Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
স্পেসএক্সের প্রথম বেসামরিক স্পেসফ্লাইটের যাত্রীদের পরিচয় প্রকাশ 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
31 March, 2021, 12:20 pm
Last modified: 31 March, 2021, 12:33 pm

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রথম ট্রিলিয়নিয়ার মাস্ক—কিন্তু বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?
  • শেয়ারবাজারের ইতিহাসে সবচেয়ে বড় অভিষেক স্পেসএক্সের; বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন মাস্ক
  • স্টারলিঙ্ক গ্রাউন্ড স্টেশনসহ মধ্যপ্রাচ্যে মাস্কের কোম্পানিগুলোকে সামরিক লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

স্পেসএক্সের প্রথম বেসামরিক স্পেসফ্লাইটের যাত্রীদের পরিচয় প্রকাশ 

"এই মিশনটি সম্পন্ন হবার পরে সবাই বুঝতে পারবে যে, মহাকাশে এখন আসলে যে কেউই যেতে পারে”।
টিবিএস ডেস্ক
31 March, 2021, 12:20 pm
Last modified: 31 March, 2021, 12:33 pm
বাঁ থেকে জ্যারেড আইজ্যাকম্যান, হেইলি আর্সিনাক্স, সিয়ান প্রক্টর এবং ক্রিস সেমব্রোস্কি; এরা সবাই স্পেসএক্সের প্রথম বেসামরিক স্পেসফ্লাইটের যাত্রী। ছবি-রয়টার্সের সৌজন্যে

দু'জনের নাম আগেই ঘোষণা দেয়া ছিল, এবার জানা গেল বাকিদের পরিচয়। 

টেক বিলিয়নিয়ার ইলন মাস্কের মালিকানাধীন রকেট কোম্পানি স্পেসএক্সের প্রথম বেসরকারি স্পেস মিশনে অংশগ্রহণকারীদের পূর্ণ নাম করা হয়েছে মঙ্গলবার।  

এ তালিকায় নতুন যারা যুক্ত হয়েছেন তাদের একজন পেশায় কলেজের বিজ্ঞান শিক্ষক এবং অপরজন মহাকাশ ডেটা বিশ্লেষক। এ বছরের ১৫ই সেপ্টেম্বরের পর এই আলোচিত 'ইন্সপিরেশন৪' মিশনের যাত্রা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।   

ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মঙ্গলবার স্পেসএক্স হিউম্যান স্পেসফ্লাইটের প্রধান বেনজি রিড এবং বিলিয়নিয়ার উদ্যোক্তা জ্যারেড আইজ্যাকম্যান অনলাইনে একটি লাইভ স্ট্রিমের মাধ্যমে উপস্থিত হয়ে এই দু'জনের নাম ঘোষণা করেন।

ই-কমার্স সংস্থা শিফট ফর পেমেন্টসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আইজ্যাকম্যান স্পেসএক্সের বিভিন্ন মিশনের অর্থ লেনদেন তত্ত্বাবধানের দায়িত্বে আছেন।  

স্পেসএক্স ক্রু ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে কক্ষপথে ইলন মাস্ক এবং আরও তিন সহকর্মীর আসন্ন একটি যাত্রার জন্য 'অনির্ধারিত কিন্তু অনুমানযোগ্য' অর্থের বিনিময় করছেন বর্তমানে আইজ্যাকম্যান। 

ইন্সপিরেশন৪ মিশনের ব্যাপারে গণমাধ্যমকে আইজ্যাকম্যান বলেন, "এই মিশনটি যখন সম্পন্ন হবে তখন সবাই বুঝতে পারবে যে, মহাকাশে এখন আসলে যে কেউই যেতে পারে"। 

তাছাড়া এ মিশনের অর্থ অনুদানের কাজে লাগানো হবে বলে আইজ্যাকম্যানের কাছে এটির আবেদন অন্যরকম। 

