Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
নিজের দেশে পারফর্ম করতে পেরে আমি গর্বিত: সৌদি ডিজে কসমিক্যাট 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 December, 2021, 03:15 pm
Last modified: 20 December, 2021, 03:26 pm

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল 
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

নিজের দেশে পারফর্ম করতে পেরে আমি গর্বিত: সৌদি ডিজে কসমিক্যাট 

তার স্টেজ নাম কসমিক্যাট এসেছে বিড়ালের প্রতি সুফিয়ানির ভালোবাসা থেকে। তিনি জানান, "কসমোলজিতে আমার গভীর আগ্রহ থাকায় কসমিক্যাট নামটি বেছে নেই আমি।”
টিবিএস ডেস্ক
20 December, 2021, 03:15 pm
Last modified: 20 December, 2021, 03:26 pm
ছবি- ইন্সটাগ্রাম

সৌদি আরবের রিয়াদে সম্প্রতি আয়োজিত হয় মিউজিক ফেস্টিভ্যাল সাউন্ডস্টর্ম। চলতি বছরের আয়োজনে আন্তর্জাতিক সঙ্গীতশিল্পী এবং আরব পপ তারকাদের পাশাপাশি রয়েছেন সৌদি ডিজে এবং প্রযোজক নউফ সুফিয়ানি। স্টেজ নাম কসমিক্যাট নামে সুপরিচিত তিনি।

তিনি আরব নিউজকে বলেন, "স্থানীয় প্রতিভা হিসেবে আমরা এখন একটি বিশাল সুযোগ পেয়েছি এবং আরও অনেক শিল্পীই তাদের প্রতিভা প্রকাশের সুযোগ এবং প্রাপ্য স্বীকৃতি পাচ্ছেন।"

"এতদিন ধরে সৌদিতে একটি সমৃদ্ধ আন্ডারগ্রাউন্ড মিউজিক কমিউনিটি ছিল। কিন্তু আজ আমরা সৌদিতে আমাদের স্বপ্ন অনুসরণ করতে সক্ষম। এমনকি শিল্প ইভেন্টগুলোর মাধ্যমে আমাদের প্রতিভা সমৃদ্ধ করতে এবং আঞ্চলিক পেশাদারদের সাথে সংযোগ স্থাপন করতে পারি," তিনি বলেন।

View this post on Instagram

A post shared by Cosmicat (@cosmicatx)

সুফিয়ানির জন্ম ও বেড়ে ওঠা জেদ্দায়। তিনি মূলত ইলেকট্রনিক মিউজিক, বিশেষ করে ডিপ হাউস এবং টেকনো ধাঁচের সঙ্গীত তৈরি করে থাকেন। পপ, ডিস্কো, রিদম অ্যান্ড ব্লুজ এবং হিপ-হপ শুনে বড় হয়েছেন তিনি।

"আমি আমার প্রথম গিয়ার সেট কিনেছি অনলাইনে। নিজের বেডরুমেই প্র্যাকটিস করতাম আমি," বলেন সুফিয়ানি।

"তখন থেকেই আমার স্বপ্নকে একটি আলাদা স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই আমি। মানুষ ধীরে ধীরে আমাকে চিনতে শুরু করে। আমি সৌভাগ্যবান ছিলাম যে আমি সংগীত তৈরি করতে পেরেছিলাম এবং আমার ইচ্ছাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে সক্ষম হয়েছিলাম," যোগ করেন তিনি।

তার স্টেজ নাম কসমিক্যাট এসেছে বিড়ালের প্রতি সুফিয়ানির ভালোবাসা থেকে। তিনি জানান, "কসমোলজিতে আমার গভীর আগ্রহ থাকায় কসমিক্যাট নামটি বেছে নেই আমি।"

View this post on Instagram

A post shared by Cosmicat (@cosmicatx)

তবে, একজন ডিজে হিসেবে আত্মপ্রকাশ তার জন্য সহজ ছিল না।

"সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, একটি পুরুষ-শাসিত শিল্পে নিজের জায়গা নির্ধারণ করা। এটি কেবল এখানেই নয়, বরং বিশ্বব্যাপী চলে আসছে," বলেন তিনি।

সঙ্গীত নিয়ে তার কর্মজীবন শুরুর সময় সুফিয়ানি পরিবার এবং বন্ধুদের কাছ থেকে সমর্থন পেয়েছিলেন। তবে, একজন সৌদি নারী হিসেবে তার এই পথচলা নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। "আমি কখনই এসবে প্রভাবিত হইনি। দেখুন আজ আমরা কতদূর এসেছি," বলেন তিনি।

২০১৯ আয়োজনে কসমিক্যাট/ ছবি- সংগৃহীত

২০১৯ সালে সাউন্ডস্টর্মের প্রথম আয়োজনেও অংশ নিয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতাকে ক্যারিয়ারের একটি 'বিশেষ মুহূর্ত' হিসেবে গণ্য করেন তিনি। "আমি খুব গর্বিত যে আমি আমার দেশে বিশ্বের অন্যতম বৃহত্তম সঙ্গীত উৎসবে পারফর্ম করতে পেরেছি," বলেন সুফিয়ানি। 

 

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / ডিজেল / সাউন্ডস্টর্ম / কনসার্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল 
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net