Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
স্বপদে ফিরছেন এক জুম মিটিংয়ে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সেই সিইও

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 January, 2022, 01:10 pm
Last modified: 19 January, 2022, 01:17 pm

Related News

  • ওয়াশিংটন পোস্টে বড় ধরনের কর্মী ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩০০-র বেশি সাংবাদিক
  • ইউরোপ যেভাবে উদ্ভাবনের পথ আটকে দেয়
  • এআইয়ে বিনিয়োগ বাড়াতে ২০২৮ সালের মধ্যে ৬ হাজার কর্মী ছাঁটাই করবে এইচপি
  • ৫ হাজার কর্মীকে ছাঁটাই: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব
  • অধিকাংশ ইউএসএআইডি কর্মীকে ছুটিতে পাঠিয়েছে কিংবা ছাঁটাই করেছে ট্রাম্প প্রশাসন

স্বপদে ফিরছেন এক জুম মিটিংয়ে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সেই সিইও

গর্গ এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কোম্পানির কর্মীদের 'অলস' বলেও সম্বোধন করেছিলেন। 
টিবিএস ডেস্ক
19 January, 2022, 01:10 pm
Last modified: 19 January, 2022, 01:17 pm
বিশাল গর্গ। ছবি: বেটার ডট কম

ফিনটেক কোম্পানি বেটার ডট কমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিশাল গর্গ গেল ডিসেম্বরে বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছিলেন তিন মিনিটের এক জুম মিটিংয়েই ৯০০ কর্মীকে ছাঁটাইয়ের ঘটনায়। পরে নিজেও দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি নিয়েছিলেন তিনি। কিন্তু নতুন খবর হলো, আবার স্বপদে ফিরে এসেছেন তিনি। 

গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেটারের বোর্ড অব ডিরেক্টররা কোম্পানির কর্মীদের কাছে একটি ইমেইল পাঠান। সেখানে জানানো হয়, গর্গের সঙ্গে তারা বেশ কয়েকবার দেখা করেছেন এবং গর্গ যে কোম্পানির নেতৃত্ব দিতে সক্ষম সে ব্যাপারেও তারা আস্থাশীল। 

"যেমনটা আপনারা জানেন, বেটারের সিইও বিশাল গর্গ বিগত কয়েকদিন ধরে তার ফুল-টাইম দায়িত্ব থেকে বিরতি নিয়েছিলেন। এ সময়ে তিনি নিজের নেতৃত্ব নিয়ে ভেবেছেন, ফিরে গেছেন বেটারকে অসাধারণ একটি কোম্পানিতে পরিণত করা মূল্যবোধগুলোতে, এবং নির্বাহী প্রশিক্ষকদের সঙ্গে নিবিড়ভাবে কাজও করেছেন," ইমেইলে বোর্ড লিখেছে। 

গর্গের সঙ্গে আলোচনার পাশাপাশি স্বাধীন কালচার রিভিউয়ের এবং বেশ কিছু সাংগঠিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে, গর্গ সিইও হিসেবে তার ফুল-টাইম দায়িত্বে ফিরছেন বলেও জানানো হয় ওই ইমেইলে। 

বোর্ডের আশা, নেতৃত্বের পর্যায়ে আনা পরিকল্পনাগুলোর কল্যাণে বেটার ডট কম ভবিষ্যতে আরো শক্তিশালী ও স্বচ্ছ একটি কোম্পানিতে পরিণত হবে, এবং ভবিষ্যতে আরো দারুণ সব সাফল্যের দেখা পাবে।

আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বসের পক্ষ থেকে এ ব্যাপারে আরো কিছু প্রশ্ন করা হলেও, বেটার তাদের জিজ্ঞাসার কোনো জবাব দেয়নি। 

২০২০ সালে গর্গের স্বরূপ উন্মোচন করেছিল ফোর্বস। ছবি: ফোর্বস

গর্গের প্রত্যাবর্তনের পাশাপাশি কোম্পানির অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন ঘটতে চলেছে বলে ধারণা করা হচ্ছে। তারা পরিকল্পনা করছে ৬.৯ বিলিয়ন ডলার মূল্যমানের একটি এসপিএসি (বিশেষ উদ্দেশ্য অর্জনকারী সংস্থা) চুক্তির মাধ্যমে জনসম্মুখে আসার। 

