Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
অবশেষে জয়ের স্বাদ পেলেন মুশফিকরা

খেলা

টিবিএস রিপোর্ট
02 December, 2020, 05:25 pm
Last modified: 02 December, 2020, 05:28 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

অবশেষে জয়ের স্বাদ পেলেন মুশফিকরা

হারে শুরু হওয়ার পর কেবল হতাশাই সঙ্গী হচ্ছিল বেক্সিমকো ঢাকার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে হেরেই যাচ্ছিল মুশফিকুর রহিমের দল। অবশেষে হারের বৃত্ত ভেঙেছে ঢাকা। টানা তিন ম্যাচ হারের পর জয়ের স্বাদ পেল দলটি।
টিবিএস রিপোর্ট
02 December, 2020, 05:25 pm
Last modified: 02 December, 2020, 05:28 pm

হারে শুরু হওয়ার পর কেবল হতাশাই সঙ্গী হচ্ছিল বেক্সিমকো ঢাকার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে হেরেই যাচ্ছিল মুশফিকুর রহিমের দল। অবশেষে হারের বৃত্ত ভেঙেছে ঢাকা। বুধবার ফরচুন বরিশালকে ৭ উইকেটে হারিয়েছে তারা। টানা তিন ম্যাচ হারের পর জয়ের স্বাদ পেল দলটি।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামে ফরচুন বরিশাল। ২৮ রানেই তিন উইকেট হারিয়ে তামিম ইকবালের দল আর ছন্দে ফিরতে পারেনি। ম্যাচসেরা রবিউল ইসলাম রবির স্পিন ঘূর্ণিতে ৮ উইকেট ১০৮ রানে শেষ হয় তাদের ইনিংস। এই রান তুলতেই ঘাম ছুটে যায় বেক্সিমকো ঢাকার। ১৯তম ওভারে জয় নিশ্চিত হয় মুশফিকের দলের।

২০ ওভারের ম্যাচে ১০৯ রান নিশ্চয়ই বড় লক্ষ্য ছিল না বেক্সিমকো ঢাকার জন্য। এই রান তাড়াতেও ভালো শুরু করতে পারেনি ঢাকা। দলীয় ৭ রানেই ফিরে যান ওপেনার রবিউল ইসলাম রবি। রান আউটে কাটা পড়েন ডানহাতি এই ব্যাটসম্যান। কিছুক্ষণ পর মুশফিকের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে বিদায় নেন নাঈম শেখও। 

তানজিদ হাসান তামিমকে সাবলীল দেখালেও তিনি ইনিংস বড় করতে পারেননি। ২০ বলে ২২ রান করে বিদায় নেন তরুণ বাঁহাতি এই ব্যাটসম্যান। এরপর দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক মুশফিক ও ইয়াসির আলী রাব্বি। ধীর গতির ব্যাটিংয়ের কারণে ম্যাচ ১৯তম ওভার পর্যন্ত গড়ায়।

১৯তম ওভারে বোলারদের আর সমীহ দেখাননি ইয়াসির আলী। বরিশালের পেসার তাসকিনের করা ওভারে দুই ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ডানহাতি এই ব্যাটসম্যান। ৩০ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৪ রানের হার না নামা ইনিংস খেলেন ইয়াসির। ৩৪ বলে একটি চারে ২৩ রানে অপরাজিত থাকেন মুশফিক। বরিশালের পক্ষে একটি উইকেট পান মেহেদী হাসান মিরাজ। 

এরআগে ব্যাটিং করা ফরচুন বরিশাল দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায়। এই উইকেট হারিয়ে এলোমেলো হয়ে পড়ে বরিশালের ব্যাটিং লাইন আপ। প্রথম উইকেট নেওয়া ঢাকার স্পিনার রবিউল ইসলাম রবি বরিশালকে চেপে ধরেন, ফিরিয়ে দেন পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুবকে। 

এক পাশ আগলে দলকে এগিয়ে নিয়ে যাওয়া তামিমকেও সাজঘরে ফেরান রবিউল ইসলাম। ম্যাচসেরা রবিউলের চতুর্থ শিকারে পরিণত হওয়ার আগে ৩১ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩১ রান করেন বরিশালের অধিনায়ক। 
এরপর তৌহিদ হৃদয়ের ৩৩ রান বরিশালকে ১০০ পেরিয়ে দেয়। মেহেদী হাসান মিরাজ করেন ১২ রান। ২০ রান খরচায় ৪ উইকেট নেন রবিউল ইসলাম। এ ছাড়া শফিকুল ইসলাম ২টি এবং রুবেল হোসেন ও নাঈম হাসান একটি করে উইকেট পান।   

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / বেক্সিমকো ঢাকা / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net