Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
চলতি মাসেই তেলের দর ব্যারেলপ্রতি ২০০ ডলার ছাড়িয়ে যেতে পারে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 March, 2022, 08:20 pm
Last modified: 08 March, 2022, 03:27 pm

Related News

  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা

চলতি মাসেই তেলের দর ব্যারেলপ্রতি ২০০ ডলার ছাড়িয়ে যেতে পারে

অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপ লিমিটেডের অনুমান, পশ্চিমাদের নতুনতম নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে ট্যাংকার জাহাজ ও পাইপলাইনে করে দৈনিক অন্তত ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ প্রভাবিত হবে।
টিবিএস ডেস্ক
07 March, 2022, 08:20 pm
Last modified: 08 March, 2022, 03:27 pm
সংগৃহীত ছবি

২০০৮ সালের পর সর্বোচ্চ অবস্থানে রয়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দর। আন্তর্জাতিক বাজারে তেলের স্টক লেনদেনকারীরা মনে করেছেন, চলতি মার্চের শেষেই তা ব্যারেলপ্রতি ২০০ ডলার ছাড়িয়ে যাবে।

সোমবার (৭ মার্চ) অপরিশোধিত জ্বালানির জন্য হাঁকা দরাদরিতে নাটকীয় মূল্যবৃদ্ধি ঘটেছে। কারণ বাজারে রয়েছে বিশ্বের অন্যতম বড় রপ্তানিকারক রাশিয়া থেকে তেল সরবরাহ বন্ধের জোর গুঞ্জন। আগাম এই দরাদরিকে বলা হয় 'বাই কল অপশন'- এদিন প্রায় ১২০০ সরবরাহক ঠিকাদার ব্রেন্ট ক্রুড ফিউচার্স ২০০ ডলারে কেনার মূল্য হেঁকেছেন বলে ইউরোপের জ্বালানি তেল বাজারের অন্যতম সূচক আইস ফিউচার্স ইউরোপের তথ্যসূত্রে জানা যায়। ক্রেতাদের এই ২০০ ডলারে ক্রয় অপশনের মেয়াদ ২৮ মার্চেই উত্তীর্ণ হবে, তারপর চূড়ান্ত দর নির্ধারিত হবে। এর মধ্যেই সেগুলো কিনে নেওয়ার দর ১৫২ শতাংশ বেড়েছে।   

আইসের তথ্যমতে, আগামী জুনের জন্য প্রতিব্যারেল ১৫০ ডলারে ব্রেন্ট ক্রুড ক্রয়চুক্তির 'বাই কল অপশন' গত শুক্রবারই দ্বিগুণ বেড়েছে। একইদিন, ১৮০ ডলার তেলের কল অপশনের পরিমাণ বেড়েছে ১১০ শতাংশ। এই প্রেক্ষিতে সোমবার মে মাসের জন্য বাই কল অপশন নাটকীয় হারে বাড়ে। লেনদেনকারীরা এদিন রাশিয়া থেকে সরবরাহ বন্ধের পাশাপাশি, লিবিয়া থেকে সরবরাহ ব্যাহত এবং ইরানের সাথে পশ্চিমাদের পরমাণু চুক্তির আলোচনায় দেরী হওয়ার আশঙ্কায় এই আগাম মূল্য হাঁকার প্রতিযোগিতায় যোগ দেন।  

এদিকে গেল সপ্তাহেই যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যান অ্যান্ড চেজ পূর্বাভাস দেয়, রাশিয়া থেকে সরবরাহ বিচ্ছিন্নতা চলমান থাকলে ব্রেন্ট ক্রুড প্রতিব্যারেল ১৮৫ ডলার নিয়ে চলতি বছর শেষ করবে। 

অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপ লিমিটেডের অনুমান, পশ্চিমাদের নতুনতম নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে ট্যাংকার জাহাজ ও পাইপলাইনে করে দৈনিক অন্তত ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ প্রভাবিত হবে। 

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পর বিশ্বের তৃতীয় বৃহৎ জীবাশ্ম তেল উত্তোলক রাশিয়া। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্যানুযায়ী, ওপেক প্লাস সদস্য দেশটি গেল বছরের ডিসেম্বরে দৈনিক ৭৮ লাখ ব্যারেল অপরিশোধিত তেল (ক্রুড) এবং তেলজাত পণ্য রপ্তানি করেছে। এসময় ডিজেল, ফুয়েল অয়েল, ভ্যাকুয়াম গ্যাসঅয়েল এবং পেট্রোকেমিক্যাল ফিডস্টকের মতো পণ্য ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রে রপ্তানি করে দেশটি।  

  • সূত্র: ব্লুমবার্গ 

Related Topics

টপ নিউজ

অপরিশোধিত জ্বালানি তেল / আন্তর্জাতিক বাজারে দরবৃদ্ধি / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net