গত ডিসেম্বরেই কোম্পানিটি ঘোষণা দিয়েছিল যে তারা সফটব্যাংকসহ বিভিন্ন উৎস থেকে ৭৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ লাভ করতে চলেছে। কিন্তু তার ঠিক একদিন পরই ৯০০ কর্মী বা কোম্পানির মোট জনশক্তির ৯ শতাংশকে এক জুম কলে ছাঁটাইয়ের মাধ্যমে আলোচনা অন্যদিকে ঘুরিয়ে দেন। পরবর্তীতে তিনি এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কোম্পানির কর্মীদের 'অলস' বলেও সম্বোধন করেছিলেন। 

গর্গের কর্মী ছাঁটাই কাণ্ড ও পরবর্তী বিতর্কিত মন্তব্যের ফলস্বরূপ বেটারের বেশ কয়েকজন নির্বাহী কোম্পানি ছেড়ে চলে যান। এছাড়া গর্গের সমালোচনা করে একের পর এক আর্টিকেলও প্রকাশিত হতে থাকে। সেখানে ফাঁস হয় গর্গের আরো নানা বিতর্কিত কীর্তি। যেমন ভাইস নিউজের সংগৃহীত এক ইমেইলে দেখা যায়, গর্গ তার কোম্পানির এক বিনিয়োগকে অভিহিত করেছেন 'নর্দমা' হিসেবে। 

এর আগে ২০২০ সালেও ফোর্বস এক অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছিল গর্গ তার অধীনস্থ কর্মীদের সঙ্গে কতটা বাজে ব্যবহার করেন। যেমন একটি ইমেইলে তিনি কর্মীদেরকে ডেকেছিলেন 'ডাম্ব ডলফিনস' বলে। এছাড়া প্রকাশ্যে আসে তার নিয়ন্ত্রণাধীন কোম্পানিগুলোর জালিয়াতি এবং বিনিয়োগকারীদের ভুলপথে পরিচালনার অভিযোগে হওয়া মামলার খবরও। 

গণছাঁটাইয়ের সময় করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেও, এক সপ্তাহ পর তাকে কোম্পানির তরফ থেকে ছুটিতে পাঠানো হয়। সে সময়ে কর্মীদের উদ্দেশে পাঠানো এক ইমেইলে বেটারের জেনারেল কাউন্সিল গর্গের কর্মকাণ্ডকে 'আক্ষেপজনক ঘটনা' বলে আখ্যা দেয়। সেখানে আরো বলা হয়, "আমাদের অনেক কাজ করার রয়েছে, এবং আমরা আশা করছি প্রত্যেকে কাস্টমারদের প্রতি ফোকাস ফিরিয়ে আনবেন এবং একে অন্যকে সাহায্যের মাধ্যমে এমন একটি অসাধারণ কোম্পানি বিনির্মাণে অবদান রাখবেন, যে কোম্পানি নিয়ে আমরা সবাই গর্ববোধ করতে পারব।"

  • সূত্র: ফোর্বস 

Related Topics

টপ নিউজ

বিশাল গর্গ / কর্মী ছাঁটাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ওয়াশিংটন পোস্টে বড় ধরনের কর্মী ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩০০-র বেশি সাংবাদিক
  • ইউরোপ যেভাবে উদ্ভাবনের পথ আটকে দেয়
  • এআইয়ে বিনিয়োগ বাড়াতে ২০২৮ সালের মধ্যে ৬ হাজার কর্মী ছাঁটাই করবে এইচপি
  • ৫ হাজার কর্মীকে ছাঁটাই: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব
  • অধিকাংশ ইউএসএআইডি কর্মীকে ছুটিতে পাঠিয়েছে কিংবা ছাঁটাই করেছে ট্রাম্প প্রশাসন

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net