Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
ইউক্রেন-রাশিয়া সংকটের প্রভাবে বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 February, 2022, 04:50 pm
Last modified: 28 February, 2022, 05:15 pm

Related News

  • হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থবির থাকায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা

ইউক্রেন-রাশিয়া সংকটের প্রভাবে বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম

সুইফট ব্যবস্থা থেকে রাশিয়াকে বাদ দেওয়ার পর চলমান পরিস্থিতিতে দেশটি থেকে তেল রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। আর এই আতঙ্কের মধ্যেই দিন দিন ঊর্ধ্বমুখী হয়ে চলেছে জ্বালানি তেলের দাম।
টিবিএস ডেস্ক
28 February, 2022, 04:50 pm
Last modified: 28 February, 2022, 05:15 pm
রাশিয়ার একটি তেলক্ষেত্র। ছবি: রয়টার্স

সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম একলাফে অনেকটাই বেড়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির দেওয়া তথ্য অনুযায়ী, তেলের দাম ৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাঁড়ায় ১০৫ ডলার। 

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের মধ্যে পারমাণবিক যুদ্ধের আতঙ্কও বেড়ে চলেছে বিশ্বজুড়ে। রোববার (২৭ ফেব্রুয়ারি) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার পারমাণবিক বাহিনীকে 'সতর্ক' থাকতে বলেছেন। তার এই পদক্ষেপের সমালোচনা চলছে পশ্চিমাবিশ্বজুড়ে। সেইসঙ্গে দেওয়া হচ্ছে রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা। বিশ্ব অর্থনৈতিক লেনদেন ব্যবস্থা সুইফট থেকেও বাদ দেওয়া হয়েছে রাশিয়াকে। একাধিক দেশ নিজেদের আকাশসীমায় রাশিয়ার বিমান ঢোকার ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছে। এমন পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে বড়সড় প্রভাব ফেলতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে, সুইফট থেকে রাশিয়াকে বের করে দেওয়ার ফলে আশঙ্কা তৈরি হয়েছে, রাশিয়ার কাছ থেকে অন্য দেশগুলো তেল কিনতে পারবে না। কারণ এক্ষেত্রে লেনদেনের কোনো উপায় থাকছে না। আর এই পরিস্থিতিতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ তেল উত্পাদনকারী দেশ রাশিয়া থেকে তেল রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে। এই আতঙ্কের মধ্যেই দিন দিন ঊর্ধ্বমুখী হয়ে চলেছে জ্বালানি তেলের দাম।

সিএনবিসি জানায়, বাজারে লেনদেন শুরু হতেই বাড়তে থাকে তেলের দাম। ব্রেন্ট ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের দাম ব্যারেলে বেড়ে দাঁড়ায় ১০৫ ডলার। এদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) ব্যারেল প্রতি দাম বেড়ে হয় ৯৮ ডলার। 

তবে, এরপরে দাম কিছুটা কমে আসে। ডব্লিউটিআই-এর দাম ব্যারেল প্রতি ৫.০৩ শতাংশ বেড়ে ৯৬.২০ ডলারে বিক্রি হয়েছে। অন্যদিকে, ব্রেন্ট ক্রুডের দাম ৪.৭৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ১০২.৬১ ডলারে। 

গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার ইউক্রেন আক্রমণের জেরে ২০১৪ সালের পর প্রথমবারের মতো ব্যারেল প্রতি তেলের ১০০ ডলারকে ছাড়িয়েছে। তবে, প্রাথমিকভাবে যে হারে দাম বেড়ে চলেছিল সেই গতিতে কিছুটা ধীরতা দেখা গেলেও চলমান অনিশ্চয়তার মাঝে জ্বালানির দাম কোথায় গিয়ে ঠেকবে, তা এখনি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। 

  • সূত্র: সিএনবিসি
     
Related Topics

টপ নিউজ

ইউক্রেন সংকট / তেলের দাম / অপরিশোধিত জ্বালানি তেল / রাশিয়া / ইউক্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থবির থাকায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net