Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
পরীক্ষায় নকল করার জন্য অস্ত্রোপচার করে কানে ব্লুটুথ ডিভাইস লাগালেন মেডিকেল শিক্ষার্থী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 February, 2022, 04:25 pm
Last modified: 27 February, 2022, 04:35 pm

Related News

  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি

পরীক্ষায় নকল করার জন্য অস্ত্রোপচার করে কানে ব্লুটুথ ডিভাইস লাগালেন মেডিকেল শিক্ষার্থী

ওই শিক্ষার্থী বারবার এমবিবিএস সম্পন্ন করতে ব্যর্থ হচ্ছিলেন। ১১ বছর ধরে মেডিকেল কলেজে পড়ছেন তিনি, কিন্তু বারবার ফাইনাল পরীক্ষায় অকৃতকার্য হন। এবারই ছিল তার শেষ সুযোগ।
টিবিএস ডেস্ক
27 February, 2022, 04:25 pm
Last modified: 27 February, 2022, 04:35 pm

ভারতের বিহারে ২০১৫ সালে একটি পরীক্ষার হলে এভাবেই দেয়াল বেয়ে নকল সরবরাহ করা হয় বাইরে থেকে। ছবি: এপি

পরীক্ষায় পাস করতে অভিনব কৌশলে নকলের আশ্রয় নিলেন ভারতের এক মেডিকেল শিক্ষার্থী। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কানে অস্ত্রোপচার করে একটি মাইক্রো ব্লুটুথ ডিভাইস বসিয়ে এমবিবিএস ফাইনাল পরীক্ষায় বসেন ওই শিক্ষার্থী। 

ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের মহাত্মা গান্ধী মেমোরিয়াল মেডিকেল কলেজের।

ওই শিক্ষার্থী বারবার এমবিবিএস সম্পন্ন করতে ব্যর্থ হচ্ছিলেন। ১১ বছর ধরে মেডিকেল কলেজে পড়ছেন তিনি, কিন্তু বারবার ফাইনাল পরীক্ষায় অকৃতকার্য হন। এবারই ছিল তার শেষ সুযোগ। এজন্যই তিনি পাস করতে এই প্রতারণার পথ বেছে নেন।

মেডিকেল কলেজের ডিন ডা. সঞ্জয় দীক্ষিত দি ইনডিপেনডেন্টকে জানান, ওই শিক্ষার্থী যখন পরীক্ষা দিচ্ছিলেন, তখন পরিদর্শকরা তার ট্রাউজারের ভেতরের পকেটে একটি মোবাইল ফোন খুঁজে পান। ফোনটি একটি ব্লুটুথ ডিভাইসের সঙ্গে সংযুক্ত ছিল। 

কিন্তু ওই শিক্ষার্থীর কাছে তখন ব্লুটুথ ডিভাইস খুঁজে পাননি পরিদর্শকরা। 

সঞ্জয় দীক্ষিত বলেন, 'সে সোমবার আরও ১৩ জন শিক্ষার্থীর সঙ্গে জেনারেল মেডিসিন পরীক্ষা দিচ্ছিল। তখন দেবী খন দেবী অহিল্যা বাঈ বিশ্ববিদ্যালয়ের একটি দল আকস্মিকভাবে সেখানে পৌঁছায়। দলটি এক শিক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোন পায়। সেটি একটি ব্লুটুথ ডিভাইসের সঙ্গে যুক্ত ছিল।'

এরপর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই শিক্ষার্থী স্বীকার করেন যে একজন ইএনটি সার্জন তার কানে ত্বকের রঙের সাথে মিলিয়ে একটি মাইক্রো ব্লুটুথ ডিভাইস লাগিয়ে দিয়েছেন।

আরেকজন শিক্ষার্থীর কাছেও ব্লুটুথ ডিভাইসসহ মোবাইল ফোন পাওয়া যায়। তবে তিনি সেটি অস্ত্রোপচারের মাধ্যমে কানে লাগাননি। 

ডিভাইসগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে কানে ব্লুটুথ ডিভাইস লাগানো শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়নি।

ভারতে পরীক্ষায় নানা উপায়ে নকল করার ঘটনা প্রায়ই ঘটে। এর আগে প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে দেশটির সুপ্রিম কোর্ট ৬৩৪ জন ডাক্তারের লাইসেন্স বাতিল করে। অনেকে গ্রেপ্তারও হন।

এর আগে, ২০১৫ সালে ভারতের একটি একটি ছবি স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ঝড় তোলে। ওই ছবিতে দেখা যায়, স্কুলের দেয়াল বেয়ে পরীক্ষার হলে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করছে অগুনতি মানুষ। নকল সরবরাহকারীদের মধ্যে ছিলেন কয়েকজন পরীক্ষার্থীদের মা-বাবাও। 

ওই ছবি ভাইরাল হয়ে গিয়েছিল অনলাইনে। এরপর কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন অভিভাবকও ছিলেন। আর বহিষ্কার হয়েছিল অন্তত ৭৫০ শিক্ষার্থী।

  • সূত্র: দি ইনডিপেনডেন্ট

Related Topics

টপ নিউজ

নকল / পরীক্ষায় নকল / ব্লুটুথ ডিভাইস / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net