Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
‘৯৫ শতাংশ কোভিড রোগীকে সুরক্ষা দেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা’

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 December, 2020, 11:30 pm
Last modified: 28 December, 2020, 03:04 am

Related News

  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫
  • বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন?
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত

‘৯৫ শতাংশ কোভিড রোগীকে সুরক্ষা দেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা’

সাম্প্রতিক এসব দাবির স্বপক্ষে প্রমাণ হিসেবে এপর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি কোম্পানিটি। এর আগে গত মাসে প্রকাশিত মধ্যবর্তী ফলাফলে ৭০ শতাংশ কার্যকারিতার সম্পর্কে জানানো হয়েছিল।
টিবিএস ডেস্ক
27 December, 2020, 11:30 pm
Last modified: 28 December, 2020, 03:04 am
ছবি: রয়টার্স

ফাইজার এবং মডের্নার তৈরি কোভিড-১৯ প্রতিষেধকের মতোই ৯৫ শতাংশ রোগীকে সংক্রমণ সুরক্ষিত রাখবে ব্রিটিশ-সুইস সংস্থা আস্ট্রজেনেকার তৈরি টিকা। এমন দাবিই করেছেন কোম্পানির মুখ্য নির্বাহী প্যাসকেল সোরিয়ট। ব্রিটিশ দৈনিক দ্য সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, 'সবার মধ্যেই যেন টিকাটির ফলপ্রসূ হয় সেজন্য তাদের গবেষকরা একটি যুগান্তকারী ফর্মুলা আবিষ্কার করেছেন।'

সাম্প্রতিক এসব দাবির স্বপক্ষে প্রমাণ হিসেবে এপর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি কোম্পানিটি। এর আগে গত মাসে প্রকাশিত মধ্যবর্তী ফলাফলে ৭০ শতাংশ কার্যকারিতার সম্পর্কে জানানো হয়েছিল। দুই পরিমাপে টিকার ডোজ দেওয়ার পদ্ধতির সফলতা গড় করে সেই অনুসারে এ সফলতা হার সম্পর্কে উল্লেখ করা হয়।

এরমধ্যে প্রথম পরিমাপ পদ্ধতিতে প্রথমে অর্ধেক ডোজ এবং পরে সম্পূর্ণ এক ডোজ টিকা দেওয়া হয়। এতে ৯০ শতাংশ সফলতা পাওয়া যায়। অন্য পদ্ধতি সেই তুলনায় বেশি কার্যকর হয়নি। ফাইজার ও মডের্না ইঙ্কের টিকা অবশ্য অত্যন্ত সন্তোষজনক ৯৪.৫ শতাংশ সফলতা পায়। 

চলতি সপ্তাহেই ব্রিটিশ নিয়ামক সংস্থা টিকাটি যুক্তরাজ্যে জরুরি প্রয়োগের অনুমোদন দিতে পারে। তার আগে সোরিয়ট আশা প্রকাশ করেন, তাদের টিকাটি করোনাভাইরাসের অভিযোজিত নতুনতম ধরনটির বিরুদ্ধেও কার্যকর হতে পারে। গত সেপ্টেম্বরে ৭০গুণ বেশি সংক্রামক নতুন ধরনটি প্রথম সন্ধান মেলে লন্ডন এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে। 

অক্সফোর্ড বিশ্ববিদ্যলয়ের সঙ্গে যৌথভাবে টিকাটি তৈরি করেছে অ্যাস্ট্রাজেনেকা। পুনেভিত্তিক সেরাম ইনস্টিটিউড এর শত কোটি ডোজ ভারত এবং অন্যান্য মধ্য ও স্বল্প আয়ের দেশে সরবরাহের লক্ষ্যে উৎপাদনের লাইসেন্স নিয়েছে। ভারত সরকারও এটিসহ আরও দুটি প্রতিষেধক জরুরি অনুমোদনের ব্যাপারে অচিরেই সিদ্ধান্ত নেবে। 

বিবেচনাধীন অন্যদুটির একটি হলো ফাইজার/বায়োএনটেকের তৈরি। কোভাক্সিন নামে অন্যটির উদ্ভাবক স্থানীয় সংস্থা ভারত-বায়োটেক। এরমধ্যে ফাইজারের টিকা যুক্তরাষ্ট্রসহ বেশকিছু ইউরোপীয় দেশে জরুরি প্রয়োগ চলছে।   

অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে বাজারজাতকরণে চুক্তি করেছে বেক্সিমকো ফার্মা। দাবি অনুযায়ী টিকাটি সত্যিই এত বেশি সফল হলে, তা হবে খুবই ইতিবাচক। 

এর আগে গত শনিবার ভারত সরকারের সংশ্লিষ্ট মহলের সূত্রে বার্তা সংস্থা পিটিআই জানায়, দেশটির ওষুধ প্রশাসনের মহাপরিচালকের দপ্তর অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ব্রিটিশ নিয়ামক সংস্থার অনুমোদন দেওয়ার অপেক্ষা করছেন। অর্থাৎ, যুক্তরাজ্যে সবুজ সংকেত মিললে ভারতেও স্বীকৃতি পাওয়া সময়ের ব্যাপার মাত্র। 

Related Topics

টপ নিউজ

অ্যাস্ট্রাজেনেকা / কোভিড-১৯ টিকা / যুক্তরাজ্য / ভারত / বাংলাদেশ / ব্রেক্সিমকো ফার্মা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫
  • বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন?
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net