শীর্ষস্থানীয় পেডিয়াট্রিক ক্যান্সার সেন্টার, সেন্ট জুড চিলড্রেনস রিসার্চ হাসপাতালের দাতব্য কাজে এ মিশন থেকে প্রাপ্ত অর্থ প্রদান করা হবে। ব্যক্তিগতভাবে আইজ্যাকম্যান নিজে এ হাসপাতালে ১০০ মিলিয়ন ডলার দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। 

ইন্সপিরেশন৪ মিশনের প্রথম ক্রুও এ হাসপাতালেরই একজন। ফেব্রুয়ারিতেই সেন্ট জুডের চিকিৎসা সহকারী হেইলি আর্সিনাক্সকে (২৯) নিজের সহযাত্রী এবং মিশনের প্রথম ক্রু হিসেবে ঘোষণা করেন আইজ্যাকম্যান। শৈশবে হেইলি হাড়ের ক্যান্সারে ভুগেছেন। 

গতকাল মঙ্গলবার তৃতীয় সদস্য হিসেবে প্রথমে সিয়াটল-এরোস্পেস শিল্পের কর্মচারী এবং ইউএস এয়ার ফোর্সের খ্যাতিমান সদস্য ক্রিস সেমব্রোস্কির (৪১) নাম ঘোষণা করা হয়। ৭২ হাজার আবেদনকারীকে পেছনে ফেলে তিনি নির্বাচিত হন। এই বাছাই প্রক্রিয়ার সময় সেন্ট জুডে অনুদানের জন্য ১১৩ মিলিয়ন ডলার অর্থের সংস্থান হয়।  
 
পাশাপাশি অ্যারিজোনার ফিনিক্সের সাউথ মাউন্টেন কমিউনিটি কলেজের ভূ-বিজ্ঞানের অধ্যাপক সিয়ান প্রক্টর (৫১) চতুর্থ ক্রু মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি এর আগে নাসার নভোচারী হিসেবে আবেদন করেছিলেন। তাকে শিফট ফর পেমেন্টস দ্বারা পরিচালিত একটি অনলাইন ব্যবসা প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হয়।

স্পেসএক্স মিশনের প্রস্তুতির জন্য এই চার উদীয়মান নভোচারীকে এখন আগে প্রশিক্ষণ প্রদান করা হবে।

ইন্সপিরেশন৪ মিশনটি মহাকাশ যাত্রায় এক নতুন যুগের সূচনা করতে চলেছে তাতে কোন সন্দেহ নেই, তবে এটিই বেসরকারি উদ্যোগে গৃহীত একমাত্র স্পেসমিশন নয়।  

এরই মধ্যে ব্রিটিশ বিলিয়নিয়ার রিচার্ড ব্রানসনের ভার্জিন গ্যালাকটিক এন্টারপ্রাইজ গ্রাহকদের নিজ খরচে মহাকাশ ভ্রমণের জন্য একটি মহাযান নির্মাণের ঘোষণা দিয়েছে।

মাস্ক নিজে ২০২৩ সালে জাপানী বিলিয়নিয়ার ইউসাকু মাইজাওয়াকে চাঁদে প্রেরণের পরিকল্পনা করছেন। এসব বিভিন্ন অভিযান থেকে সংগৃহীত অর্থ ইলন মাস্কের আসন্ন চাঁদ ও মঙ্গল অভিযানের জন্য স্পেসশিপ নির্মাণের কাজে ব্যয় করা হবে। 

  • রয়টার্স অবলম্বনে

 
 
 

Related Topics

টপ নিউজ

মহাকাশ অভিযান / ইলন মাস্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রথম ট্রিলিয়নিয়ার মাস্ক—কিন্তু বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?
  • শেয়ারবাজারের ইতিহাসে সবচেয়ে বড় অভিষেক স্পেসএক্সের; বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন মাস্ক
  • স্টারলিঙ্ক গ্রাউন্ড স্টেশনসহ মধ্যপ্রাচ্যে মাস্কের কোম্পানিগুলোকে সামরিক লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net