Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
অন্যরকম সেঞ্চুরির দ্বারপ্রান্তে মাশরাফি

খেলা

টিবিএস রিপোর্ট
01 March, 2020, 11:05 am
Last modified: 01 March, 2020, 11:12 am

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের
  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 

অন্যরকম সেঞ্চুরির দ্বারপ্রান্তে মাশরাফি

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে মাশরাফি বিন মুর্তজার দল। ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।
টিবিএস রিপোর্ট
01 March, 2020, 11:05 am
Last modified: 01 March, 2020, 11:12 am

অপেক্ষা ফুরাতে পারতো ইংল্যান্ড বিশ্বকাপেই। তিন উইকেট নিলেই এলিট এক ক্লাবে নাম উঠে যেতো মাশরাফি বিন মুর্তজার। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক ছুঁতে পারতেন তিনি। কিন্তু আট ম্যাচে মাত্র এক উইকেট নিয়ে অপেক্ষাতেই থেকে যেতে হয়েছে মাশরাফিকে।

লম্বা বিরতির পর এই মাইলফলক ছোঁয়ার সুযোগ এসেছে বাংলাদেশকে ৮৫ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ৯৮ উইকেট নেওয়া মাশরাফির সামনে। ওয়ানডে ক্রিকেট ইতিহাসের পঞ্চম অধিনায়ক হিসেবে ১০০ ওয়ানডে উইকেট নেওয়ার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে তিনটি ম্যাচ পাচ্ছেন তিনি।

ওয়ানডেতে আর দুটি উইকেট নিলে বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে ১০০ উইকেটের মাইলফলক ছোঁবেন মাশরাফি। পাশাপাশি তার নাম বসে যাবে ক্রিকেটের অভিজাত এক তালিকায়।  

আন্তর্জাতিক ওয়ানডেতে অধিনায়ক হিসেবে ১০০ উইকেট নেয়ার কীর্তি আছে কেবল চারজনের। এই তালিকায় সবার উপরে ওয়াসিম আকরাম (১৫৮ উইকেট)। এরপর যথাক্রমে আছেন শন পোলক (১৩৪), ইমরান খান (১৩১) ও জ্যাসন হোল্ডার (১০১)। দুটি উইকেট মাশরাফিকে বসিয়ে দেবে এই চার অধিনায়কের পাশে।

আরও কয়েকটি মাইলফলক ছোঁয়া এবং অনেককে পেছনে ফেলার সুযোগ আছে মাশরাফির সামনে। এ জন্য তাকে নিতে হবে ৭টি উইকেট। আর ৭টি উইকেট নিতে পারলেই দেশের মাটিতে সর্বাধিক ১৪৯ উইকেট (৯৯ ওয়ানডে) শিকার করা সাকিবকে পেছনে ফেলবেন তিনি।

দেশের মাটিতে ১০০ ওয়ানডেতে ১৪৩ উইকেট নিয়েছেন মাশরাফি। ৭টি উইকেট নিলে সাকিবকে ছাড়ানোর পাশাপাশি ওয়ানডে ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে দেশের মাটিতে ১৫০ উইকেট শিকারের অনন্য রেকর্ড গড়বেন অভিজ্ঞ এই পেসার।

দেশের মাটিতে ১৫০-এর বেশি ওয়ানডে উইকেট পেয়েছেন শন পোলক (১৯৩), ব্রেট লি (১৬৯), গ্লেন ম্যাকগ্রা (১৬০) ও মুত্তিয়া মুরালিধরন (১৫৪)।

বাংলাদেশের হয়ে ২১৫ ওয়ানডেতে সর্বোচ্চ ২৬৫টি উইকেট নিয়েছেন মাশরাফি। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচে ৭ উইকেট নিতে পারলে মাশরাফি পেছনে ফেলবেন অ্যালান ডোনাল্ড (২৭২), জেমস অ্যান্ডারসন (২৬৯), আব্দুল রাজ্জাক (২৬৯), হরভজন সিং (২৬৯) ও মাখায়া এনটিনিকে (২৬৬)।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে মাশরাফি বিন মুর্তজার দল। ম্যাচটি দুপুর ১টায় শুরু হবে।

Related Topics

টপ নিউজ

মাশরাফি / ক্রিকেট / জিম্বাবুয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের
  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net