Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
আটকে যেতে পারে সাকিবের আইপিএল খেলা

খেলা

টিবিএস রিপোর্ট
21 March, 2021, 09:00 pm
Last modified: 21 March, 2021, 09:24 pm

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে

আটকে যেতে পারে সাকিবের আইপিএল খেলা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরে নাও খেলা হতে পারে সাকিব আল হাসানের। বাঁহাতি অলরাউন্ডারকে বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কায় টেস্ট খেলতে পাঠানো হতে পারে।
টিবিএস রিপোর্ট
21 March, 2021, 09:00 pm
Last modified: 21 March, 2021, 09:24 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরে নাও খেলা হতে পারে সাকিব আল হাসানের। বাঁহাতি অলরাউন্ডারকে বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কায় টেস্ট খেলতে পাঠানো হতে পারে। এমনই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। শ্রীলঙ্কা সফর থেকে ছুটি দিলেও সাকিবের আইপিএল খেলার অনাপত্তিপত্র দেওয়া নিয়ে নতুন করে চিন্তা করা হবে বলে জানিয়েছেন তিনি।

শ্রীলঙ্কা সফর থেকে ছুটি চেয়ে সাকিব যে আবেদন করেছিলেন, সেখানে কোথাও লেখা নেই তিনি টেস্ট খেলতে চান না; এমন দাবি করে বিসিবির দিকে অভিযোগের আঙুল তুলেছেন বাংলাদেশ অলরাউন্ডার। শনিবার এক ফেসবুক লাইভে বাঁহাতি এই অলরাউন্ডার জানিয়েছেন, তার ছুটির চিঠিটি বিসিবির কেউ পড়েননি। এমনকি আকরাম খানও চিঠিটি পড়েননি বলে ধারণা সাকিবের। 

সাকিবের বলা কথাই 'কোট' করছেন আকরাম খান। তার মতে, সাকিব যেহেতু বলেননি তিনি টেস্ট খেলতে চান না, এর মানে দাঁড়ায় সাকিবের টেস্ট খেলার ইচ্ছা আছে। এ কারণে সাকিবের আইপিএল খেলার অনাপত্তিপত্র দেওয়া নিয়ে আলাপ-আলোচনা করবেন বিসিবির কর্তারা। টেস্ট খেলার ইচ্ছা থাকলে সাকিবকে শ্রীলঙ্কা সফরে পাঠানো হবে। 

রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসবভনে জরুরি এক বৈঠকের পর এসব কথা বলেন আকরাম খান। তিনি বলেন, 'ও চিঠি দিয়েছে, আমি নাকি চিঠি পড়িনি, অনেকেই আপনারা ফোন করেছেন। আমি হয়তো ভুল বুঝতে পারি চিঠিটা, ও টেস্ট খেলতে চাচ্ছে ওর কথায় বোঝা গেছে। কাল-পরশু বোর্ডের সবাই মিলে আলাপ-আলোচনা করব, ওর অনাপত্তিপত্র নিয়ে আমরা চিন্তা করব। ও যদি টেস্ট খেলতে আগ্রহী হয় তাহলে ও যাবে শ্রীলংকা সিরিজে টেস্ট খেলতে।'

চিঠিটা কি আপনি আসলেই পড়েননি? এমন প্রশ্নের উত্তরে আকরাম খান বলেন, 'সাকিব যেটা বলেছে চিঠির মধ্যে, আমরা শ্রীলঙ্কায় যে সিরিজটা খেলতে যাচ্ছি, সেটা না খেলে সে আইপিএল খেলতে চাচ্ছে। তো শ্রীলঙ্কায় আমরা কী খেলতে যাচ্ছি তা আপনারাও জানেন, আমরাও জানি, সবাই জানে। এ কথাটা সেখানে উল্লেখ করা আছে। তারপরও সে যেহেতু নিজের মুখে বলেছে যে সে টেস্ট খেলতে চায়, এটা নিয়ে আলোচনা হবে।'

সাকিবের ফেসবুক লাইভের পরদিনই জরুরি বৈঠকে বসলেন বিসিবির কয়েকজন পরিচালক। যদিও আকরাম খান জানিয়েছেন, বৈঠকের কারণ ভিন্ন। কারণ এই সময়ে এসব নিয়ে আলাপ-আলোচনা হলে নিউজিল্যান্ডে দলের ওপর প্রভাব পড়তে পারে। 

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, 'আজ আমারা এই ব্যাপারে বৈঠকে বসিনি। যতটুকু জানি সাকিব লম্বা ইন্টারভিউ দিয়েছে, আজ পরিকল্পনা করেছি ওটা দেখতে হবে। কী বলেছে না বলেছে সেটা আমরা জানি না। কিছুটা শুনেছি। আজ প্রধানত বৈঠকটা হয়েছে নিউজিল্যান্ডে খেলা নিয়ে। আগামী ৬-৭ দিনের মধ্যে ওয়ানডে টি-টোয়েন্টি আছে। ওসব নিয়ে আমরা আলোচনা করেছি। এটাও আলোচনা করেছি আমাদের কোনো ব্যাপার নিয়ে টিমের মধ্যে যেনো প্রভাব না পড়ে।'

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / আকরাম খান / আইপিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net