দ্বিতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ
হারারে টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিনের শেষ অংশে ভালোই ব্যাটিং করলো জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটি থেকে ৬১ রান পাওয়া স্বাগতিকরা এক উইকেটে ১১৪ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। বাংলাদেশের চেয়ে এখনও তারা ৩৫৪ রানে পিছিয়ে আছে।
শেষ বিকেলে উইকেট থিতু হয়ে যান বেন্ডন টেলর। বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পেলেই ব্যাট হাতে জ্বলে ওঠা অভিজ্ঞ এই ব্যাটসম্যান এবারও বড় ইনিংস খেলার আভাস দিয়েছেন। ডানহাতি এই ব্যাটসম্যান ৩৭ রানে অপরাজিত আছেন। অভিষিক্ত টাকুদজওয়ানশে কাইটানো ৩৩ রানে অপরাজিত আছেন। জিম্বাবুয়ের যাওয়া একমাত্র উইকেটটি নিয়েছেন সাকিব আল হাসান।
উইকেট এনে দিলেন সাকিব
মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদের রেকর্ড জুটিতে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। হারারে টেস্টের প্রথম ইনিংসে সব কটি উইকেট হারিয়ে ৪৬৮ রান তুলেছে মুমিনুল হকের দল। জবাবে জিম্বাবুয়েও দারুণ শুরু করে। উইকেটেরই দেখা মিলছিলো না। অবশেষে স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভেঙেছেন সাকিব আল হাসান।
জিম্বাবুয়ে ওপেনার মিল্টন শুম্বাকে ফিরিয়ে দিয়েছেন সাকিব। ৪১ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বিদায় করেন বাংলাদেশের তিনি। উইকেটে গেছেন ব্রেন্ডন টেলর। ৩০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ এক উইকেটে ৭০ রান। অভিষিক্ত টাকুদজওয়ানশে কাইটানো ২২ ও টেলর ৫ রানে ব্যাটিং করছেন।
