Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
সু চি’কে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে মিয়ানমারের জান্তা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 June, 2021, 08:25 pm
Last modified: 01 June, 2021, 08:35 pm

Related News

  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • জান্তার দাবি, সু চি ‘সুস্থ আছেন’; ‘তবে সেনাবাহিনী কোনো প্রমাণ দেখায়নি’, দাবি ছেলের
  • ‘তিনি হয়তো মারা গেছেন’: অং সান সু চিকে নিয়ে ছেলের আশঙ্কা
  • যেভাবে মিয়ানমারের সংকটে চীনের সুবিধা ও প্রভাব বাড়ছে
  • মিয়ানমারের সৈন্যরা রাখাইনে বন্দীদের গায়ে জ্বলন্ত পেট্রোল দিয়ে পুড়িয়ে ও প্রস্রাব পানে বাধ্য করছে

সু চি’কে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে মিয়ানমারের জান্তা

ইতঃপূর্বে, আন্তর্জাতিক আদালতে সেনাবাহিনীর রোহিঙ্গা গণহত্যাকে সমর্থন করা সু চি’র বিরুদ্ধেই এখন জান্তা সরকার রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গসহ, দাঙ্গা উস্কে দেওয়ার মতো ছয়টি অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে বিচার শুরু করেছে
টিবিএস ডেস্ক
01 June, 2021, 08:25 pm
Last modified: 01 June, 2021, 08:35 pm
অং সান সু চির পাশে সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ট। ছবি: এএফপিঁ/ গেটি ইমেজেস

রাজধানী নেপিডোর বাসভবন থেকে মিয়ানমারের সাবেক স্টেট কাউন্সিলর অং সান সু চি এবং তার সরকারের রাষ্ট্রপতি উইন মিন্টকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে দেশটির সামরিক জান্তা। রাজনৈতিক মিত্ররা তাদের সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে একথা জানান।  

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক জান্তা এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। তারপর থেকেই আলোচিত দুই নেতা নেপিডোতে নিজ নিজ বাসভবনে গৃহবন্দী ছিলেন। 

গত সোমবার সু চি'র দল এনএলডি ও অন্যান্য রাজনৈতিক মিত্রদের সমন্বয়ে গঠিত ছায়া সরকার এক বিবৃতিতে জানায়, "আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে, প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সু চি'কে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যাওয়া হয়েছে।"  

ইতঃপূর্বে, আন্তর্জাতিক আদালতে সেনাবাহিনীর রোহিঙ্গা গণহত্যাকে সমর্থন করা সু চি'র বিরুদ্ধেই এখন জান্তা সরকার রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গসহ, দাঙ্গা উস্কে দেওয়ার মতো ছয়টি অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে বিচার শুরু করেছে। উইন মিন্টের বিরুদ্ধেও সহিংসতায় উস্কানি দেওয়াসহ কোভিড-১৯ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ এনেছে জান্তা প্রশাসন। 

উভয় নেতার আইনি দলের প্রধান খিন মুয়াং জো বলেন, গত ২৪ মে আদালতে তোলার আগে সু চির আইনজীবীরা তার সঙ্গে বৈঠকের সুযোগ পান। ওই সময় সু চি আইনজীবীদের বলেন, মাত্র এক রাত আগেই তাকে সম্পূর্ণ অপরিচিত একটি স্থানে নিয়ে যাওয়া হয়েছে। 

জো বলেন, "আদালতে শুনানির পর আমরা আইনজীবীরা তার সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি। সু চি আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী, তাই গ্রেপ্তারের প্রথম দিন থেকেই আমরা তার সুরক্ষা নিয়ে বিচলিত, সাম্প্রতিক ঘটনায় সেই শঙ্কা যেন নতুন মাত্রা পেল।"

জান্তা সরকারকে "সন্ত্রাসী সামরিক পরিষদ" আখ্যা দিয়ে জাতীয় ঐক্যের ছায়া সরকার সকলের জন্য জবাবদিহি ও সুবিচার নিশ্চিত করার পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে। একইসঙ্গে, জান্তার প্রতি অভ্যুত্থান পরবর্তীকালে নেওয়া সহিংস পদক্ষেপ এবং দেশটির জাতিগত সংখ্যালঘুদের ওপর পরিচালিত অপরাধগুলো স্বীকার করে নেওয়ার আহবান জানানো হয়।   

  • সূত্র: ব্লুমবার্গ 
     

Related Topics

টপ নিউজ

মিয়ানমার অভ্যুত্থান / অং সান সু চি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • জান্তার দাবি, সু চি ‘সুস্থ আছেন’; ‘তবে সেনাবাহিনী কোনো প্রমাণ দেখায়নি’, দাবি ছেলের
  • ‘তিনি হয়তো মারা গেছেন’: অং সান সু চিকে নিয়ে ছেলের আশঙ্কা
  • যেভাবে মিয়ানমারের সংকটে চীনের সুবিধা ও প্রভাব বাড়ছে
  • মিয়ানমারের সৈন্যরা রাখাইনে বন্দীদের গায়ে জ্বলন্ত পেট্রোল দিয়ে পুড়িয়ে ও প্রস্রাব পানে বাধ্য করছে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net