Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
উৎসব ছাড়িয়ে উন্মাদনা, ইতালিতে নিহত এক

খেলা

টিবিএস ডেস্ক
13 July, 2021, 05:25 pm
Last modified: 13 July, 2021, 05:35 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ

উৎসব ছাড়িয়ে উন্মাদনা, ইতালিতে নিহত এক

মিলানের আকাশ আলোর ঝলকানিতে ভরে ওঠে, চলতে থাকে আতশবাজি। আতশবাজি হাতের ওপর বিস্ফোরিত হওয়ায় এক ব্যক্তির তিনটি আঙুল উড়ে গেছে। আরও অনেকেই আহত হয়েছেন।
টিবিএস ডেস্ক
13 July, 2021, 05:25 pm
Last modified: 13 July, 2021, 05:35 pm

৫৫ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠার উচ্ছ্বাসে ফেটে পড়েছিল ইংল্যান্ডের সমর্থকরা। উৎসব করতে গিয়ে সীমা ছাড়িয়ে গিয়েছিলেন তারা। লন্ডনে গ্রেপ্তার করা হয় ২০ জনকে। ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইতালি; তাদের উচ্ছ্বাস তাহলে কতোটা? 

অবশ্যই বাধনহারা, আর এতেই ঘটেছে দুর্ঘটনা। শিরোপা উৎসব করতে গিয়ে ইতালিতে একজন মারা গেছেন, আহত হয়েছেন অনেকে। বার্তা সংস্থা রয়টার্স এমনই খবর দিয়েছে।

৫৩ বছর পর ইউরোর শিরোপা জিতেছে ইতালি। সর্বশেষ ১৯৬৮ সালে এই আসরের শিরোপা ঘরে তুলেছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দীর্ঘ অপেক্ষা শেষে শিরোপা পেয়ে ইতালির সমর্থকরা 'উন্মাদ' প্রায়। শিরোপা উৎসব এমন উন্মাদনায় রূপ নেয় যে, তাতে একজনের প্রাণই চলে গেছে! বিভিন্ন জায়গায় আহত হয়েছেন আরও অনেকে।

রয়টার্সের খবর অনুযায়ী, শিরোপা উৎসব করতে গিয়ে সীমা ছাড়িয়ে যান ইতালিয়ান সমর্থকরা। বেপরোয়াভাবে বিজয় উদযাপন করতে থাকেন তারা। এতে ঘটে যায় দুর্ঘটনা। সিসলিতে ২২ বছরের এক তরুণ নিহত হয়েছে। এ ছাড়া মিলানে কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার রাতে টাইব্রেকারে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে ইউরোপের শ্রেষ্ঠত্ব জেতে ইতালি। এরপর উৎসবের দেশে পরিণত হয় ১৫ বছর পর বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জেতা আজ্জুরিরা। শিরোপা জয় নিশ্চিত হওয়ার পর রোম, মিলানসহ ইতালির সব শহরে বিজয় উৎসব শুরু হয়। 

নিহত হওয়া ২২ বছরের ওই তরুণ বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে রাজধানীতে বিজয় উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। যাওয়ার পথে রাস্তায় দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান ইতালিয়ান এই সমর্থক। 

মিলানের আকাশ আলোর ঝলকানিতে ভরে ওঠে। চলতে থাকে আতশবাজি। এই আতশবাজিতে অনেকে আহত হন। আতশবাজি হাতের ওপর বিস্ফোরিত হওয়ায় এক ব্যক্তির তিনটি আঙুল উড়ে গেছে। রাস্তায় হাজার হাজার মানুষ বিজয় উল্লাস করেন। এখানেও অনেকে হুড়োহুড়ির মাঝে আহন হন। 

একটি খুনের ঘটনাও ঘটেছে। সাউথ ফগিয়া শহরে শিরোপা উৎসবের বিশৃঙ্খল পরিবেশের মধ্যে একজনকে খুন করা হয়। পুলিশ জানিয়েছে, পুরনো শত্রুতার জের ধরে কেউ এই খুন করে থাকতে পারেন। 

Related Topics

টপ নিউজ

ইতালি ফুটবল দল / ইতালিয়ান সমর্থক / নিহত / ইউরো চ্যাম্পিয়নশিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net