Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
অস্ট্রেলিয়া বিশ্বকাপে প্রথম রাউন্ড এড়ানোর রাস্তা পেল বাংলাদেশ

খেলা

টিবিএস ডেস্ক
16 October, 2021, 07:20 pm
Last modified: 16 October, 2021, 07:25 pm

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?

অস্ট্রেলিয়া বিশ্বকাপে প্রথম রাউন্ড এড়ানোর রাস্তা পেল বাংলাদেশ

দুটি বিশ্বকাপের মাঝে মাত্র এক বছর ব্যবধান থাকায় বাছাই পর্বের পদ্ধতি অনুসরণ করা হবে না। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য নতুন পদ্ধতি বেছে নিয়েছে আইসিসি। 
টিবিএস ডেস্ক
16 October, 2021, 07:20 pm
Last modified: 16 October, 2021, 07:25 pm

নির্দিষ্ট সময়ের হিসাবে র‌্যাঙ্কিংয়ের সেরা আট দল সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলে। সুপার টুয়েলভে অংশ নিতে প্রথম রাউন্ডে অংশ নেয় ৮টি দল। এর মধ্যে ৬টি দল আসে বাছাই পর্ব পেরিয়ে। তবে দুটি বিশ্বকাপের মাঝে মাত্র এক বছর ব্যবধান থাকায় বাছাই পর্বের পদ্ধতি অনুসরণ করা হবে না। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য নতুন পদ্ধতি বেছে নিয়েছে আইসিসি। 

ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলেরই সুযোগ আছে সরাসরি অস্ট্রেলিয়া বিশ্বকাপের সুপার টুয়লেভে খেলার। শনিবার এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে আইসিসি।

এবারের বিশ্বকাপে প্রথম রাউন্ডে 'বি' গ্রুপে খেলছে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউ গিনি। এবার নিয়ে টানা তিনটি আসরে প্রথম রাউন্ড খেলছে বাংলাদেশ। এবার প্রথম রাউন্ড পেরোতে পারলে সরাসরি অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলার টিকেট মিলবে বাংলাদেশের। 

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, এবারের আসরে সুপার টুয়েলভে জায়গা পাওয়া ১২ দল সরাসরি অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলবে। এখান থেকে আটটি দল সরাসরি যাবে ২০২২ বিশ্বকাপের সুপার টুয়েলভে।

এবারের বিশ্বকাপের ফাইনালের দুই দল ২০২২ বিশ্বকাপের দুই শীর্ষ বাছাই হবে। তাদের সঙ্গী হবে আগামী ১৫ নভেম্বর র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সুপার টুয়েলভের ৬ দল। এবারের আসরের সুপার টুয়েলভের বাকি চার দলকে পরের আসরে প্রথম রাউন্ড খেলতে হবে। তাদের সঙ্গে অংশ নেবে আরও ৪টি দল, মোট ১৬টি দল অংশ নেবে আগামী আসরে।

১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর অপেক্ষায় থাকা বাংলাদেশ ২৪১ পয়েন্ট টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ের ৬ নম্বরে আছে। এই অবস্থান ধরে রাখতে পারলে পরের আসরে সরাসরি সুপার টুয়েলভে খেলবে তারা। 

অস্ট্রেলিয়া প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে। এই বিশ্বকাপটি হবে ১৬ দলের, ম্যাচ হবে ৪৫টি। আগামী বছরের ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে আসরটি। ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার কথা ছিল তাদের। কিন্তু করোনাভাইরাসের প্রকোপের কারণে আসরটি ২০২২ সালে নিয়ে যাওয়া হয়।

Related Topics

টপ নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ / অস্ট্রেলিয়া ক্রিকেট দল / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net