Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে বড় লক্ষ্য পাড়ি দিতে হবে বাংলাদেশকে

খেলা

টিবিএস রিপোর্ট
20 July, 2021, 02:25 pm
Last modified: 20 July, 2021, 05:57 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে বড় লক্ষ্য পাড়ি দিতে হবে বাংলাদেশকে

জিম্বাবুয়ের বড় ইনিংস গড়ার পথে নেতৃত্ব দেন রেজিস চাকাভা। শেষের দিকে মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান দ্রুত উইকেট না নিতে পারলে আরও বড় হতে পারতো বাংলাদেশের লক্ষ্য। 
টিবিএস রিপোর্ট
20 July, 2021, 02:25 pm
Last modified: 20 July, 2021, 05:57 pm

সাবধানী শুরুর পরও কয়েকবার চাপে পড়লো জিম্বাবুয়ে। প্রথম কয়েক দফায় দলের চাপ সামলে নেওয়ায় নেতৃত্ব দিলেন সবচেয়ে বড় ইনিংস খেলা রেজিস চাকাভা। কিছুটা সময় ব্রেন্ডন টেলর ও ডিওন মায়ার্সে সওয়ার স্বাগিতকরা। এরপর দারুণ ব্যাটিং করলেন সিকান্দার রাজা ও রায়ার্ন বার্ল। সব মিলিয়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বড় সংগ্রহ গড়লো জিম্বাবুয়ে। 

হারারে স্পোর্টস ক্লাবে তিন হাফ সেঞ্চুরিতে ২৯৮ রান তুলেছে জিম্বাবুয়ে। শেষের দিকে মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান দ্রুত উইকেট না নিতে পারলে আরও বড় হতে পারতো বাংলাদেশের লক্ষ্য। এক যুগ পর বিদেশের মাটিতে হোয়াইটওয়াশের স্বাদ নিতে লম্বা পথই পাড়ি দিতে হবে প্রথম দুই ওয়ানডে দিয়ে সিরিজ নিজেদের করে নেওয়া বাংলাদেশকে।

ওপেনার রেজিস চাকাভা ৯১ বলে ৭টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন। হাফ সেঞ্চুরি তুলে নেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল। রাজা ৫৭ ও বার্ল ৫৯ রান করেন। এ ছাড়া টেলর ২৮ ও মায়ার্স ৩৪ রান করেন। 

বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন সাইফউদ্দিন ও মুস্তাফিজ। নিজের করা শেষ ওভারেই তিনটি উইকেট পান ৮ ওভারে ৮৭ রান দেওয়া সাইফউদ্দিন। দুই বছর চার মাস পর ওয়ানডে উইকেটের স্বাদ পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ ২টি উইকেট নেন। এ ছাড়া সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ একটি করে উইকেট নেন।  

জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ

ব্রেন্ডন টেলর আউট হওয়ার পর চাপ সামলে নেন রেজিস চাকাভা ও ডিওন মায়ার্স। জিম্বাবুয়ের এই দুই ব্যাটসম্যান এগিয়ে নিচ্ছিলেন দলকে। ৩৪ রান করা মায়ার্সকে ফিরিয়ে তাদের ৭১ রানের জুটি ভাঙেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর জিম্বাবুয়েকে চেপে ধরেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। 

ওয়েসলে মাধেভেরেকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। এক পাশ আগলে ব্যাট চালিয়ে যাওয়া চাকাভার স্টাম্প উপড়ে নেন তাসকিন আহমেদ। ফেরার আগে ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। ২৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া জিম্বাবুয়েকে এগিয়ে নিচ্ছেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল। ৩৮ ওভার শেষে ৫ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ১৮৫ রান।  

প্রায় আড়াই বছর পর মাহমুদউল্লাহর ওয়ানডে উইকেট

দলে তার ভূমিকা অলরাউন্ডারেরই। তবে সব সময় বোলিং করতে হয় না মাহমুদউল্লাহ রিয়াদকে। গত কয়েক বছরে ব্যাটসম্যান হিসেবেই বেশি অবদান রেখেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। দুই বছর চার মাস পরে ওয়ানডেতে উইকেটের দেখা পেলেন তিনি। সর্বশেষ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেট পান তিনি। 

সেই ম্যাচের পর আটটি ইনিংসে কয়েক ওভার করে বোলিং করলেও কোনো উইকেট পাননি তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অপেক্ষা ফুরালো মাহমুদউল্লাহর। বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে খেলার মাইলফলক ছোঁয়ার দিন ব্রেন্ডর টেলরকে ফিরিয়ে উইকেটের স্বাদ নিলেন তিনি। 

৩৬ রানে প্রথম উইকেট হারানো দলকে পথ দেখিয়ে এগিয়ে নিচ্ছিলেন ওপেনার রেজিস চাকাভা ও অধিনায়ক টেলর। তাদের ৪২ রানের এই জুটি ভাঙলেন মাহমুদউল্লাহ। তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ২৮ রান করেন টেলর। ২৪ ওভার শেষে ২ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ১১৪ রান। ওয়ানডের তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেওয়া চাকাভা ৫২ ও ডিওন মায়ার্স ২ রানে ব্যাটিং করছেন। 

উইকেট এনে দিলেন সাকিব

খারাপ সময়কে পেছনে ফেলা সাকিব আল হাসান জিম্বাবুয়েকে ভুগিয়েই যাচ্ছেন। প্রথম ওয়ানডেতে ৫ উইকেট নেওয়া বাঁহাতি এই অলরাউন্ডার দ্বিতীয় ওয়ানডেতে একাই জিম্বাবুয়েকে হারিয়ে দেন। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে দারুণ এক জয় এনে দেন তিনি। তৃতীয় ওয়ানডেতে বল হাতে স্বাগতিক শিবিরে প্রথম আঘাতটি হানলেন সাকিব। 

সাবধানী শুরুর পর সাকিবের স্পিন ঘূর্ণির মুখে পড়েন জিম্বাবুয়ের ওপেনার টাডিওয়ানাশে মারুমানি। ৮ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান সাকিবের এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন। ১২ ওভার শেষে ১ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ৪৮ রান। অধিনায়ক ব্রেন্ডন টেলর ১০ ও রেজিস চাকাভা ২৯ রানে ব্যাটিং করছেন। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / ওয়ানডে সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net