Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
নিজেদের ঋণ খেলাপি ঘোষণা করলো শ্রীলঙ্কা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 April, 2022, 09:40 am
Last modified: 13 April, 2022, 03:12 pm

Related News

  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • মার্কিন সাবমেরিন হামলার একদিন পর দ্বিতীয় ইরানি নৌযানের নিয়ন্ত্রণ নিল শ্রীলঙ্কা
  • ভারত মহাসাগরে টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ 
  • বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলতে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবলের প্রস্তাব বিসিবির, আইসিসির 'না'
  • টি২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আগ্রহী পাকিস্তান

নিজেদের ঋণ খেলাপি ঘোষণা করলো শ্রীলঙ্কা

কলম্বো জানিয়ে দিয়েছে, তারা কোনো বিদেশি ঋণ পরিশোধ করতে পারবে না। 
টিবিএস ডেস্ক
13 April, 2022, 09:40 am
Last modified: 13 April, 2022, 03:12 pm
ছবি: সংগৃহীত

আর্থিক সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কা ৫১ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধে নিজের অপারগতা ঘোষণা করেছে। দেশটির রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকায় মঙ্গলবার (১২ এপ্রিল) নিজেকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা দিয়েছে দেশটি। 

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, শ্রীলঙ্কা সরকারের নীতি হবে স্বাভাবিক ঋণ পরিষেবা স্থগিত করা। যে সমস্ত ঋণদাতা সংস্থা বা দেশ ঋণ দিয়েছিল, তারা তাদের মতো করে সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। সুদ আদায়ের ক্ষেত্রে এই পন্থার কথা বলা হয়েছে। এর ফলে সেদেশের সঙ্গে বিভিন্ন দেশের যে ঋণের সমঝোতা রয়েছে তা ক্ষতিগ্রস্ত হবে, এছাড়া আন্তর্জাতিক বন্ডেও এর প্রভাব পড়বে। 

কলম্বো জানিয়ে দিয়েছে, তারা কোনো বিদেশি ঋণ পরিশোধ করতে পারবে না। 

জরুরি ভিত্তিতে পণ্য আমদানির জন্য পর্যাপ্ত পরিমাণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ না থাকায় এই উদ্যোগ নিতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কার সরকার। অর্থনৈতিক পরিস্থিতি যেন আরও অবনতির দিকে না যায়, সে কারণেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। এ পদক্ষেপকে পরিস্থিতি সামলে নেওয়ার 'শেষ ভরসা' হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে। 

বিদেশি ঋণের চাপে শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতি ক্রমেই সংকটের দিকে যেতে শুরু করেছিল। করুণ আর্থিক অবস্থার কারণে দেশটির জ্বালানি ও বিদ্যুৎ থেকে শুরু করে খাদ্য সমস্যাও এখন তুঙ্গে। জ্বালানি তেল কিংবা শিশুখাদ্য কিনতে ধরতে হচ্ছে কয়েক কিলোমিটার লম্বা লাইন। দেশজুড়ে ১০ থেকে ১২ ঘণ্টার ওপরে থাকছে না বিদ্যুৎ। এই পরিস্থিতির কারণে দেশটির সাধারণ জনগণ প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে আসছে গত কয়েকদিন ধরে। এরই মধ্যে মঙ্গলবার রাজপকসে সরকার শ্রীলঙ্কাকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা দিল।

চরম এই আর্থিক অবস্থার জন্য শ্রীলঙ্কার মানুষ দোষারোপ করছেন প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপকসে ও তার পরিবারতান্ত্রিক শাসনব্যবস্থাকে। দেশজুড়ে বিক্ষোভের মাঝে শ্রীলঙ্কায় রাষ্ট্রপতিভবন ঘেরাও করা হয়; চলে বিক্ষোভ, সংঘাত ও গ্রেপ্তার। এরপরেও সংকট মোকাবেলার উপযুক্ত কোনো কৌশল এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না শ্রীলঙ্কায়। 

এদিকে ঋণ খেলাপি নিয়ে বিশেষজ্ঞদের মতামত, শ্রীলঙ্কা একাই এই ঋণ খেলাপি হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ঋণের অপরপক্ষের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা করেনি কলম্বো। উল্লেখ্য, চলতি বছরের ঋণের কিস্তি মেটাতে শ্রীলঙ্কার প্রয়োজন ৭ বিলিয়ন মার্কিন ডলার, সেখানে দেশটির রিজার্ভের পরিমাণ মাত্র ১.৯ বিলিয়ন মার্কিন ডলার।

  • সূত্র: এনডিটিভি
     
Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা / শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট / গোতাবায়ে রাজাপাকসে / রাজাপাকসে সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • মার্কিন সাবমেরিন হামলার একদিন পর দ্বিতীয় ইরানি নৌযানের নিয়ন্ত্রণ নিল শ্রীলঙ্কা
  • ভারত মহাসাগরে টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ 
  • বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলতে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবলের প্রস্তাব বিসিবির, আইসিসির 'না'
  • টি২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আগ্রহী পাকিস্তান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net