় না পিসিবি।

Related Topics

পাকিস্তান ক্রিকেট বোর্ড / পাকিস্তানের ইংল্যান্ড সফর / করোনা আতঙ্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • 'অস্ট্রেলিয়া সিরিজের সময় আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল'
  • মালালার বর কে এই আসের?
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কোচ ম্যাথু হেইডেন 
  • করোনা আতঙ্ক আরও ৬ মাস, সচেতনতাই প্রধান প্রতিষেধক
  • এশিয়া কাপ বাতিল হয়নি, বলছে পিসিবি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net