Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
পৃথিবী থেকে ১০ লাখ মাইল দূরে কী করবে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 January, 2022, 06:40 pm
Last modified: 26 January, 2022, 06:46 pm

Related News

  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • মঙ্গলগ্রহে প্রথমবারের মতো বজ্রপাতের শব্দ রেকর্ডের দাবি নাসার
  • পৃথিবীর দিকে ধেয়ে আসা ধূমকেতু নিয়ে গুজব সত্য নয়: নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা

পৃথিবী থেকে ১০ লাখ মাইল দূরে কী করবে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ?

জেমস ওয়েব (জেডব্লিউএসটি) টেলিস্কোপ পৃথিবী ও সূর্যের মধ্যকার দ্বিতীয় ল্যাগরেঞ্জ বিন্দুর দিকে অগ্রসর হচ্ছে। এ বিন্দুটিকে বলা হয় এল-২। ল্যাগরেঞ্জ বিন্দুতে যেকোন বস্তু পৃথিবীর সাথে সূর্যের চারদিকে ঘুরতে থাকে কোনো মধ্যাকর্ষণ প্রভাব ছাড়াই। আমাদের সৌরজগতে মোট পাঁচটি ল্যাগরেঞ্জ বিন্দু চিহ্নিত করা হয়েছে। এগুলোর নামকরণ করা হয় ফ্রেঞ্চ-ইতালিয় গণিতবিদ জোসেফ লুইস ল্যাগরেঞ্জের নামানুসারে।
টিবিএস ডেস্ক
26 January, 2022, 06:40 pm
Last modified: 26 January, 2022, 06:46 pm
সুর্যের কক্ষপথে তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছেছে নাসার নতুনতম স্পেস টেলিস্কোপটি। ছবি: নাসাওয়েবটুইটার/ রয়টার্স

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তৈরি 'জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ'-টি পৃথিবী থেকে প্রায় ১০ লাখ মাইল দূরে তার নিজস্ব কক্ষপথে গিয়ে পৌঁছেছে। কয়েক বছরের প্রচেষ্টার পরে মহাবিশ্বকে নতুনভাবে উন্মোচনের উদ্দেশ্যে নাসা কর্তৃপক্ষ টেলিস্কোপটি তৈরি করেছে।

ইউএস স্পেস এজেন্সিটির সূত্র থেকে জানা যায়, উৎক্ষেপণের এক মাসের মাথায় সূর্যের চারদিকে নির্ধারিত কক্ষপথ পয়েন্টে যাওয়ার জন্য টেলিস্কোপটি সেটির ধাক্কাপ্রদানকারী থ্রাস্টার ইঞ্জিনটি চালু করেছে।

প্রাচ্যীয় সময় রাত দু'টোর কাছাকাছি টেলিস্কোপটি প্রায় পাঁচ মিনিট (২৯৭ সেকেন্ড) যাবত থ্রাস্টার ইঞ্জিন চালু রেখেছিল। এর ফলে সেটি কক্ষপথে প্রবেশের জন্য নিক্ষেপ পরবর্তী চূড়ান্ত পরিবর্তন সম্পন্ন করল।

এই অর্জনে নাসার পরিচালক বিল নেলসন উচ্ছ্বাস প্রকাশ করেন এবং পুরো টিমকে অভিনন্দন জানান। তিনি বলেন যে, 'এর মধ্য দিয়ে নাসা মহাবিশ্বের মহারহস্যময় রূপ উন্মোচনের পথে আরেক ধাপ এগিয়ে গেল।' 

জেমস ওয়েব (জেডব্লিউএসটি) টেলিস্কোপ পৃথিবী ও সূর্যের মধ্যকার দ্বিতীয় ল্যাগরেঞ্জ বিন্দুর দিকে অগ্রসর হচ্ছে। এ বিন্দুটিকে বলা হয় এল-২। ল্যাগরেঞ্জ বিন্দুতে যেকোন বস্তু পৃথিবীর সাথে সূর্যের চারদিকে ঘুরতে থাকে কোনো মধ্যাকর্ষণ প্রভাব ছাড়াই। আমাদের সৌরজগতে মোট পাঁচটি ল্যাগরেঞ্জ বিন্দু চিহ্নিত করা হয়েছে। এগুলোর নামকরণ করা হয় ফ্রেঞ্চ-ইতালিয় গণিতবিদ জোসেফ লুইস ল্যাগরেঞ্জের নামানুসারে।

আশা করা হচ্ছে, এল-২-তে পৌঁছে জেমস ওয়েব ব্রহ্মাণ্ডের আরো নিখুঁত ছবি ধারণ করতে পারবে।

এরপর কী হবে?

নাসা জানিয়েছে, এবার ইঞ্জিনিয়ারদের কাজ হবে টেলিস্কোপের অপটিক্সকে ন্যানোমিটারের কাছাকাছি সূক্ষ্মতায় সমানতালে নিয়ে আসা। এটি তিনমাস সময়কালীন একটি দীর্ঘ প্রক্রিয়া।

জেমস ওয়েবের মহাকাশ সংক্রান্ত প্রথম প্রজেক্ট সম্পন্ন করতে এখনও কয়েক মাস সময় লাগতে পারে। প্রাইমারি ও সেকেন্ডারি মিরর সেগমেন্ট উৎক্ষেপণের সময়ই সম্পন্ন করা হয়েছে। এখন এটির অপরিহার্য ১৮টি মিরর সেগমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে তিন মাসের মতো সময় লাগতে পারে। এর ফলে টেলিস্কোপের ফোকাসিং থেকে বিম্ব গঠন পর্যন্ত সকল প্রক্রিয়া সূক্ষ্মভাবে সম্পাদিত হবে।

নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে জেডব্লিউএসটি প্রজেক্টের ম্যানেজার বিল ওকস বলেন, গত মাসে জেডব্লিউএসটি অভাবনীয় সাফল্য অর্জন করলেও এই প্রজেক্টের পেছনে অনেক মানুষ গত কয়েক বছর ধরে শ্রম দিয়ে যাচ্ছেন। এই সাফল্য তাদের প্রতি একপ্রকার শ্রদ্ধার্ঘ।'

তিনি আরো বলেন, 'আমরা জেডব্লিউএসটি-র দর্পনগুলো সমরেখায় আনা, যন্ত্রপাতি চালুকরণ, কমিশনিং এবং এক যুগান্তকারী আবিষ্কারের দ্বার উন্মোচনের একদম প্রান্তে দাঁড়িয়ে আছি।'  

  • সূত্র: ইয়ন নিউজ 

Related Topics

টপ নিউজ

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ / নাসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • মঙ্গলগ্রহে প্রথমবারের মতো বজ্রপাতের শব্দ রেকর্ডের দাবি নাসার
  • পৃথিবীর দিকে ধেয়ে আসা ধূমকেতু নিয়ে গুজব সত্য নয়: নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net